আমার অনেক দিনের একটা আক্ষেপ যে আমি আমার টিয়া পাখিটারে দুনয়ন ভরে দেখতে পারি না । একে তো দুরে থাকি তার উপর যখন বাড়িতে যাই ভাল মত দেখা হয় না । যখনই দেখা হয়ওর বোরকা পরা থাকে । একদম সব কিছু আটকিয়ে বের হয় হয় । একটু যে বলবো সেলোয়ার কামিজ পরে বের হও তারও উপাউ নাই । ওর বাড়িতে কড়া শাসন । তাই কি আর নাই মামার চেয়ে কানা মামাই ভাল । আগে তো ঠিক মত কথাই হত না এখন তবুও কথা হয় । বাড়িতে যখন যাই একবার দেখা হয় । তাতেই আমি খুব খুশি । কিন্তু মনের ভিতর একটা অপূর্ণ চাওায় রয়েই গেছিল । টিয়াপাখিকে একটু ভাল ভাবে দেখবো কবে ?
অনেক দিন পর সেই সুযোগ চলে এসেছে । ওদের অফিসে প্রোগ্রাম । এমপি সাহেব আসবে । ওকে দিয়ে এমপি সাহেব কে পুষ্প প্রদান করানো হবে । সুতরাং একটু তো সাজুগুজু করতেই হবে । আর বাড়ি থেকে তো তো বের হবেই । আর আমি ঠিক ঐ সময় গিয়ে হাজির হব । প্রোগ্রাম দুদিন পর । আমি কাল সকালের বাসে যাবো বাসায় । ওকে কিছু বলব না । ঠিক ঐ দিন ওর সামনে গিয়ে হাজির হব । জানি না ও তখন কি বলবে ? একটা বকা দিবে হয়তো ! দিক ! আমার টিয়া পাখি কে একটু দেখার জন্য আমি হাজারও বকা বিনা ঢেকুর তুলে হজম করে ফেলবো । যাক কাল সকালে গাড়ি । আমাকে ঠিক সময় মত যেতে হবে । একটু গোসগাস ও করতে হবে । তিনদিন থাকবো না । সামু কে মিস করবো কিন্তু যা পেতে যাচ্ছি তার কোন তূলনা নাই । ওকে বন্ধুরা আবার দেখা হবে । আর আমার জন্য দোয়া করো সবাই ।
টাটা।
আলোচিত ব্লগ
ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"
একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন
জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন
নির্ভীক অভিযাত্রা

যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন
চুপ - একদম চুপ

আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।