somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ধ্যায় আমার খবর আছে (শেষ পর্ব )

২০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্ব
২য় পর্ব


আযান দিয়ে দিয়েছে । আমি টিএসসির সামনে দাড়িয়ে আছি । মীমের আসার কথা এখনই । জানি না ও কি বলবে ।
যদি অপমান করে ? নাহ ! ও এমন টা করবে না । চিন্তাটা মাথা থেকে বের করে দিলাম । ও এমন মেয়েই না । তবুও মন থেকে অস্বস্তি ভাবটা গেল না কিছুতেই । জানি না কি বিব্রতকর অবস্থা আমার জন্য অপেক্ষা করছে ।
অল্প কিছুক্ষনের মধ্যেই মীম চলে আসল । রিক্সায় করে । ওর হল এখান থেকে মাত্র ২/৩ মিনিটের হাটার পথ । তবুও রিক্সায় । রিক্সা আমার সামনেই থামলো । আমি খানিকটা অস্বস্তি নিয়েই ওর দিকে তাকালাম ।
ওকে রিক্সা থেকে নামতে না দেখে আমি বললাম “নামবে না ?”
“ তুমি উঠে আসো ।“
আমি ওর পাশে বসলাম । রিক্সা চলতে শুরু করল ।
“আমরা কোথায় যাচ্ছি ?”
“ চল, গেলেই দেখবা ।“
আমি চুপ হয়ে যাই । আবার সেই অস্বস্তিটা ফিরে আসে । ও যে কি বলবে কে জানে ? আল্লাহ মান ইজ্জত রক্ষা কইরো ।
মীম বলল “ কি এতো ভাবছো ? আর এরকম জড়সড় হয়ে বসেছো কেন ? ইজি হয়ে বসো । আর তোমার কি আনইজি লাগছে কোন কারনে ।“
“ না । আনইজি লাগবে কোন ? আনইজি লাগার কোন কারন নাই ।“
কিন্তু আমার কণ্ঠস্বরে কিছু ছিল । মীম হেসে ফেলল । আমিও খানিকটা হাসলাম বোকার মত । রিক্সা থামল লেক পাড়ের কোন একটা রেস্টুরেন্টের সামনে । কোন দিন আসিও নাই আমি এদিকটায় । আর কি এক বিদ্গুটে নাম রেস্টুরেন্টার, ঠিক মত উচ্চারনও করতে পারলাম না ।
“ এখানে কেন ?”
ও কেবল হাসলো । আমি বললাম “আজকের দিনে এরকম জায়গা গুলোতে খুব ভীড় থাকে ।“
ও আবার হাসলো । বলল “এসো তো ।“
এসব রেস্টুরেন্টে ঢুকতে আমার খানিকটা ভয়ই লাগে । আল্লাহই জানে cost কেমন হবে । মানিব্যাগে যা আছে তা দিয়ে মান সম্মান টিকবে ? কে জানে ? আবারও নিজের উপর খুব রাগ হল । কেন যে ঐ কাজটা করতে গেলাম । আজ আমার সত্যি সত্যি খবর আছে । হয় মীম বাঁশ দেবে নয়তো এই রেস্টুরেন্টের ম্যানেজার বাঁশ দিবে ! ভয়ে ভয়ে রেস্টুরেন্টে ঢুকলাম ।
ভেবেছিলাম খুব ভীড় হবে । কিন্তু একদম ভিড় নাই । অল্প কিছু জুটি বসে আছে প্রত্যেক টেবিলে । আর সব থেকে যে জিনিসটা আমার ভাল লাগলো সেটা হল আলো । সন্ধ্যা হলে যেমন আলো হয় চারিদিকে সে রকম আলো । বলতে হয় অদ্ভুদ এক আলো আধারির খেলা ।
মীম এক ওয়েটার কে যেন কি বলল । ওয়েটার টা আমাদের কে পিছনের দিককার একটা টেবিল দেখিয়ে দিল ।
টেবিলে বসতে বসতে বললাম “একদম ভীড় নেই তো ! আমি তো ভেবেছিলাম অনেক ভীড় হবে ।“
মীম আবার হাসলো । বলল “এটার কথা সবাই জানে না । আর এখানে আসার আগে বুকিং দিতে হয় ।“
আমি খানিকটা অবাক হলাম । আমার সাথে দেখা করার জন্য এতো আয়োজন !
মীম আমার মুখোমুখী বসে । এতোক্ষন পর মীম কে ভাল করে দেখার সুযোগ পেলাম । অন্য দিনের থেকে আজ ওকে একেবারেই অন্য রকম লাগছে । ও কখনই সাজগোজ সচেতন ছিল না । আজ ও বেশ ভালই সেজেছে । আর এই আলো আধারী পরিবেশে ওকে অদ্ভুদ সন্দর লাগছে । এতোক্ষন পর আমার মনে হল না আমি কোন ভুল করি নি । ওকে কার্ডটা দেওয়া মোটেই ভুল হয় নি ।
“অপু ! কি হল কথা বলছো না কেন ?”
“ তোমাকে দেখছি ।“
মনে হল যেন ও খানিকটা লজ্জা পেল ।
“আজ তোমাকে সত্যিই অন্য রকম সুন্দর লাগছে ।“
এবার ও সত্যি সত্যিই লজ্জা পেল । আমি খানিকটা চুপ করে থেকে আবার বললাম “মীম তুমি রাগ কর নি তো ?”
“ কেন ? রাগ করবো কেন ?”
“ না তোমাকে ও কার্ডটা দিলাম । তুমি হয়তো ভাবো নি !”
মীম কিছু সময় নিলো । তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল “ভাবি নি ঠিক । তবে মনের মধ্যে এমন একটা ইচ্ছা ছিল আমার অনেক দিন থেকেই ।“
আমি যেন আকাশ থেকে পড়লাম । বলে কি এই মেয়ে !
“মনে আছে তোমার আমি যখন মেডিক্যালে চান্স পেলাম না , তুমি আমাদের বাসায় গিয়েছিলে দেখা করার জন্য , আমি তখন কাঁদছিলাম । তোমাকে দেখে মনে হল যে হয়তো তুমি আমাকে বিদ্রুপ করার জন্য এসেছো কিন্তু তোমার কথাগুলো শুনে আমার খুব ভাল লেগেছিল । আমার তখন মনে হয়ছিল সত্যিই তো এখন আমি কার সাথে কম্পিটিশন করবো ? কার সাথে তর্ক করবো ? কার সাথে ঝগড়া করবো ? নিজেকে কেন জানি সেদিন বড় একা একা লাগছিলো । তারপর তোমার সাথে একসাথে ঢাকা আসা । ফোনালাপ । গল্প । সব কিছুই যেন স্বপ্নের মত ।“ একটানা কথা বলে মীম খানিকটা দম নিলো ।
আমি তাকিয়ে আছি ওর দিকে । এক বুক বিশ্ময় আর ভাল লাগে নিয়ে । বার বার মনে হচ্ছে এই মেয়েটা আমাকে ভালবাসে । চমৎকার এই মেয়েটা আমাকে ভালবাসে ।
“ এমন করে কি দেখছো আমার দিকে ?”
মীম অন্য দিকে মুখ ঘোরালো ।
“মীম একটা সত্যি কথা বলব ?”
“ বল ।“
“ আমার মনে হয়েছিল যে তুমি আমাকে খুব ঝাড়ি মারবে ঐ কাজটা করার জন্য । কিন্তু এখন মনে হচ্ছে সাহস করে ঐ কার্ডটা না দিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত !”
“ ক্ষতি ?”
“ হু । তোমাকে পেতাম কিভাবে ?”
“ এখনও পাও নি বুঝছো ।“
“ পাই নি ?” বলে ওর হাত ধরলাম । ও হাত সরিয়ে নিলো না । নিজেও আমার হাতটা ধরলো আরো ভালভাবে ।
“অপু এই যখন ধরেছো বল যে কোন দিন এই ছেড়ে দেবে না !”
“ ভয় পেয় না । আমি ছেড়ে দেবো না ।“
কতক্ষন এভাবে ছিলাম কে জানে ওয়েটার মেনু এগিয়ে দিয়ে বলল
“স্যার কি আনবো ?”
মেনু আর প্রাইস লিস্ট দেখে আমার আবার সেই ভয়টা ফিরে এল । আজ সন্ধ্যায় সত্যিই আমার খবর আছে ।
(সমাপ্ত)
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ সকাল ১১:০৩
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×