![]()
আমি কিছুটা সময় তার দিকে তাকিয়ে থাকি ! কিছুটা সময় যেন সময়টা থমকে দাড়ায় । আশে পাশের সব কিছু যেন কোথায় হারিয়ে যায় নিমিষেই ! আমি তাকেই কেবল দেখতে থাকি !
কত দিনের পর দেখা তবুও ঠিক যেন সেই পরিচিত !
যেন কালকেই তার সাথে শেষ কথা হয়েছে !
যেন কালকেই তার সাথে জারুল গাছটার নিচে বসেছিলাম ! সে মেহেদী দিয়েছিল হাতেই । সেই হাত ধরেই তার দিকে চেয়েছিলাম !
তার চোখে কিছু হয়তো খুজছিলাম !
হয়তো সে বলেছিল
-কি দেখো এমন করে ! এই চোখে কিছু নাই !
আমি হয়তো কিছু বলি নি ! অথবা কিছু বলতে পারি নি ! কেবল চেয়ে থেকেছি !
সন্ধ্যায় হয়তো বড় চাঁদ উঠেছিল আকাশে ! আমি দ্বিধায় পড়ে গিয়েছিলা কার দিকে তাকাবো ! তার দিকে নাকি দুর আকাশের ঐ চাঁদের দিকে !
সেই সিদ্ধান্ত নিতেই হয়তো কেটে গেল কিছুটা সময় !
![]()
তোমার জন্য এই দেখ এই
জারুল গাছের তলে,
দেখতে এসেছি তোমার হাসি
জীবনটা মোর তোমার ছাড়া একলা কিভাবে চলে !
কিভাবে ঐ দিন কেটেছে
আধার রাতে চাঁদ হেটেছে
আমার পাশে
এখনও যে মনটা আমার
মন বলে সেই কবে কোথার !
![]()
বারে বার ঐ পিছন পানে
ফিরে চেয়েছি
হাতরেছি সেই অন্ধকারে
একটু ধরবো হাত বলে
এক মাথা তোমার কোলে !
দুজন মিলে বাঁকা হাসি
তোমার স্বপ্নে বিভর ভাসি !
![]()
এই যেন তুমি আমার পাশে
আমাকে এই চাঁদের সাথে !
একলা দেখে
একটু খানি গল্প একে !
তোমাকেই আমি খুজে ফিরি
তোমার ছায়া !!
মনের মত মনটা খুজি, হয়নি যেন খুব যে দেরী !
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


