somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলা হয়নি ভালবাসি (পর্ব ০১)

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পুকুর পাড়টা আমার খুব প্রিয় । জাদু ঘরের পিছনের এই পাড়ে আমি প্রায়ই আসি । বিশেষ করে যখন আমার মন খুব খারাপ থাকে আর যখন আমার মন খুব ভাল থাকে ।
আগে একা একা আসতাম মাঝখানে লিয়ানাকে নিয়ে আসতাম । ওর ও খুব পছন্দের জায়গা ছিল এটা ।
আজ আমি আবার একা এসেছি । লিয়ানা আসে নি আজ । আর হয়তো আসবেও না ও ।
আজ .... ।
আজ ওর গায়ে হলুদ ।
কথনও ভাবিনি ও কে এভাবে হারাতে হবে ।
আসলে ওকে হারানোর কথা কথনও মনেই আসে নি । তাই ভালবাসি বলাই হয় নি । কিন্তু সব কথা কি বলতে হয় ?
লিয়ানা নি একটুও বুঝতে পারি নি ? কোন দিন বুঝতেও পারি নি ?
সে দিন যখন ও বলল যে ওর মা ওর জন্য ছেলে ঠিক করেছে । খুব শীঘ্রিই ওর বিয়ে । ও এতো স্বাভাবিক ভাবে কথা গুলো বলল যে আমি কোন কথা বলতেই পারলাম না । এতো দিতের পরিচিত মানুষটাকে সেদিন বড় অপরিচিত মনে হয় ।
আমি কোন মতে বললাম “তোমার ছেলে পছন্দ হয়েছে ?”
ও বলল “ভালই তো । খারাপ কি । ভাল জব করে । দেখতে শুনতেও খারাপ না । আর সে হচ্ছে মার এক বান্ধবীর ছেলে । ঐ আন্টি আমাকে খুব পছন্দ করেছে । তার ছেলের বউ করে নিতে চায় । আর আম্মুও অমত করে নি । আমি আর কিছু বলি না ।“
মনে মনে বলি তুমি কি বোঝ না ? আমার মনের কথা কি তোমার মনে একটুও হয় নি ?
তারপর থেকে লিয়ানার কাছ থেকে আমি নিজেকে দুরে সরিয়ে নেই । কি হবে আর কাছে গিয়ে । ও যখন আমার কথা মনেই আনে নি তখন আর কি হবে ??
দেখতে দেখতে কত দিন হয়ে গেল ওর সাথে পরিচয়ের । কি অদ্ভুদ ভাবেই না লিয়ানার সাথে পরিচয় হয়েছিল ।
তখনও আমি পড়েলেখা করি । একদিন দুপুরের দিকে সিগারেট শেষ হয়ে গেছে । হলের বাইরে বের হয়েছি দেখি গেটের কিছুদুরে একটা মেয়ে দারিয়ে । মেয়েটার দিকে তাকাতেই হল কারন মেয়েটার চেহারার অন্য রকম একটা কিছু ছিল । কিন্তু মেয়েটার মুখ টাতে যেন কেমন একটা দিশেহারা ভাব । মনে হল চোখে যেন পানিও টলমল করছে । আমি খুব বেশি আমলে না নিয়ে আমার কাজে চলে যাই । যখন সিগারেট নিয়ে ফিরে আসি তখনও দেখি মেয়েটা দাড়িয়ে । খানিকটা কৌতূহল হলই । আমি মেয়েটার দিকে এগিয়ে যাই ।
“এক্সকিউজ মি ।“
মেয়েটা খানিকটা ভীত চোখে আমার দিকে তাকাল । আমার কেন জানি মেয়েটাকে দেখে খুব মায়া লাগল । মেয়েটা দেখে মনে হল সে কোন বিপদে পড়েছে ।
“কোন কি সমস্যা হয়েছে ?”
আমার কথা শুনে মনে হল মেয়েটা আমার কথায় মনে হল খুব ভরসা পেল না । অন্য কেউ হলে হয়তো আমি চলে আসতাম । কিন্তু মেয়েটাকে রেখে কেন জানি আসতে ইচ্ছা হল না ।
আমি আমার ভার্সিটির আইডি কার্ডটা মেয়েটার হাতে দিলাম ।
বললাম “আমি এখানে পড়ি । আমার ভার্সিটি দেখালাম । আমাকে বিশ্বাস করতে পারেন । কথা দিচ্ছি উপকার না করতে পারলেও অপকার করবো না ।“
আমার আইডি কার্ড টা দেখে মনেহল ও একটু ভরসা পেল । আইডি কার্ড ফেরত্ দিতে দিতে বলল
“ আমি আমার ব্যাগ হারিয়ে ফেলেছি ।“
কথাটা বলতেই ওর চোখ থেকে চুপ করে এক ফোটা পানি পড়ল ।
“ওকে !! কি কি ছিল ব্যাগে ! সব কিছু । টাকা পয়সা মোবাইল সব ।“
আমি বললাম “কথন হারিয়েছে ?”
“ সকাল বেলা ।“
“ তারপর ?”
“ প্রথমে খুজলাম কিন্তু পেলাম না । তারপর রাস্তাও হারিয়ে ফেলছি । কাকে বলব ঠিক ভরসাও পাচ্ছি না ।“
“ আপনি সকাল থেকে এদিক ওদিক ঘুরছেন ?”
“ জ্বি ।“
“ কিছু খাওয়াও হয়নি সকাল থেকে ?” মেয়েটা মাথা নাড়ল । সত্যি কথা বলছি অন্য কেউ হলে আমি এতোটা আগ্রহ জাগাতাম না । কিন্তু মেয়েটার চেহারার মধ্যে কেমন একটা মায়া ছিল । আর সুন্দর মেয়েরা তো একটু অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে ।
(চলবে)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×