somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়িয়ালার মেয়েটি আবার !!

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেহরী খেয়ে বাসায় আসছিলাম ! বাড়ির সামনের বিশাল ডিপার্টমেন্টাল দোকানটার দিকে চোখ চলে গেল ! দেখি বাড়িয়ালা মেয়ে ! কি যেন কিনতেছে !
যদিও কিছু কেনার ইচ্ছা ছিল না তবুও ভিতরে ঢুকে পরলাম । মেয়েটার সাথে কিছুক্ষন কথা বলা যাক ! আমাকে দেখেই মেয়েটি বলল
-আরে আপনি ?
-এইতো !
-এতো রাত হল বাসায় ফিরতে ? কোথায় গেছিলেন !
-না । কোথাও যাই নি । পেট পুজা করতে গেছিলাম !
-কেন ? বাসায় রান্না হয়নি?
-কি করবো বলেন বুয়া আসে নি । তাই বাধ্য হয়ে বাইরে খেতে হল !!
ডাহা মিথ্যা কথা ! বুয়া এসেছে । কিন্তু আমার মাঝে মাঝেই তেহরী খেতে খুব মন চায় । তাই রাতে চলে যাই তেহরী খেতে !
মেয়েটি মুখে কেমন একটা সিমপ্যাথির ভাব ফুটে উঠল ।
-বুয়া না আসলে খুব ঝামেলা হয় আপনার তাই না ?
-একটুা ঝামেলা হয় আরকি ? ব্যাপার না !
মেয়েটি আবার বলল
-তবে একটা মজাও আছে অবশ্য !
-কি মজা ?
-এই যে ইচ্ছা করলেই আপনারা বাইরে খেতে পারেন । জানেন, আমার আব্বা না বাইরের খাবার একদম পছন্দ করে না । আমাকে একটুও বাইরের খাবার খেতে দেয় না !!
-বড়ই দুঃখের বিষয় !
আমি এমন ভাবে বললাম মেয়েটা হেসে ফেলল । মেয়েটার হাসি সুন্দর !!
মেয়েটি বলল
-তা আমি কি কিনতে এসেছেন ?
-ও আসলে রাতএর খাবারের পর একটা আইসক্রিম না খেলে আমার ঠিক ভাল লাগে না ।
মেয়েটি আবার হাসলো !
আমি দোকানদার কে দুইটা চকবার দিতে বললাম । একটা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বললাম
-নিন !
-আরে না না ! এতো রাতে আইসক্রিম খাওয়া ঠিক হবে না ।
-আরে কোন সমস্যা নাই ! নিন !
মেয়েটা আইসক্রিম টা নিল ।
-ধন্যবাদ !
মেয়েটার সাথে আরো কিছুক্ষন কথা বলে বাসায় ফিরে এলাম !
মেয়েটার সাথে কথা বলে ভালই লাগে !! জানি সামনে আবারও কথা হবে মেয়েটার সাথে !

ভোর বেলা সেহরী খেতে উঠেছি ! ভাত রান্না করে হবে । ইস এখন যদি তেহরীর দোকান টা খোলা থাকতো ভাল হত ! এই রান্না করে আর ভাল লাগে না । ঠিক তখনই কলিংবেল বেজে উঠল !
এই সময় কে এল !!
দরজা খুলে সত্যিই অবাক হতে হল !!
বাড়িয়ালার মেয়েটি !
এখন !
এই সময়ে ?
-আপনি ?
মেয়েটি একটু হাসলো !! বলল
-আজ না বুয়া আসে নি? তাই আপনার জন্য সেহরী নিয়ে এলাম !
আমি সত্যিই অবাক হয়ে গেলাম ।
মেয়েটি হাতের ঢাকা প্লেট টি আমার দিকে বাড়িয়ে দিল ।
-গরম করা আছে ! খেয়ে নিন ।
আমি বললাম
-আপনাকে ধন্যবাদ ! অনেক বেশি ধন্যবাদ !!
মেয়েটি আবার হাসলো ! ইস!! কি গভীর চোখ মেয়েটার ।
নাহ !!
এই মেয়েটার চোখের দিকে বেশিক্ষন তাকিয়ে থাকলে আমি সত্যি মেয়েটার প্রেমে পড়ে যাবে !
যাওয়ার আগে মেয়েটি বলল
- কথা হবে ! এখন যাই কেমন?
কেমন একটা অনুমুতি চাচ্ছে যেন ! আমি যদি না বলি যেন যাবে না !!
আমার মনটা আসলেই ভাল হয়ে গেল !
মন ভাল নিয়ে সেহরী খেতে বসলাম !!


বাড়িয়ালীর মেয়েটি !!
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:০১
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×