somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশি, তুমি এমন করে কেন তাকাও

১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরে বসে টিভি দেখছিলাম । কলিংবেল বেজে উঠল । মা রান্না ঘরে ব্যস্ত । আমাকেই উঠতে হল । কিন্তু দরজা খুলে চমকাতে হল ।
নিশি !
নিশিকে ইদানিং দেখলেই বুকের ভিতর কেমন একটা অনুভূতি হয় । আর নিশি সেদিনের পর থেকে আমার দিকে কেমন করে যেন তাকায় । আর আজ তো বাসায় এসে হাজির ।
ও মাই গড !
আম্মুকে আবার বলে দিবে না তো ?
নিশি আমার দিকে তাকিয়ে বলল
-আন্টি কোথায় ?
মাই গড ! আম্মুকে খুজছে । নিশ্চিত আজ আমার খবর আছে ।
আমি রান্না ঘরের দিকে হাত ইশারা করে দেখালাম । মুখ দিয়ে কোন কথা বের হল না । নিশি রান্না ঘরের দিকে চলে গেল ।
আমি টিভির দিকে তাকিয়েও কেন জানি মনের ভিতর শান্তি পাচ্ছিলাম না । মেয়েটা আম্মুকে কি বলছে ?
আমার নামে কিছু বলছে নাতো ?
কোন অভিযোগ ? অবশ্য সেদিনকার ঘটনার পর নিশি অভিযোক করতেই পারে ।
কিন্তু যদি করে ?
একটু পর নিশি রান্না ঘর থেকে বেড়িয়ে এল । দরজা দিয়ে বের হবার সময় আমার দিকে আবার সেই অদ্ভুদ চোখে তাকাল ।
আমার মনটা অস্বস্তিতে ভরে গেল । বারবার মনে হতে লাগল কেন এমনটা করতে গেলাম ?
কেন ?
সেদিনকার ঘটনা টা না ঘটলে আজকে তো এমন অস্বস্তিতে পড়তে হত না ।

নিশিরা আমাদের পাশের ফ্লাটেই থাকে । সেই সুবাধে ওদের ফ্যামিলির সাথে আমাদের ভাল সম্পর্ক । নিশির সাথেও আমার ভাল আর সহজ সম্পর্ক । দেখা হলেই কথা হত , মাঝে মাঝে আড্ডা হত, হাসাহাসি হত ।
কিন্তু সপ্তাখানেক আগের কথা । বাইরে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল । বাসায় বসে বসে টিভি দেখছিলাম । এমন সময় নিশি এসে হাজির ।
-আরে এখনও বসে বসে টিভি দেখছো ? চল ?
-কোথায় যাবো ? বাইরে বৃষ্টি হচ্ছে ।
-তাইতো বৃষ্টি হচ্ছে । কি চমত্‍কার বৃষ্টি হচ্ছে ! চল বৃষ্টিতে ভিজি ।
নিশির আগ্রহ দেখে চললাম বৃষ্টিতে ভিজতে । আসলেই কি চমত্‍কার বৃষ্টি হচ্ছে ! আর নিশির আনন্দ দেখে আমার ভাল লাগছিল । বাচ্চা মেয়েদের মত আনন্দ করছিল ।
কিন্তু নিশিকে দেখতে দেখতে হঠাত্‍ আমার নিজের মধ্যে কেমন একটা কাঁপন অনুভপ করলাম । ওর ভেজা ঠোট দুটো কেমন কাঁপছিল । সাথে সাথে আমার বুকের ভিতরেও কাঁপছিল ।
আমি যন্ত্রের মত এগিয়ে গেলাম ওর দিকে । তারপর কি হল আমার কাছে খানিকটা ঘোলাতে । সত্যি বলতে কি আমি নিজের ভিতর ছিলাম না । কিভাবে ওর নরম ঠোঁটে চুম খেলাম আমি বলতে পারি না ।
যখন ওর ঠোঁট থেকে নিজের ঠোঁট কে আলাদা করলাম তখন নিশি কেবল আমার দিকে অবাক চোখে তাকিয়ে ছিল । আর ওর চোখের দিকে তাকাতে পারি নি । কেমন একটা অপরাধ বোধ আমার ভিতর কাজ করছিল ।
তারপর থেকেই নিশির চোখের থেকে নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখছিলাম । কিন্তু বেশি সময় লুকিয়ে রাখা সম্ভব হল না ।
সন্ধ্যা বেলায় নিশিদের বাসায় কি এক অনুষ্ঠান ছিল । তারই নাকি দাওয়াত দিতে এসেছিল । সন্ধ্যায় মা যখন যেতে বলল আমি সাফ মানা করে দিলাম । আমাকে রেখেই মা বাবা দুজনেই নিশিদের বাসায় হাজির হল ।
আমি বসে বসে টিভি দেখছিলাম । কলিংবেল বেজে উঠল । আমি ভাবলাম আম্মু হয়তো কোন কাজে আবার ফিরে এসেছে । কিন্তু দরজা খুলে দেখি নিশি ।
সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে । আমি চোখ সরাতে চাইলাম নিশি খানিকটা কঠিন সুরে বলল
-তোমার সমস্যা কি ? এভাবে আমার কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছ কেন ! চোখ লুকাচ্ছ কেন ?
আরে আশ্চার্য ! মেয়েটা কি জানে না কারন টা ! নিশি কেমন চোখে আমার দিকে তাকিয়ে রইল ।
-আচ্ছা ! এই কারন !
নিশি এরপর যা করলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না ।
দরজা থেকে একটু ভিতরে এসে আমার ঠোঁটে চুম খেল । আমি ভাবতেই পারি নি এমন কিছু হতে পারে ! নিশি বলল
-এবার ঠিক আছে ? হিসাব বরাবর । ওকে ! এখন আমার কাছ থেকে লুকানো বন্ধ কর । আর বাসায় এসো । সবাই অপেক্ষা করছে ।
আমার অবাক ভাবটা তখনও কাটে নি । কেবল অনুভব করলাম নিশি আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ওদের বাসার দিকে ।
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের নতুন ধরন - জুলাই মাসে কই ছিলেন?

লিখেছেন সাজিদ উল হক আবির, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬

১।

জুলাই মাসে কই ছিলেন – গত দেড় বছর ধরে অনলাইনে এই এক প্রশ্নের মুখোমুখি হয়েছি বহুবার। এই প্যাটার্নের প্রশ্ন, অভাগা দেশে বারবার ফিরে আসে। শেষমেশ এই ধরনের প্রশ্নগুলোই নতুন... ...বাকিটুকু পড়ুন

×