তখন তোমাকে দেখতে ইচ্ছা করছিল খুব
২৬ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভার্সিটিতে গোলমাল চলছে সকাল থেকেই । আমি গেলাম আর আটকা পড়লাম। মেইন গেইট বন্ধ করে দেওয়া হল যেন ছাত্ররা বাইরে বের হতে না পারে । আমার এই রকম পরিস্থিতিতে খুব ভয় লাগে । আমি খুব সাহসি নই । আর এরকম অবস্থার সাথে আমি একদম পরিচিত নই । ভয় তো লাগবেই । যখন আটকা পড়লাম আমর আসলেই খুব ভয় করছিল । মনে হচ্ছিল আর বুঝি ফিরে যাওয়া হবে না । যখন এদিক ওদিক দৌড়াচ্ছিলাম বারবার তোমার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল আর বুঝি তোমাকে দেখা হবে না । তোমার ঐ মুখটা বুঝি আর দেখতে পারবো না । সত্যিই কি আর দেখা হবে না । যদি দেখা না হয় ? তাহলে ? এখনও তোমার হাতটাও আমি ভাল করে ধরি নি ! এখনও তোমার ঐ ঠোটে চুমো খাওয়া হয়নি ! এখন যদি আমি মরে যাই তাহলে আমি তো মরেও শান্তি পাবো না ।
তখন বারেবার মনে হচ্ছিল তোমাকে যদি একটি বার দেখতে পারটাম !! অন্য আর কিছু তখন আমার মনে আসে নি । কেবল একটি বার তোমাকে দেখার প্রয়াস জেগেছিল । আল্লাহ অসংখ্য ধন্যবাদ , এই জন্য নয় যে আমি ভালভাবে বাসায় পৌছাতে পেরেছি বরংএই জন্য যে তোমাকে আর একটি বার দেখার জন্য তিনি এখনও আমাকে জীবিত রেখেছেন।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস" একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন