আজকে সারা টা দিন বসেই রইলাম কিন্তু তোমার সময় হল না !!
জানি না আর কতক্ষন এভাবে অপেক্ষা করেই কাটবে আমার দিন ?
তবুও আমার সব কিছুতেই তুমি !!
তুমি মানেই আমার সব !!
তুমি মানে হল
ভোরের আলো সকালবেলার পাখি,
স্নিগ্ধ সবুজ ঘাসের বুকে বিন্দু শিশির নাকি !
তুমি মানে হল
তোমার অধর আলতো ঠোটের ছোয়া,
শত অভিমান আর রাগের পরেও তোমার সামনে নোয়া !
তুমি মানে হল
তোমার হাতে আমার রাখা হাত,
নিজের শরীরে সয়ে নেওয়া তোমার যত আঘাত !
তুমি মানে হল
তোমার ঠোটের পাগল করা হাসি,
আমার সবকিছু এক পাশে রেখে তোমার স্বপ্নেই ভাসি !
তুমি মানে হল
উদাস চোখে তোমার বসে থাকা,
হাজার মানুশ চারিপাশে তবুও যেন একা !
তুমি মানে হল
তপ্ত দুপুর তোমার পাশেই চলা,
হাতের ঘড়ি ছুড়ে ফেলে সময়টাকে ভোলা !
তুমি মানে হল বিকেল
হাওয়ায় তোমার উড়া চুল,
তোমার কথা ভাবতে গিয়ে মিষ্টি কিছু ভুল !
তুমি মানে হল
সন্ধ্যা বেলার তোমার কোমল মুখ,
শত কষ্টের মাঝেও পাওয়া তোমার দেওয়া সুখ !
তুমি মানে হল
রাতের বেলা তোমার কোলেই ঘুম,
দিনের শেষে মিষ্টি করে আলতো তোমার চুম !
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



