somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৭৯১ ঘন্টা অপেক্ষার সমাপ্তি

০২ রা অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকেই খুব অস্থিরতার মধ্যে আছি । চারবার বাথরুমেও যাওয়া হয়ে গেছে । আমার এই এক দোষ, অস্থির হলে বারবার বাথরুমে যেতে হয় । আসলে অস্থিরতার শুরু কাল বিকাল থেকে । আপা যখন ফোন করে বাসায় যেতে বল্ল তখন থেকেই আমার এই অস্থিরতার শুরু হয়েছে । তোমাকে দেখার অস্থিরতার । কতদিন তোমাকে দেখি না হিসাব আছে ? আমার কিন্তু আছে । তোমাকে না দেখার কষ্ট আমাকে প্রতিটা মুহুর্তে স্বরণ করিয়ে দিয়েছে । জানো এই ১৫৭ দিনের প্রতিটা মুহুর্তও আমি তোমাকে মনে রেখেছি । একটা মুহুর্তও আমি তোমাকে ভূলি নাই । সারাটিক্ষণ মনে কেবল একটি ভাবনাই ছিল যে কখন তোমাকে দেখবো ! কখন ঐ মুখ টা এই হাত দিয়ে স্পর্শ করবো । আজ সেই ঘটনা ঘটতে যাচ্ছে । আর আমি অস্থিরতা হবো না?
সকাল ১১ টায় দেখা করার কথা। আমি ৯ টার সময়ে রেডি । রওনা দিলাম ১০ টার দিকে। রিক্সার মধ্যে থাকার সময়ই আপা আবার ফোন দিল।
"কোথায় ?"
" এইতো রিক্সায়"
"আচ্ছা আসো"
যাক তাহলে দেখা হচ্ছে । আল্লাকে অসংখ্য ধন্যবাদ । আর ধন্যবাদ আপাকে ।উনি না থাকলে কি যে হত !
বাসার সামনে গিয়ে ফোন দিলাম আবার ।
"কোথায় তুমি?"
"এইতো বাসার সামনে"
"কই?"
"এইতো চলে এসছি প্রায়"
বলতে বলতে পৌছে গেলাম । দেখি তুমি আর আপা জানলার ধারে বসে আছো । আপা বলল "যা দরজা খোল"
তুমি দরজা খুল্লে !!
আমি............
আমি কিছুক্ষন চেয়েই রইলাম নির্বাক হয়ে তোমার দিকে। কত দিন ....কতদিন পর তোমকে দেখলাম ।আমার অপেক্ষর সমাপ্তি হল। আমার মনে হৈমন্তীর অপুর কথা মনে হচ্ছিল । অপু যেমন বলে "পাইলাম, আমি তাহাকে পাইলাম।" আর আমার মনে হছিল "দেখিলাম, আমি তাহাকে দেখিলাম" । আরো একটা কথা মনে হচ্ছিল । কি জানো?
মনে হচ্ছল তোমাকে জড়িয়ে ধরার কথা ।
কিন্তু তা আর হল কই ?
কতক্ষন যে তোমাকে এভাবে দেখেছি মনে নাই । কেবল তোমাকেই দেখছিলাম । তুমি যখন বললে "কি দেখছো এমন করে ?" আমি কোন উত্তর দিতে পারি নি । কেবল চেয়ে থেকেছি তোমার দিকে । অপলক । আমি জানি না কি আছে ঐ চোখে কিন্তু চোখ ফেরনো আমার পক্ষে সম্ভব নয় । আমি কেবল জানি তুমি তুমি আর তুমি ছাড়া আমার আর কিছুই নাই ।
দেখতে দখতে যাওয়ার সময় চলে এল ।
কিছুতেই যেতে ইচ্ছা করছিল না । কিন্তু উপায় নাই । বেশি দেরি হলে তোমার সমস্যা হতে পারে । তাই চলে আসতে হল । আসার সময় আমি কত বার যে পিছন ফিরে চেয়েছিলাম । প্রত্যেকবার দেখি দরজার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে আছো ।।
আমি জীবণে অনেক আনন্দ পেয়েছি । কিন্তু তোমার সাথে কাটানো আমার কাছে অমূল্য । এগুলোর তুলনা হয় না । আবার কবে দেখা হবে জানি না । সেই পর্যন্ত ভাল থাকো ।
I love You
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×