যা কিছু চাওয়া যেত তাই যদি পাওয়া যেত তাহলে জীবনটা .......... কেউ বলে তাহলে হয়তো জীবনটা পানসে হয়ে যেত ! থাক ! আমি সে জীবনই চাই । তোমাকে হারিয়ে আমার বিচিত্র জীবনের দরকার নাই । তোমার সাথে আমি পানসে জীবনই কাটাতে চাই । আমি তোমাকে হারাতে চাই না কিছুতেই । পৃঠিবীর সব কিছুর বিনিময়ে আমি কেবল আমি তোমাকে চাই । তোমার কাছে থাকতে চাই । যেন চোখ মেললেই তোমাকে দেখতে পারি, হাত বাড়ালেই তোমার ছুতে পারি, অথবা আরো কাছে যেন নিঃশ্বাস নিলে তোমার গন্ধ আমার নাকে আসে । আমি জীবনে আর কিছু চাই না । আর কিছুর আমার দরকারও নাই । আমার জীবনে তোমার প্রয়োজনটা সবার আগে । তুমি আসলেই কেবল অন্যান্য কিছু আমার দরকার পড়বে । তা না হলে বাকি সব কিছু আমার কছে একদম মূল্যহীন । স্রেফ মূল্যহীন ।
আমাদের ক্লাসের সবাই দেখি খুব মনযোগ দিয়ে পড়ালেখা করছে । থার্ড ইয়ারে উঠে গেছে একটু তো সিরিয়াস হতে হয় । ইদানিং এটা নিয়েও দেখি আলোচনা হয় যে কে কি হবে , কার ক লক্ষ্য । সোজা কথায় বলতে গেলে সে কিসের জন্য পড়া লেখা করছে । আমার কাছে একজন জিজ্ঞেস করলো আমি কিসের জন্য পড়া লেখা করছি । আমি বললাম বিয়ে করার জন্য । আমার উত্তর শুনে অনেকে হাসলো । কিন্তু আমি সিরিয়াস । আমি জীবনে পড়ালেখা করছি কেবল বিয়ে করার জন্য । কথাটা একটু ভুল হল । কেবল তোমাকে বিয়ে করার জন্য । আমার টিয়াপাখিকে বিয়ে করার জন্য । এটাই এখন আমার জীবনের প্রধান এবং একমাত্র লক্ষ্য । অবশ্য এই লক্ষ্য পূরণের জন্য আমাকে আরো কিছু কাজ করতে হচ্ছে । আমাদের অর্থনীতির ভাষার এটা কে বলে ইন্টারমিডিয়েট টার্গেট । আমি সব কিছুই করছি আমার যা যা করার দরকার তোমাকে পাবার জন্য । কিন্তু এই সব কিছুই বৃথা হয়ে যাবে যদি তুমি হারিয়ে যাও আমার জীবন থেকে । তুমি যেদিন আমার কাছ থেকে হারিয়ে যাবে জেনে রেখো আমার কাছ থেকে এই পৃথিবীতে বেঁচে থাকার প্রধান প্রয়োজন টুকু হারিয়ে যাবে ।
ভয় পেলে??
আত্মহনন করবো না । অতটা সাহসী এখনও হয়ে উঠতে পারি নি । তবে চেষ্টা চালিয়ে যাবো । একদিন নিশ্চই পারবো ।
তুমি কেনো আমাকে ছেড়ে যাবে বল??
তুমি কি বুঝতে পারো না কি অসম্ভম রকম প্রয়োজন তোমাকে ! বেঁচে থাকার জন্য তোমাকে কেবল তোমাকে আমার প্রয়োজন । তাহলে তুমি কিভাবে আমাকে ছেড়ে যাবে ??
না ।
না ।
তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারবে না । আমি তোমাকে যেতে দিবো না কিছুতে । আমার সব ভালবাসা দিয়ে তোমাকে আমি বেধে রাখবো ।
তুমি কি তবুও যাবে আামাকে ছেড়ে ?? বল যাবে??
না । তুমি যাবে না । তুমি যেতে পারবে না ।
তুমি যেতে পারবে না ! আমি তোমাকে যেতে দিবো না !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"
একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন
জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন
নির্ভীক অভিযাত্রা

যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন
চুপ - একদম চুপ

আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।