পথচলার নেই বিরাম
২৩ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদন্ড শান্তির আশায় হেটেছি কতপথ। কতদিন গেছে অপেক্ষার। কত চাওয়া, কত আশার বিনুন বুনেছি। কিন্তু আশা সে আশাই ছিল শান্তির স্পর্শ আর পাওয়া হয়নি। শান্তি যে খুজেছি আমি মানুষের মাঝে। যা হয়তো ভুলই ছিল শুধুই ভুল। আমি কেন তাকিয়ে দেখিনি সেই বৃক্ষটিকে যে বছরের পর বছর এক পায়ে দাড়িয়ে। যার সাথে পাখির নিবিড় ভালোবাসার বন্ধন। যে বাতাসে সুর তুলে গান শোনায়। হাজার কষ্টতেও যার অভিযোগ নেই। কেউ ছেড়ে চলে গেলেও সে তার আবার ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে থাকে। আর আমি নির্বোধ শান্তি পেতে গেলাম মানুষের কাছে। যার আদিম স্বভাব হলো ভালোবাসা থেকে পলায়ন। ভালোবাসার বন্ধন ভেঙ্গে যে আদিম উল্লাসে মেতে উঠে। যে ভালোবাসা ভুলে যায় খুব সহজে। যে শুধুই ভাঙ্গে আগ্রহের সাথে। হায় নির্বোধ আমি, কেন মিতালী করিনি মেঘের সাথে। কেন ভালোবাসতে পারিনি আকাশটাকে। কেন বয়ে যেতে পারিনি নদীর সাথে। যারা নিত্যপাশে ছিল শত অবহেলার পড়েও। নিত্য যারা ভালোবেসেছে আমায়। আর আমি শুধুই পথ হেটেছি অজানা এক লক্ষ্যপানে। শান্তির স্বপ্ন নামের মরীচিকার পিছনে। তাই আজও শান্তির খোজ পাওয়া হয়নি আমার। জানি হবেও না কখনো। তারপরও পথ চলিছি অবিরাম। কারন আমিও যে ওদেরই একজন, বোকা মানব।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন