কদিন আগে বান্দরবানে গিয়েছিলাম ট্যুরে ! জীবনের অন্যতম সেরা একটা অভিজ্ঞতা ! যদিও বেশ খানিক কষ্ট হয়েছে তবুও এই অভিজ্ঞতার কোন তুলনা নাই !
আমাদের ট্যুরটা ছিল বান্দরবান থেকে প্রথমে রুমাতে এবং সেখান থেকে বগা লেক ! ওখান থেকে কেওক্রাডং ! তারপর জাদিপাই ঝর্ণা ! তারপর বাকলাই থেকে তাজিংডং তারপর সেখান থেকে শেড়কর পাড়া হয়ে থানছি ! থানচি থেকে আবার বান্দরবান ! এই ছিল ট্যুরের রুট !
কিছু ছবি তুলেছি ! কিছু ছবি দিয়েছিলাম গত পোষ্টে আজকে দিলাম আরো কিছু !!
০১. কাদা মাটিতে হাটতে হাটতে আমার পায়ের অবস্থা একদম কাহিল ! দেখেন কি অবস্থা !
![]()
০২. যাওয়ার পথে ঝর্ণা বা ঝিরি পথ !
![]()
০৩. একই ঝর্ণার ছবি আরো কাছ থেকে !
![]()
০৪. আমরা আগে উপরে উঠে এসেছি ! নিচে আমাদের বন্ধুরা আসছে !
![]()
০৫. পাহাড়ের উপরে ছোট্ট একটা কুড়ে ঘুর । সাধারনত পাহাড়ে জমি চাষ করে এই কুড়ে ঘরে বসে বিশ্রাম নেয় !
![]()
০৬. চলার পথে তোলা ছবি !
![]()
০৭. একদম উপরে থেকে তোলা ছবি !
![]()
০৮. আহা ! এই সৌন্দর্য আর কোথায় পাইয়া যায় ? কোথাও না !
![]()
০৯. আহা ! আহা !
![]()
১০. এই ছবির ফটুগ্রাফার আমি !
![]()
১১. যাওয়ার পথে আমাদের এমন ছোট খাটো নদি পার হতে হয়েছে !
![]()
১২. পাহাড়ি নদী ! ঝর্ণা থেকে তৈরি হয়েছে !
![]()
১৩. পাহারের সৌন্দর্য !!
![]()
১৪. আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ! যদিও আমার চোখ দেখা যাচ্ছে না ! আসলে ফেসবুকের কাভার ফটু দেওয়ার জন্য এমন ভাব নিয়ে ছবিটা তুলেছিলাম !
![]()
১৫. ঝিরি পথ দিয়ে আমার এক বন্ধ এগিয়ে আসছে !
![]()
১৬. আবারও মুগ্ধ আমার নয়ন !
![]()
১৭. আহা !
![]()
১৮. স্বর্ন মন্দির !
![]()
১৯. নীলাচল ! এমন একটা ভাব যেন সবাই বসে গুরুত্বপূর্ণ কথা বলছে ! আসলে কেউ কিন্তু বসে নেই । বৃষ্টি কারনে বসার বেঞ্চ সব ভেজা ! কিন্তু এমন একটা ভাব নেওয়া হয়েছে যেন সবাই বসে আছে !
![]()
২০. নীলাচলের সৌন্দর্য !
![]()
২১. আহা ! মেঘ ! এই জিনিস আর কোথায় দেখতে পাবো ?
![]()
২২. ফটু গ্রাফার যখন নিজেই মডেল !
![]()
এই হল মোটামুটি বান্দরবান ট্যুরের ছবি ! মাঝ খানে দুই দিন আমরা বলতে গেলে সভ্য জগত থেকে একেবারে আলাদা ছিলাম ! আমার সব ক্যামেরার ব্যাটারী এমটি ছিল ! অনেক ছবি তুলতে পারি নি !
সো ! কিসের চিন্তা করছেন এতো ! এখনই রওনা দিয়ে দেন বান্দরবানের উদ্দেশ্য ! যদি ভেবে থাকেন যে শীত কালে যাবেন তাহলে একটা কথা কেবল বলি বান্দরবানের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে বর্ষাকলেই যেতে হবে ! তা না হলে কেবল পাহাড়েই উঠবেন । প্রকৃতির আসল রূপ আপনার ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যাবে !
বান্দরবানে নয়া বান্দর !! পার্ট ০১
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




