-এই
-হুম !
-জানো আজকে কি হয়েছে ?
-কি আর হবে ? টিংকু কি করেছে শুনি !
-এই তুমি কি বল ! আমার টিংকু কত ভাল না বল ?
-হুম ! ভাল তো ! একবার কেবল কাছে পেয়ে নেই বেটা কে ?
-এই কি করবা তুমি ?
-আমি কি করবো জানো ? আমি একটা মহিলা টিংকু কিনবো । তারপর সেই মহিলা টিংকুকে তোমার বাড়ির পাশে ছেড়ে দিবো !
-তাই ? আমার টিংকু তোমার মত লুল না !
-আচ্ছা দেখা যাবে ! মহিলা টিংকু দেখে যদি তোমার টিংকুর মাথা ঠিক থাকে তাহলে আমি আমার নাম বদলে ফেলবো !
-দেখা যাবে ! আচ্ছা শুনো না ! আজকে না টিংকু আমার ঠোটে কামড় লাগিয়ে দিয়েছে ।
-মানে কি ? টিংকু তোমার ঠোট পর্যন্ত পৌছালো কেমন করে ?
-আরে শুনো না ! আমি ওর সাথে খেলা করতেছিলাম ! তারপর ওকে কোলে নিয়ে গালের কাছে ! কিন্তু পাজিটা আমার ঠোটে কামড় লাগিয়ে দিয়েছে !
-আমি হলে কি করতাম জানো ?
-কি !
-আমি এতো জোরে কামড় লাগাতাম আর ছাড়তামই না !
-ইস ! আসো ! তুমি টিংকু হয়ে ? আসতে পারো না ? তাহলে আমি তোমাকে এভাবে আদর করতাম !
-তাই ?
-হুম ! অনেক আদর করতাম ! সারা দিন আদর করতাম ! আচ্ছা শুনো না ! আম্মা খেতে ডাকছে ! এসে কথা বলি ! আজকে কিন্তু ঘুমাতে পারবে না ! কালকে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছিলে ! আজকে কিন্তু অনেক কথা বলতে হবে !
-আচ্ছা ! তুমি খেতে যাও ! আমি জেগে থাকবো !
-থাকবা কিন্তু !
-হু !
হৈম ফোন রেখে দিলো !
নাহ ! এই টিংকুর একটা কিছু করতে হবে ! বেটার সাহস তো কম না আমার হৈমকে কামড় লাগিয়ে দিয়েছে । তার উপর আবার ঠোটে !
শুন বেটা টিংকু !
ঐ ঠোটে কেবল আমার অধিকার !
ঐ ঠোট ছোঁয়ার অধিকার কেবল আমার আছে ! আর কারো নাই ! তোর জন্য একটা মহিলা টিংকুর ব্যবস্থা করতেই হবে দেখছি !
প্রথম পর্ব
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।