somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুন্ডালীগের সাথে নাকে রুমাল দিয়ে হলেও আজকের হরতালে থাকুন।

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যক্তিগতভাবে আমি ছাত্ররাজনীতি পছন্দ করি না । কারণ আমি মনে করি, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে কলেজ ও ভার্সিটিগুলোতে স্বাধীনভাবে ছাত্রদের জ্ঞান-বিজ্ঞান অনুশীলনের জন্য কোনো রাজনৈতিক দলের ফুটফরমায়েশ খাটার জন্য না । এদেশে এখন কোনো কলোনীয়াল শাসন বা স্বৈরতন্ত্র চলছে না যে ছাত্রদের বিপ্লব করে দেশমাতাকে রক্ষা করতে হবে । একটি স্বাধীন দেশ হচ্ছে একটি স্বাধীন স্বপ্ন । মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি ও দেশপ্রেমিক রাজনৈতিক রাজনীতিবিদরা এই দেশ চালাবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন কাংখিত লক্ষ্যে । গণতন্ত্রে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সকল জনতা প্রতিবাদ করবে ; এক্ষেত্রে ছাত্রসমাজ এবং বুদ্ধিজীবি শিক্ষকসমাজ নেতৃত্ব দিবে । এই নেতৃত্ব দিতে তাদের কোন রাজনৈতিক দলের কাছ থেকে শিক্ষা নিতে হবে না । কারণ রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলা কেবল তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নেই ছাত্রদের কাজে লাগায়, দেশের সত্যিকারের অগ্রগতির জ্ন্য নয় ।

কিন্তু এ কোন আজব দেশে আছি আমরা । এখানে মুক্তিযোদ্ধারা বৃদ্ধ বয়সে রিকশা চালায় আর রাজাকাররা মন্ত্রী হয় । রাজাকার বাহিনীর ছাত্রসংগঠন আবার হরতাল, অবরোধ করে ক্যাম্পাস অস্থিতিশীল করে তোলে । শুধু তাই নয় , ক্ষেত্রবিশেষে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে উৎখাত করার চেষ্টাও করে থাকে ।

এবার আসল কথায় আসি । শাবিপ্রবিতে মুক্তিযুদ্ধের চেতনার ভাষ্কর্য স্থাপন করা হবে । যেখানে একজন মা তার সন্তানকে মুক্তিযুদ্ধে প্রেরণের আগে আর্শিবাদ করছেন । এইবার সকল মৌলবাদী স্বাধীনতাবিরোধী শক্তির আঁতে ঘা লেগে গেল । তারা বলতে শুরু করল যে সিলেট হচ্ছে শাহজালালের পূর্ণভূমি, মূর্তি স্থাপন করা ইসলামে হারাম ইত্যাদি ইত্যাদি । শাবিপ্রবির কিছু মাথা মোটা শিক্ষকও সাথে সাথে ভ্যাঁ ভ্যাঁ করা শুরু করল । এর ভিতর ছাত্রজীবনে শিবির করা শিক্ষকরাই প্রধান । গাধার বাচ্চারা ইতিমধ্যে স্থাপিত “চেতনা একাত্তর” নামে বিশ্ববিদ্যালয়ে যে ভাষ্কর্যটা আছে, তা কি দেখতে পায় নাই ? ক্যাম্পাস বন্ধের দিন সিলেটের সাধারণ মানুষ ঘুরতে এসে কাউকে তো দেখলাম না যে “চেতনা একাত্তরে” পূজা অর্চনা করছে । বরং আমরা রাতে ঐখানে বসে আড্ডা দেই এবং বাইরের লোকরা ঐখানে ফটোশেসন করে । এটা শুধুমাত্র একটা মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক ছাড়া আর কিছুই না । এখানে এসে কেউ শিরক করে না বা মূর্তিপূজায় লিপ্ত হয় না । তাহলে কেন এই ছাত্রসংগঠন ও পূর্বতন কর্মী থেকে শিক্ষক হওয়া ছাগলেরা ম্যাঁ ম্যাঁ করা শুরু করেছে । কারণ তারা আসলে একাত্তরের পরাজয়টা মেনে নিতে পারছে না ।

আমার একজন ছাগল শিক্ষকের ক্লাস করার সুযোগ হয়েছে । সেই ছাগল ৭৫ পরবর্তী স্বৈরশাসক প্রেসিডেন্টের সুনাম আর বর্তমান সরকারের সমালোচনা করা ছাড়া আর কিছুই পড়ায় না । মাঝে মাঝে পাকিস্তানী স্বৈরশাসক আইয়ুব খানের গল্প বলতেও সে গর্বে গর্ববতী হয়ে যায় । শেখ মুজিব নিয়ে কটুকথা বলতেও সে চাতুরতার আশ্রয় নেয় । নেলসন মেন্ডেলার শ্বেতাঙ্গদের ক্ষমা করাকে বুদ্ধিমানের কাজ বলে পরোক্ষভাবে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে । আমরা আমজনতা ছাত্র , আমাদের কোনো প্রতিবাদ করার ক্ষমতা নাই । আমরা কোন ছাত্ররাজনীতির সাথে যুক্ত না তাই প্রতিবাদ করে রগ কাটার শিকার হতে ভয় পাই । কিন্তু আর কত ???????????

গতবছরের শুরুর দিকে যখন অতিশয় ভালো ধর্মব্যবসায়ী একটি ছাত্রসংগঠনকে আওয়ামী গুন্ডারা হল ছাড়া করেছিল, তখন আমি দেশস্বাধীন হওয়ার আনন্দ কিছুটা হলেও অনুভব করেছিলাম । কিন্তু যখন এই ধর্মব্যবসায়ীরাই যখন আমার ক্যম্পাসের দেশপ্রেমের চেতনাকে নিয়ে হরতাল ডাকে তখন আমি পরাধীনতার ভয়ে ভীত । কুত্তালীগ বা গুন্ডালীগ যে নামেই ডাকুন না কেন, এই পরাধীন ক্যাম্পাসে এখন তারাই আমাদের মত সাধারণ ছাত্রদের ত্রানকর্তা । বামপন্থীদের ভাব এমন যে এরা হচ্ছে বূর্জোয়াদের পোষা কুত্তা । কিন্তু তাদের জন্য বলতে চাই এই গুন্ডারা না থাকলে ক্যম্পাসে মার্ক্স-লেনিন কপচানোর একজন লাল বিপ্লবীও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যেত না । তাই দয়া করে কালকের হরতালের ইস্যুতে নাকে রুমাল দিয়ে হলেও ডাস্টবিনের আবর্জনা কুত্তালীগের পাশে থাকুন । আমরাও আপনাদের সাথে থাকব । ভাষ্কর্যের জাহানারা ইমাম ও রূমিকে যে আমাদের খুবই দরকার । রূমি যদি দেশের জন্য বুয়েটে পড়া বিসর্জন দিতে পারে তবে আমরা কেন শাবিপ্রবির পড়া বিসর্জন দিতে পারব না ।
“জয় বাংলা
জয় বঙ্গবন্ধু”
মূল লেখকের লিঙ্ক : View this link

এইবার একটু নিজের কথা বলি যেই সব বামরা এখন তাত্ত্বিক আলোচনা করছেন, আপনাদেরকে বলছি, লেনিন-মার্কস ও তাদের জীবনে আপনাদের মত এতো বড় তাত্ত্বিক ছিল না, যদি হত তাহলে লেনিন বলশেভিক বিপ্লব করতে পারতো না, আর জারদের ক্ষমতা থেকে নামাতে পারতো না। আপনারা এখনও মানুষের ভাষা বোঝার ক্ষমতা অর্জন করতে পারছেন না, এই দেশের জামাতের রাজনীতি শুরু সেই ব্রিটিশদের সময় থেকে আর বামদেরও সেই অনেক কাল থেকে, কিন্তু জামাত আজকেও এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় নি এককভাবে, আপনারাও পান নি!!! কিন্তু জামাত ইস্যু কে আমি রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করি আর আপনাদেরটাকে কি মনে করি জানেন??? তাহলে একটু ছোট গল্প বলি, আমার ক্লাসে পজিশন ছিল সবসময় ১০ এর বাহিরে আমার অনেক ভাই বন্ধু ছিল যারা সারাক্ষণ পড়াশুনা নিয়েই থাকতো আর তাদের মত এতো তাত্ত্বিক ছিলাম না তাই পিছিয়ে পড়তাম, তাদের মধ্যে আরেকটা জিনিস ছিল আমরা অন্য সবার থেকে আলাদা, আমরা সব বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী, আমরা যা বলবো তা শুদ্ধ এবং বিশুদ্ধ, আর বাকি সবারটা বালচাল, পরে দেখা গেল উচ্চ শিক্ষার সর্বক্ষেত্রে তারা ভর্তি পরীক্ষায় পাস মার্কসই তুলতে পারে নাই!!! চান্স তো বহুত দূরের কথা, তাদের দেখলে আমার আজ স্রেফ করুণা ছাড়া আর কিছু দেওয়ার থাকে না, আমাদের বামদের জন্যও আজকে স্রেফ করুণা আর দীর্ঘশ্বাস ছাড়া কিছুই ছাড়তে পারি না।
সব শেষে দূর্যোধন দা এর মত একটা অনুরোধ করবো, আর একটা বার শুধু আর একটা বার জেগে উঠুন আর একটা বার জামাত-শিবিরকে রুখে দেন।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×