somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিক নির্দেশনা মূলক পোস্ট!! (টানা হরতালে সময় কাটানোর জরুরী টিপস!!)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চারদিনের লম্বা হরতাল শুরু হয়েছে । এই লম্বা সময় কাটানো পুরুষদের জন্য বড় বেদনাদায়ক এবং বিরক্তিকর । মেয়েদের অবশ্য খুব একটা অসুবিধা হয় না । সময় কাটানো সমস্যা হয় ছেলেদের ।
যাই হোক ছেলেরা যাতে এই লম্বা সময়টা ভাল ভাবে অতিবাহিত করতে পারে সাথে সাথে এর সর্বোত্তম ব্যবহার করতে পারে তার জন্য দরকার কিছু টিপস এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহন । যাতে করে এই লম্বা আর বিরক্তিকর সময়টা আপনি ভাল ভাবে পার করতে পারেন সেটার জন্যই আজকের আমার এই পোষ্ট । আসুন দেখে নেই ঠিক কি কি প্রস্তুতি আপনার থাকা দরকার ।

বিবাহিতদের জন্যঃ

১. বউয়ের সাথে যদি ঝগড়া বা মন সংযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে দ্রুত তা মিটিয়ে ফেলুন । চট জলদি সংযোগ স্থাপনের পদক্ষেত নিন । দোষ আপনার বউয়ের হলেও সংলাপের পদক্ষেপ টা আপনি হাতে নিত । ঘরে বন্দী অবস্থায় সময় কাটানোর জন্য প্রান প্রিয় স্ত্রীর বিকল্প আর কোথাও খুজে পাবেন না ।

২. স্ত্রীকে বেশি বেশি সময় দিন । অন্য কোথাও তো যাওয়ার উপায় নেই তাই দিনের বেশির ভাগ সময়টা বউয়ের সাথে কাটানোর চেষ্টা করুন ।

৩. স্ত্রীকে রান্না ঘরে রান্নার কাজে টুকটাক সাহায্য করুন । একদিন তো চলেই গেছে সম্ভব হলে বাকি তিন দিনের একদিন সকালবেলা স্ত্রীর আগে ঘুম থেকে উঠে চা হাতে তার ঘুম ভাঙ্গান । গ্যারান্টি দিয়ে বলতে পারি সামনের তিন মাস আপনার সাথে কোন প্রকার ঝগড়া বিবাদ করবে না ।

৪. স্ত্রীর কাছে এই তিনদিন কিছু ভিন্ন রকম খাবারের জন্য আবদার করুন । প্রথমে একটু বিরক্তি ভাব হয়তো দেখাবে পরে দেখবেন ঠিকই রাজি হয়ে যাবে । এবং রান্নার সময় তাকে টুকটাক সাহায্য করুন । আর হ্যা সব থেকে জরুরী যেটা সেটা হল খাওয়ার স্বাধ যেমনই হোক প্রান খুলে প্রসংশা করুন যদি বাকি দিন গুলোর শান্তি নষ্ট করতে না চান ।

৫. বিকাল কিংবা সন্ধ্যা বেলা তাকে নিয়ে এলাকার রাস্তায় হাটতে বের হন । সম্ভব হলে রিক্সা করে একটু ঘুরে বেড়ান ।

৬. হালকা নাস্তা যেমন ফুচকা চটপতি খেতে পারেন । সংসদ ভবনের সামনে ভাল ফুচকা পাওয়া যায় ।

৭. রাতের বেলা তার সাথে বসে টিভি দেখুন । যদিও বিরক্তিকর সিরিয়াল দেখতে হবে তবুও কিছু পাওয়ার জন্য একটু আধটু কষ্ট তো সহ্য করতেই হবে ।

৮. কাছে পিছে কোন সিডির দোকান থাকলে সেখান থেকে ভাল কিছু মুভি ভাড়া নিয়ে আসুন অথবা দ্রুত গতির ইন্টারনেট সংযোগ থাকলে কিছু মুভি এবং বাংলা নাটক নামিয়ে নিন ।

৯. যদি আপনার স্ত্রীর সাথে কোন ভাবেই সংযোগ স্থাপন করতে কিংবা যুদ্ধ বিরতিতে একমত না হতে পারেন তাহলে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিন । যে ভাবেই হোক সময় তো কাটাতে হবে !

অবিবাহিত এবং গার্লফ্রেন্ড ওয়ালাদের জন্যঃ

১. সেই একই কথা । গার্লফ্রেন্ডের ঝগড়া বিবাদ থাকলে তা দ্রুত মিটিয়ে ফেলুন ।

২. মোবাইলে পর্যাপ্ত পরিমান ব্যালেন্স ভরে নিন । হরতালেই এই সময়ে আপনার গার্লফ্রেন্ড কে ঘন ঘন ফোন দিন । যদি সে এই হরতালের সময় বের হয় তাহলে বার বার তাকে ফোন দিয়ে খোজ খবর নিন । আপনি যে তার ব্যাপারে চিন্তিত এটা তাকে বোঝান ।

৩. তার বাড়ি আসেপাশে হলে দেখা করে আসতে পারেন । তবে বেশি দুরে হলে রিস্ক না নেওয়াই ভাল ।

৪. হরতালে বুয়া আসার সম্ভাবনা কম থাকে । নিজে নিজেই রান্না করার প্রস্তুতি নি । রান্নার ব্যাপারে আপনার গার্লফ্রেন্ডের সুচিন্তিত মতামত নিন কিন্তু খবরদার তা ফলো করার ভুল সিদ্ধান্ত নিবেন না ।

৫. ফেসবুকে আপনার গার্লফ্রেন্ডের ওয়ালে একটু একটু বেশি বেশি ঘোড়াঘুড়ি করুন । বহু পরানো ছবি বা স্টাটাসে যে সবে আপনার লাইক কমান্ট নেই সেই গুলোতে লাইক কমান্ট করুন ।

৬. আপনার গার্লফ্রেন্ডকে উত্‍সর্গ করে কবিতা লিখে ফেসবুকে স্টাটাস দিন । অথবা ব্লগ পোষ্টও করতে পারেন ।

৭. ব্লগে গার্লফ্রেন্ডের পোষ্টে বেশি বেশি ভিজিট করুন । ভিজিট লিষ্টে আপনার নাম দেখে যেন তার মন খুশি হয়ে ওঠে । সম্ভব হলে তার পোষ্টে একের অধিক কমান্ট করুন ।

৮. আর যদি গার্লফ্রেন্ডের সাথে বিবাদ মেটানো সম্ভব না হয় তাহলে তাকে ছেড়ে দিন । এই তিন দিন জোর চেষ্টা চালান নতুন কোন রিলেশনে তৈরির জন্য ।

অবিবাহিত এবং গার্লফ্রেন্ড বিহীনদের জন্যঃ

১. মোবাইলে পর্যাপ্ত সংখ্যক ব্যালেন্স ভরে নি । পরিচিত অর্ধ পরচিত এবং ফোনবুকে থাকা অন্য সব নাম্বরের মানুষ গুলোর খোজ খবর নিন ।

২. যাদের বাসায় নেট সংযোগ আছে সকালবেলা উঠেই পিসি কিংবা ল্যাপ্টপের সামনে বসে যান । সময় কিভাবে কেটে যাবে টের পাবেন না ।

৩. ফেসবুকে একাউন্ট থাকলে দুনিয়ার তামাম মানুষের বিশেষ করে মেয়েদের পোষ্ট ফটোতে লাইক কমান্টের বন্যা ভাসিয়ে দিন । ব্লগে একাউন্ট থাকলে থাকলে তো কথাই নাই । আপনার সুচিন্তিত মতামত প্রতি পোষ্টে দিতে পারেন ।
৪. যাদের পিসিতে নেট সংযোগ নাই তারা বন্ধুবান্ধবের কাছ থেকে নতুন মুভি নাটক এনে রাখুন । চাইলে অন্য কিছুও এনে রাখতে পারেন ।

৫. বুয়া না আসলে রান্নাবান্না নিজেই করতে পারেন । এতে কিছু সময় কেটে যাবে ।

৬. কিছু রিডিং ম্যাটেরিয়াল জোগার করে রাখতে পারেন ।

সর্ব সাধারনের জন্যঃ

১. সময় কাটানোর জন্য সকালে দেরি করে ঘুম থেকে উঠুন । সকাল সকাল উঠে কি এমন এভারেষ্ট জয় করে ফেলবেন ।

২. পেপারের বিনোদন পাতা দেখে পছন্দের কিছু মুভির নাম একটা সাদা কাগজে লিখে অথবা মোবাইলে রিমাইন্ডারে সেট করে রাখুন । খেলার সময় সূচিও লিখে রাখতে পারেন ।

৩. দুরে কোন পাওনাদার যার ফোন আপনি রিসিভ করেন না সেই রকম কাউকে ফোন দিতে পারেন । কিন্তু খবরদার ফোন পেয়ে চলে আসতে পারে এমন কোন পাওনাদারকে ভুলেও ফোন দিবেন না ।

আপাতত এই কাজ গুলো করতে পারেন । সবাই ভাল থাকবেন । হরতালে বিরক্ত না হয়ে হরতালের সময়টাকে কাজে লাগান ।

বিঃদ্রঃ ফান পোষ্ট । ফান হিসাবে নিলেই খুশি হব ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×