তোমাকে বললে তুমি বলবা আমি খামখা মন খারাপ করছি । কিন্তু আমি আমার মনটা কে যে কিছুতেই বোঝাতে পারি না । তোমার কাছ থেকে বিন্দু মাত্র অবহেলা আমাকে কি পরিমান যে কষ্ট দেয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না । এমনি তে আমাদের মাঝে কথা হয় খুব কম । সেই সপ্তাহ কি তার থেকেও বেশি দিন অপেক্ষা করার পর তুমি আমার কাছে ফোন করার সুযোগ পাও তাও আবার মাত্র দুচার মিনিটের জন্য আর সেই দুই মিনিটের কলের মধ্যে যদি তুমি আমার সাথে রাগারাগি কর তাহলে বল আমার মন কেন খারাপ হবে না । আচ্ছা সেদিন তুমি সাথে ওমন টা কেন করলে ? আমি তোমাকে কি এমন করেছিলাম ! আমি কেবল এই কথাটাই বলে ছিলাম যে যদি কখনও কথা শেষ না করেই ফোন কেটে যায় প্লিজ যত দ্রুত সম্ভব আবার ফোন করবে । আর তুমি খুব ভাল করে জানো কথাটা আমি কেন বলেছিলাম । তারপরও তুমি আমার সাথে এমন টা কেন করলে ? আমার খুব খারাপ লেগেছে । আমি খুব কষ্ট পেয়েছি । অন্য করো কাছ থেকে এমন ব্যবহার পেলে আমার তেমন কিছুই মনে হত না । কিন্তু বিশ্বাস কর তোমার কাছ থেকে এমন টা পেয়ে আমার খুব কষ্ট হয়েছে । এখনও কষ্ট টা হচ্ছে । আমি কিছুতেই ভূলতে পারছি না । মানুষের কষ্ট সময়ের সাথে কমে । কিন্তু আমার টা যেন তার উল্টো । মনের মাঝে এইটুকু সান্তনা ছিল যে হয়তো এরপর তুমি যখন ফোন করবে তখন তোমার ব্যবহারের জন্য তুমি সরি বলবে । কিন্তু তুমি তাও বল্লে না । তোমার কোন ভূরূক্ষেপই নাই । এমন কি এই কথাটাও জিঞ্জেসও করলে না আমার মন ভাল কি খারাপ । তাই তোমার ফোন রাখার পর এবার মনটা খারাপ হল আরো বেশি ।
আলোচিত ব্লগ
ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"
একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন
জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন
নির্ভীক অভিযাত্রা

যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন
চুপ - একদম চুপ

আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।