স্বাধীনতা-সংগ্রাম-যুদ্ধ-বিপ্লব এই শব্দগুলো ইতিহাসের অনিবার্যতা, অন্যভাবে মানবজাতির ইতিহাসের বেঁচে থাকার অন্যতম রসদ। পৃথিবীর ইতিহাসে প্রতিটি জাতি-গোষ্ঠীকে এই অনিবার্যতার মধ্য দিয়ে যেতে হয়েছে। কেউবা চিরন্তন সত্যের মত এদের আঁকড়ে ধরেছে কেউবা এই অনিবার্যতা থেকে বের হতে চেয়েছে। কারো ইতিহাস সেলুকাস-আলেকজান্ডারের মত, কারো ইতিহাস বাংলার শেষ নবাব সিরাজ এর মত।
কাউকে করেছে বীর-(বঙ্গবীর)-বীর বিক্রম-বীর উত্তম, কাউকে পীর, কাউকে রাজাকার-আল বদর-আল শামস...।।
এই দিক দিয়ে ফরাসিরা জাতি হিসেবে অনেক এগিয়ে, তাদের আছে অসংখ্য সফলগাঁথা যুদ্ধের-বিপ্লবের ইতিহাস, আছে অসংখ্য বীর যোদ্ধা, কি নারী-কি পুরুষ। ১৭ বছরের জোয়ান অব আর্ক এর মত নারী, যিনি বিপ্লবের ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে জীবন দিয়েছিলেন, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে। আর ফরাসিদের ইতিহাসের অন্যতম দৃষ্টান্ত হয়ে আছেন আজও।
তেমনি তাদের এই রকম অসংখ্য বীরের মাঝে অন্যতম একজন হলেন মার্শাল পেতা(petain), যিনি ছিলেন ফরাসি ইতিহাসের অন্যতম কিংবদন্তীতুল্য, কিন্তু ইতিহাসের নির্দিষ্ট একটি সময়ের জন্য। তার বীরত্ব তাঁকে অমর করে রেখেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, কারণ প্রথম বিশ্বযুদ্ধে পেতার বীরত্বপূর্ণ অবদানের জন্য। তার বীরত্বপূর্ণ যুদ্ধের কলাকৌশল এর জন্য প্রথম বিশ্বযুদ্ধে তিনি জার্মানির আক্রমন থেকে ফ্রান্সের ভার্দুন নগরীকে রক্ষা করতে পেরেছিলেন, সেই সাথে অনেকগুলো প্রাণের জীবন বাঁচিয়ে ছিলেন। সেই কারণে তার নাম হয়েছিল “savior of Verdun” , ইতিহাসে যেই যুদ্ধ আজও “battle of Verdun” নামেই পরিচিত।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পেতাকে ফরাসি ইতিহাসের পাতায় বেশি দিন ঠাঁই দেয়নি, কারণ ইতিহাস প্রতিটি মানুষকে তার কাজের পরিধির মধ্যেই বিচার করে-করবে।
তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পেতার বিতর্কিত কর্মকাণ্ডের(হিটলারের লেজুড় বৃত্তির) জন্য, ফ্রান্স সরকার এই কিংবদন্তীর মার্শাল উপাধি কেড়ে নেয় এবং মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অবদান স্বরূপ সরকার তার মৃত্যু দণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, মৃত্যুর আগে পর্যন্ত তাঁকে কারাবরণ করতে হয়েছিল।
ইতিহাসের সেলুলয়েড এর ফিতায় সময়ের পরিক্রমায় এক সময়ের মহানায়ক ভূপাতিত হয়েছেন খলনায়কে।
তেমনি আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর আজকে অসংখ্য “পেতা” তৈরি হয়েছে, যারা আমাদের মহান স্বাধীনতা-সংগ্রামের ইতিহাস, কিন্তু আমি বলব এখন তারা ঐ ইতিহাসের অতীত।
আমরা তাদের বাতিল অথবা ধারণ না করলেও ইতিহাস অবিকৃতই থেকে যাবে। কারণ সময়ের স্রোতে তারা আজকে পেতার মত “অধঃপতিত” মানুষ।
ব্যাক্তি জীবনে মানুষের চাওয়া পাওয়া থাকতেই পারে, সেই হিসাব সব সময় ঠিক ভাবে নাও মিলতে পারে, আর নিজের কর্মকাণ্ডের অসচেতনতার দায় কখনও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি প্রজন্ম কখনও মেনে নিবে না। সে আপনি মুক্তিযোদ্ধা হোন অথবা রাজাকার হোন!!!!!!!!
আমি আজ সেই মানুষটির কথা বলছি যার নাম “বঙ্গবীর কাদের সিদ্দিকী”, স্বাধীনতা যুদ্ধে ওনার অসামান্য অবদান নিঃসন্দেহে জাতি অনেকদিন মনে রাখত, কিন্তু বর্তমানে ওনার কর্মকাণ্ডের কথা আমাদের সবারই জানা।
যুদ্ধাপরাধসহ- সাম্প্রদায়িকতার প্রতি উনার প্রবল মমত্ববোধ দেখে মনে হয় উনার ৭১এর চেতনায় ছেদ পড়েছে অথবা উনি সেই দিন বিশেষ কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেছিলেন, মাতৃভূমির প্রতি প্রবল টান থেকে নয়????????
যেই মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করে আজকে ভ্যান-রিক্সা চালায় তার অনেক ক্ষোভের কারণ থাকতে পারে!!!! কারণ সে কাদের সাব এর মত আর্থিক ভাবে সচ্ছল নয়।
অথচ কাদের সিদ্দিকি এমন কিছু কথা বলেছেন, আর এমন সব কর্মকাণ্ড করছেন যা আমাদের তরুণ প্রজন্মকে মারাত্মকভাবে বিভ্রান্ত করছে, অন্যদিকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি প্রজন্মের বিপরীতে অন্য একটি ধারা সৃষ্টিতে উনার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখছেন।
উনার বর্তমান কর্মকাণ্ড দেখে গল্পের মোহাম্মদি বেগের কথা মনে পড়ছে যেই বেগ সিরাজের মায়ের আশ্রয়ে বড় হয়েও শেষ ছুরিটা সিরাজকে মেরে ছিল বেগ মহাদয়, তেমনি সিদ্দিকি সাব ক্রমাগত ছুরি মারছে বাংলা মা কে? কোন পিতার স্নেহে তিনি বড় হয়েছেন আজ হয়ত তিনি ভুলে গেছেন কিন্তু ইতিহাস ভুলেনি।
তাই স্পষ্ট স্বরে বলবো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্ম এখন যদি উনার “বঙ্গবীর” উপাধি বাতিল করে “বঙ্গবেগ” উপাধি দেয় তা কখনোই অপরিপক্ক অথবা অরুচিকর কাজ হবে না।
সব শেষে বলবো গ্রীক ট্রাজেডির অন্যতম নায়ক “ইডিপাস“ নিজেও জানতো না সে কত ভুলের মাঝে ছিল, কিন্তু যখন জেনেছে তখন সময় তাঁকে ইতিহাসের ভাগাড়ে ছুঁড়ে ফেলেছে.........আপনার ঠাঁই কোন ভাগাড়ে?????????
উৎসর্গঃবঙ্গবেগ কাদের সিদ্দিকি কে????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



