তোমায় দেখে
মাতাল হাওয়া দোল দিয়ে যায় মনে,
তোমায় দেখে
পানকৌড়ি উড়ে আপন মনে !
তোমায় দেখে
শুকনো নদী ভরপরে যায় যৌবনে,
তোমায় দেখে
মৌমাছিরা মৌ ভরে দেয় মৌবনে ।
তোমায় দেখে
কোকিল ডাকে উচ্চ সুরে সুরতুলি,
তোমায় দেখে
নাচে দোয়েল, ফিঙে, শালিক, বুলবুলি !
তোমায় দেখে
লিখলো কবি, সৃষ্টি সুখের উল্লাসে,
তোমায় দেখে
থমকে দাড়ায়, হোক পুরোহিত মোল্লা সে !
তোমায় দেখে
বন্ধ সে হয় ধ্বংশ লীলা মাস্তানী,
তোমায় দেখে
রাজ্য হারা রাজা ভুলে কপাল ভাঙ্গা পাস্তানী !
তোমায় দেখে
রাখাল ছেলে ধেনুর পিঠে অবাক হয়,
তোমায় দেখে
জনম বোবা দৈব গুনে সবাক হয় !
তোমায় দেখে
আগুন ঝরে পলাশ শিমুল কৃজ্ঞচুড়ায়,
তোমায় দেখে
শরতের মেঘ শুভ্র সাদা ওড়না ওড়ায় !
তোমায় দেখে
মহুর নাচে পেখম তুলে ঝুমঝুমিয়ে,
তোমায় দেখে
চৈত মাসেও বৃষ্টি নামে রুমঝুমিয়ে !
তোমায় দেখে
মৌমাছিরা পাগল গানে গুঞ্জরনে,
তোমায় দেখে
কদম কেয়া ফুটছে কত কুঞ্জবনে !
তোমায় দেখে
কাপুরুষও করত পারে বিশ্বজয়,
তোমায় দেখে
আমি কবি ভুলতে পারি মৃত ভয় !
এ কবিতা টি আমার লেখা নয় সম্ভত ! আবার আমার লেখাও হতে পারে ! কদিন থেকেই কেবল পুরানো বই পত্তর ডায়েরী ঘাটা ঘাটি করছি ! সেখানেই এই লেখাটা পেলাম ! আমার একটা ডায়েরীতে ! নিজেও লিখতে পারি আবার অন্য কারো লেখা ভাল লেগেছে বিধায় ডায়রীতে লিখে রাখতে পারি !
কিছু ঠিক করে মনে পড়ছে না ! তবে কিছু কিছু লাইন দেখে মনে হচ্ছে আমিই লিখেছি ! আবার কিছু কিছু লাইন দেখে মনে হচ্ছে আমি লিখি নাই !
কনফিউজড !!
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।