somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোছনার পেছনে ঐ আকাশটাকে দেখার গল্প

১১ ই জুলাই, ২০১৪ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশকে বলেছিলাম, আমার দুঃখ গুলি তোমার কাছে বিক্রি করবো কিছু উজ্জ্বল জোছনার বিনিময়ে। তুমি আমার দুঃখ গুলি তোমার আকাশে মেঘ করে ভাসিয়ে নিয়ে যেও। দূরে কোন আগ্নেয়গিরির উপর সেই মেঘের বর্ষণ রূপে ঝড়িয়ে দিও।



সে আমার কথা শুনে পাগলের প্রলাপ মনে করেছিল। ভুল বুঝে দূর থেকে দূরে অবস্থান নিয়েছিল। এতটা দূরে যে এখন তার প্রকৃত অবস্থান নিয়ে মনে সংশয় কাজ করে। তার মেঘ গুলিকে এত দূরত্বে নিয়ে গিয়েছিল যে এখন উঁচু কোন ইমারতের উপর দাড়িয়েও তাদের পরশ পাওয়া যায় না।

কিন্তু এখনো তার কান্না দিয়ে আমাকে ভিজিয়ে দিতে ঠিকই বর্ষণ ঘটায় করে সে। আমি তার কান্না গুলি এড়িয়ে যাবার জন্যে ছাতা মাথায় বের হয়ে যাই। তার অভিমান থেকে আমার অভিমানই বা কম কিসে? আমি এড়িয়ে যাই তার কান্না তার সামনে দিয়েই। হেটে বেড়াই তার কান্নায় ভেজা রাজপথ।

এরপর কোন এক এক ঝলমলে জোছনা রাতে আমাকে অবাক করার জন্যেই দৃষ্টির পুরো আকাশটা আলোকিত করে দিল। আমি বিস্ময় আর আক্ষেপ মিশ্রিত এক দৃষ্টি নিয়ে সেই জোছনা উপভোগ করতে লাগলাম। যদিও মনে মনে পুলকিত হচ্ছিলাম এই ভেবে যে, আমার কষ্ট গুলি না নিয়ে কেন সে এই জোছনা আমায় দিলো।

তখনই সে ঐ দূর থেকে আমাকে এর উত্তর দিল। বলল, তোমার দুঃখ সত্যিই কি আমি নিয়ে যাই নি? ভালো করে তোমার দুঃখের ভাণ্ডার একটু হাতরে বলতো, সেখানে কি সেই একই পরিমাণে দুঃখ রয়েছে যতটা ছিল ঐ সময়টাতে?

আমি আমার দুঃখ বোঝাই মলিন ব্যাগ হাতড়াতে শুরু করলাম। সত্যিই সেখানে সেই পুরনো দুঃখ গুলি নেই। বেশ কিছু নতুন অভিমান দিয়ে সেটা ভরাট করা আছে, কিন্তু দুঃখ গুলির কানাকড়িও খুঁজে পেলাম না। অবাক হয়ে জানতে চাইলাম, আমার দুঃখ গুলি সে কখন এভাবে নিয়ে নিলো???

উত্তরে জানালো, তুমি যেদিন প্রথম আমায় তোমার দুঃখ বয়ে নেবার আহবান জানালে, আমি সেই দিনটা থেকে অল্প অল্প করে তোমার দুঃখ তোমার অগোচরেই নিয়ে নিয়েছি ঐ ব্যাগটা থেকে। কিন্তু তোমার থেকে দূরে গিয়েই করতে হয়েছে আমাকে ঐ কাজটুকু। না হয় তোমার থলে ঐ সব অভিমান দিয়ে ভরে উঠত না। আর শূন্য থলে নিয়ে ঘুরে বেড়ালে কেউ তোমাকে অতটুকু দাম পর্যন্ত দিতো না।

এরপর তোমার শহরের উত্তপ্ত রাস্তায় আমি সেই কষ্টগুলিকে বর্ষণ করেছি। তুমি তোমার কষ্ট মাড়িয়ে এগিয়ে গিয়েছ নতুন শতাব্দীতে, পিছনে শুধু তোমার কষ্ট গুলি ফেলে গিয়েছ আর নিয়ে গেছো অভিমান আমাকে ঘিরে।




না, সেই অভিমান আমি আর ধরে রাখতে পারি নি। শুধু অবাক আর বিস্ময় নিয়ে সেই রাতটা কাটিয়ে দিয়েছি জোছনার পিছনের ঐ শূন্য আকাশটা দেখতে দেখতে……
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৪ রাত ২:২৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×