somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার টিয়া পাখিকে লেখা চিঠি ৪

২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মনটা খারাপ । খুব বেশী খারাপ । তার সাথে আমার শরীরটাও ।
গত পরশু দিন থেকে । ঐ দিন তোমার সাথে আমার শেষ কথা হয়েছে । তোমাকে বলেছিলাম আমার শরীর খারাপ ।
তুমি বললে “কি হয়েছে ?”
“ জ্বর ।“
“ অসুধ খেয়েছ ?”
“ না ।“
“ কেন ?”
“ ইচ্ছে করেনি ।“
“ শোন কোন কথা বলবা না । ফোন রেখে এখনই অসুধ কিনতে যাবা । তারপর চুপচাপ খাবা । মনে থাকবে ?”
“ আচ্ছা । কাল ফোন দিবা ।“
“ দেখি ।“
তারপর তুমি ফোন রেখে দিলে । আমার কেন জানি মন খারাপ হল । অসুধ কিনতে গেলাম না ।
শরীর খারাপ হতে থাকে । আমার মনও । ঠিক করেছিলাম তুমি আবার ফোন না করা পর্যন্ত অসুধ খাবো না । তারপর শুক্র বার গেল ।
জানো কাল না আমি সারাটা দিন তোমার ফোনের জন্য অপেক্ষা করেছি । আমার মন বলছিল তুমি ফোন করবে । আমার শরীর খারাপ জেনে নিশ্চই তোমার মন অস্থির হয়ে থাকবে । আমি সারা দিন অপেক্ষা করতেই থাকলাম । কথন তুমি ফোন করবে ? কখন তোমার কণ্ঠ স্বর শুনতে পাবো ?
কিন্তু আমার সে ইচ্ছা পূরণ হয় নি ।
আজ সারাদিনও তুমি ফোন করনি । আমি কোখাও যাই নি সারাদিনে । এইটুকু ভরসা ছিল যে তুমি নিশ্চই আজ আমাকে ফোন করবে ! জানো আমি একটা মিনিটের জন্যও আমি আমার মোবাইল ফোন হাত কাছ থেকে সরাই নি । এমন কি বাথরুমে যাওয়ার সময়ও মোবাইলটা সাথে কি করে নিয়ে গেছি । পাছে তুমি ফোন কর আর আমি মিস করি । কিন্তু তুমি ফোন কর নি ।
করনি কেন ?
টিয়া পাখি ফোন করছো না কেন ?
কেন করছো না ?
প্লিজ একটা বার ফোন করো ।
তোমার সাথে কথা বলার জন্য আমার মনটা উতলা হয়ে আছে ।
একটা বার ফোন কর ।
একটা বার ।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×