somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"শিক্ষক", না "ছিঃক্ষক!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“শিক্ষা জাতির মেরুদণ্ড” এই কথাটা ছোট বেলা থেকেই সবাই জানে, আর সেই শিক্ষার মেরুদণ্ড হচ্ছেন শিক্ষকরা। এতদিন তাই জানতাম, কিন্তু এখন এই ধারণায় “ঝং” ধরেছে আর মরচে ধরেছে “শিক্ষক” শব্দটাতে। বাস্তবতা এমনি যে শিক্ষকরা এখন মেরুদণ্ডহীন হয়ে পড়ছেন নৈতিক বল হারিয়ে, সেইখানে শিক্ষার মেরুদণ্ড খুঁজে পাওয়া দুষ্কর।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে “শিক্ষা” এবং “শিক্ষক” এখন আর কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত নয়।

তবু মাঝে মাঝে ঘোর কাটে যখন আবু সাইয়িদ স্যার এর মত কাউকে দেখি যিনি শিক্ষা দেন “মানুষ তার স্বপ্নের সমান বড়”।

থমকে যেতে হয় পরক্ষণে যখন দেখি ,কোন শিক্ষক মশাই কৌশল পত্র রচনা করেন কিভাবে তথাকথিত আন্দোলন(সংঘাত) করলে এক দল অন্য দলকে ক্ষমতা থেকে গদি ছাড়া করতে পারবে!!!!! রীতিমত ব্ল্যাকবেল্ট পাওয়ার দাবি রাখেন হে মহান ছিঃক্ষক মশাই!!!!!!

মেধার কোন সীমানা নেই, কোন দল নেই, কোন বর্ণ নেই, এক কথায় কোন বিভক্তি নেই। আগে এবং পরে তাই জানতাম, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে জানলাম, মেধার বর্ণ হচ্ছে লাল-নীল-গোলাপি, আর এই বর্ণই নির্ধারণ করে তাদের সীমানা আর দল!!!!

অতীতে ফিরে গেলে দেখতে পাবো সত্যিকার শিক্ষকদের ভাষা শৈলী কেমন ছিল, তার প্রমাণ আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত অনেক গভীর ছিল। ভাষা আন্দোলনের নেতৃত্বদানের জন্য তমুদ্দিন মজলিশ নামে যে সংগঠন সক্রিয় ভুমিকা পালন করেছিল, তার নির্মাণশৈলীতেও অগ্রণী ভুমিকা পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা আর রসায়নবিদ্যার মহান দুই শিক্ষক সহ আরও অনেকেই।

আর আজকের শিক্ষকরা!!!!!

তাই তারা এখন ফর্মুলা দেন কিভাবে সংঘাতকে অনিবার্য করে তোলা যায়, যাতে করে তাদের সমর্থক গোষ্ঠী ক্ষমতায় আসলে নিয়মনীতির তোয়াক্কা না করেই ডিন-প্রোক্টর-ভিসি-প্রো ভিসি হতে পারবেন। কিভাবে ছাত্র-ছাত্রীদের মাঠে নামিয়ে নিজেদের গদি পাকা-পোক্ত করা যা, এই ধরনের হাজারো ফর্মুলা থাকে তাদের মাথায়। এইখানে ছাত্র-ছাত্রীদের অধিকারের কোন বালাই থাকে না। তাই সেশনজট সহ নানান সমস্যায় নাকানি-চুবানি খেয়ে থাকে ছাত্র-ছাত্রীরাই।

যার বাবা হালের বলদ ঠেলে অথবা মাথার ঘাম পায়ে ফেলে ছেলে-মেয়েকে পাঠায় এইসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিনিই বুঝেন কত ঠেলায় কত ঘাম!!!!!

মেধার সর্বোচ্চ স্টিকার গায়ে লাগিয়ে উনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোন, সেই স্টিকারখানা ডায়মন্ড এর মত জ্বলজ্বল করে উনাদের সুট-টাই এর শরীরে, উনাদের মননশীলতায় তার ছাপ কখনও পড়ে না!!!!!

যদি পড়তই তাহলে,
বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক ক্রম তালিকায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এতো শোচনীয় অবস্থা হত না!!! তার অন্যতম কারণ এই ছিঃক্ষকরাই!!! আমি নিঃসন্দেহে বলতে পারি ছাত্র-ছাত্রীদের জন্য কোন প্রভাব ঐ তালিকায় কখনই পড়ে না, যেই জিনিসটা ঐ তালিকায় বেশি পরিলক্ষিত হয় সেইটা হচ্ছে গবেষণাধর্মী কাজের সংখ্যা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধাসহ শিক্ষার পরিবেশ। গবেষণাধর্মী কাজ আমাদের মহান ছিঃক্ষকরা কতটুকু করেন উনারা সৎ সাহস নিয়া প্রকাশ করলে খুশি হই। অবশ্যই অবকাঠামোগত সমস্যা আছে কিন্তু সেইটার জন্য কয়টা আন্দোলন সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা করছে আমার জানা নাই। আর লাল-নীল বিষের খেলায় মেতে উঠলে শিক্ষার পরিবেশ সে তো শুধুই মরীচিকা।

একজন আদর্শ শিক্ষকের কাজ সমাজকে জ্ঞানের মাধ্যমে আলোকিত করা, সংস্কার করা, প্রগতির পথে নিয়ে যাওয়া, বেশ্যাবৃত্তি করা না। কলমের কালিকে অপবিত্র করে দলবাজি করে, পদের রাজনীতি করে সমাজকে-শিক্ষার্থীদের মূল্যবান সময়কে ছুঁড়ে ফেলার কোন অধিকার কারো নেই। এই চর্চা বন্ধ না করলে ইতিহাসের আস্তাকুঁড়েও স্থান পাবেন না।

অবশ্য ছিঃক্ষকদের কাছ থেকে এইটুকু ও আশা করি না। কারণ বিবর্তনের সাথে সাথে শিক্ষকরা এখন ছিঃক্ষক!!!!!
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×