somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার টিয়া পাখিকে লেখা চিঠি ১০

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিয়াপাখি কেন জানি আমার আবার সেই ফিলিংসটা ফিরে এসেছে আজ । কেন জানি আজ আমার খুব একা একা লাগছে । তোমার সাথে খুব বেশি করে কথা বলতে ইচ্ছা করছে । খুব বেশি কথা বলতে ইচ্ছা করছে । সকালবেলা যখন তুমি দিলে মনটা অনেক ভাল ছিল । ফোন রাখার সময় তুমি বললে যে আবার ফোন করবে ।
আমি বাধ্য ছেলের মত তাই মেনে নিলাম । এখন তোমার কাজের সময় । ব্যস্ত থাকবে ।
আর আমিও একটু ব্যস্ত ছিলাম । টিএসসিতে এসেছি বন্ধুদের সাথে গুপ স্টাডি করার জন্য । পড়াশুনে ব্যস্ত হয়ে যাই ।
কিন্তু মোবাইলটার দিকে লক্ষ্য ছিল বরাবর । কখন তোমার ফোন আসবে ? এই আকাঙ্খা টা মনের মধ্যে থেকে একটা মিনিটের জন্যও হারিয়ে যাই নি । পড়াশুনা করতে করতে মাথা হাং হয়ে গেল । কিছুক্ষনের জন্য ব্রেক নিতে হল ।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় একটা বেজে গেছে । বুকটার মধ্যে কেমন যেন একটা করে উঠল । তুমি তো এখনও ফোন করলে না । আজ কি খুব ব্যস্ত ??
আর থাকতে না পেরে আমিই ফোন করলাম । দিনের এই সময়টাতেই কেবল আমি ইচ্ছা করলেই তোমার কাছে ফোন করতে পারি । ফোন টা ধরতে একটু সময় নিলে তুমি ।
"খুব ব্যস্ত" ?
"না । এইতো বাসায় যাবো" ।
"ফোন দিলে না যে" !
"কিভাবে দেবো ? আমার ভাইয়া এসেছে আমাকে নিতে । ফোন করার উপায় আছে" ?
"তাহলে" ?
"তাহলে আর কি ? এখন আর কথা বলতে পারছি না । ভাইয়া সামনে দাড়িয়ে আছে । বাই" ।
"আচ্ছা । আই লাভ ইউ" ।
"এটা বলতে পারছি না । রাখি" ?
ফোন কেটে গেল । বুকের মধ্যে কেমন যেন একটা শুন্যটা অনুভব করলাম । তুমি খুব ভালকরে জানো তোমার সাথে ঠিকমত ভাবে কথা শেষ না করতে পারলে আমার বাকি দিনটা ভাল যাবে না কিছুতেই ।
আই লাভ ইউ এর প্রতি উত্তরে যদি তুমি আই লাভ ইউ টু না বল তাহলে আমার মনে শান্তি লাগে না । আমার এখন শান্তি লাগছে না । মনের মধ্যে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে ।
তোমার সাথে কত কথা বলব বলে ঠিক করে রেখেছিলাম । তুমি কি জানো আজ আমি তোমাকে স্বপ্ন দেখেছি । তোমার স্বপ্ন দেখে আজ সকালের ঘুম ভেঙ্গেছে ।
কি স্বপ্ন দেখেছি জানো ? স্বপ্ন দেখলাম আমি তোমাদের বাসায় গেছি তোমার সাথে দেখা করার জন্য । সবার চোখ ফাঁকি দিয়ে তোমার রুমে ঢুকে পড়েছি । তোমার সাথে গল্প করছি । এদিকে তোমার বাড়ির লোকজন আমাকে খুজে বেড়াচ্ছে । আমি একবার মাঝের ঘরে যাচ্ছি আর একবার কোনার ঘরে । সব শেষে গেট ফাঁকা পেয়ে গেট দিয়ে দিলাম এক দৌড় । দৌড়াতে দৌড়াতে হাফ লেগে গেল । ঠিক কথনই আমার ঘুম ভেঙ্গে গেল । অবাক হয়ে দেখলাম আমি তখন হাপাচ্ছি ।
স্বপ্নের মধ্যেও তোমাকে কি সুন্দরই না লাগছিল ।
তোমাকে বলা হল না । আবার মনে পড়ল কালতো সরকারি ছুটি । কালতো তুমি অফিসে যাবে না । তারমানে কালকেও ঠিক মত কথা হবে না । মনটাকে কিভাবে বোঝাবো বল ? তোমার সাথে কথা না বললে কি আমার ভাল লাগে ?
টিয়াপাখি আজ আমার মন ভাল নাই । কিছুতেই ভাল নাই ।
তুমি কথন আবার ফোন দিবা ? কথন দিবা ? পুরো পৃথিবীটা কেমন যেন বিবর্ণ লাগছে । ভাল লাগছে না । তোমাকে খুব মিস করছি । খুব বেশি ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×