somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমার চকলেট খাওয়া এবং সাথে ছোট্ট একটি প্রেমের গল্প !

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-আপনি চকলেট খান কেন ?
আমি নিশির দিকে তাকালাম । মেয়েটা আজকে মনে হচ্ছে আজ বেশ ভালই সেজেছে ! কোথাও যাচ্ছে মনে হয় !
-বললেন না চকলেট কেন খান ?
-তুমি লিপস্টিক কেন দাও ?
-মানে কি ? কিসের সাথে আপনি কি বলছেন ?
-না বল ! তুমি কেন লিপস্টিক দাও ?
-ভাল লাগে তাই !
-ঠিক তাই ! আমারও ভাল লাগে !
-না ঠিক আছে ! কিন্তু আপনি এতো বড় হয়ে কেন বাচ্চাদের মত করে চকলেট খান ? মেয়েরা বাচ্চা ছেলেদের কে পছন্দ করে না !
-আচ্ছা ? তা মেয়েরা কেমন ছেলে পছন্দ করে ?
এই কথাটার জবাবটা নিশি চট করেই দিল না ! আমার দিকে একটু তাকিয়ে বলল
-মেয়েরা ছেলেদের ছেলেত্বভাবটা বেশিকে পছন্দ করে ! পুরুষালী ভাবটা !
-পুরুষালীটা ভাব কেমন ? সিগারেট খাওয়া ?
-না ! দুর কি যে বলেন ! সিগারেট খাওয়া না । এই যে মনে করেন যে ছেলেটা দেখতে সুন্দর হবে ?
-সুন্দর !
-না মানে সুন্দর না.... !
-সুন্দর না ? তার মানে মেয়েরা সুন্দর ছেলেদের পছন্দ করে না !
-আরে আমাকে বলতে তো দিন !
-আচ্ছা ! বল !
-মেয়েরা হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করে ! হ্যান্ডসাম মানেই কিন্তু সুন্দর না ! সব দিক দিয়ে এওয়ান !
-আর কিছু ?
-জি না ।
-আচ্ছা মেয়েরা সব সময় কেন সব থেকে ভালটাই কেই পছন্দ করে ! তাহলে খারাপ চেহারার ছেলেদের কি হবে ? যে ছেলেটা হ্যান্ডসাম না, তার কি হবে ?
নিশি আমার কথায় যেন একটু আহত হল ! একটু মুখ কালো করে বলল
-ছেলেরাও তো সব থেকে সুন্দর মেয়েদেরকেই খোজে ! বলুন খোজে না ?
-হুম ! কথা সত্য ! আমরাও সুন্দর মেয়েদের কেই পছন্দ করি !
-তাহলে ! অসুন্দর মেয়েগুলোর কি হবে ? একটা মেয়েকে কেন কেবল তার সৌন্দর্যকে দিয়েই বিচার করেন আপনারা ? আমরা কিন্তু এটা করি না !
আমি নিশির দিকে তাকালাম ! ওর মুখটা একটু যেন বিষন্ন হয়ে আছে ! আরে !!
মেয়েটার মন কেন খারপ করে দিলাম !
আমি পরিবেশ হালকা করার জন্য বলল
-তাহলে তো মেয়েরা আমাকে পছন্দ করবে না ! আমি তো দেখতে সুন্দর না ! হ্যান্ডসামও না ! আমার ভিতর মনে হয় কোমলতাও নাই ! তার উপর আমি আবার চকলেট খাই বাচ্চা দের মত ! আমারতো কপাল খারাপ !
-না ! আমি ওটা মিন করি নি !
-তাহলে ? মেয়েরা আমাকে পছন্দ করবে ?
-কেন করবে না ?
-তুমি কর ?
এই কথার জবাব নিশি চট করেই দিল না ! অন্য দিকে তাকিয়ে রইলো !
আমি বললাম
-মেয়েরা চকলেট খাওয়া ছেলে পছন্দ না করলেও নিজেরা কিন্তু চকলেট খেতে খুব পছন্দ করে ! এই নাও !
আমি আমার সাফারী থেকে খানিকটা নিশিকে ভেঙ্গে দিলাম ! মনের ভিতর খানিকটা সংশয় ছিল যে নিশি হতো আমার চকলেট না নিতে পারে ! কিন্তু নিশি নিল !
নিশি বলল
-আর একটা কথা কি জানেন ?
-কি ?
-মেয়েরা কেয়ারিং ছেলদেরকে সব চেয়ে বেশি পছন্দ করে !
-যেমন ?
-যেমন এখন আমার একটা রিক্সা দরকার ! কিন্তু আমি রিক্সা পাচ্ছি না ! মেয়েটা সেই ছেলেকেই পছন্দ করবে যে তাকে রিক্সা ডেকে দিবে !
-আচ্ছা ! ওয়েট !
আমি এবার নিশির জন্য রিক্সা খুজতে গেলাম ! রিক্সা নিয়ে ফিয়ে এলাম কিছুক্ষন পরেই ! নিশি রিক্সায় উঠে পড়লো ! আমি বললাম
-তুমি কোথায় যাচ্ছ এখন ?
-এই তো কোথাও না ! একটু ঘুরতে !
-একা ?
-আমি আর দোকলা কোথা্য পাবো ? যার সাথে যেতে চাই সে তো বাচ্চাদের মত চকলেট খেয়ে বেড়ায় ! তাকে নিয়ে কোথায় যাবো বলুন !
আমি খানিকটা আশ্চর্য হলাম নিশির কথা শুনে ! মেয়েটা এতো জলদি কথাটা বলে ফেলবে আমি ভাবতে পারি নি !
আমি কেবল তাকিয়েই রইলাম ! আমি বললাম
-তো বাচ্চা থেকে বের হয়ে আসার জন্য এখন কি করতে হবে ?
নিশি বলল
-আপাতত আমার পাশে এসে বসলেই হবে ! পরে দেখা যাক কি যায় !

আমি রিক্সায় উঠে বসলাম !!
শুরু হল আমাদের প্রেমের রিক্সা ভ্রমন কাহিনী !

ফেবু লিংক
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×