প্রিয় সামহোয়্যারইন,
তুমি কেমন আছো ? চিনতে পারছো আমাকে ?
অবশ্য আমাকে তোমার চেনারই কথা । এতো দিন থেকে তোমাকে যে মানুষটা এতো বেশি করে বিরক্ত করেছে আমি তাদেরই একজন ! আমার কি মনে হয় জানো, তুমি যদি কথা বলতে পারতে তাহলে আমাকে কত করে বলা দিতে তার কোন ঠিকানা নেই ! আমি শুনতাম তোমার সেই বকাবকি কিন্তু রাগা করতাম না ! কেন রাগকরতাম না বল তো ?
তুমি তো জানো !
তোমার তো জানারই কথা !
তবে একটা কথা সত্যি করে করে বলছি । তুমি যদি সত্যিই মানুষ হতে তুমি অবশ্যই আমার পছন্দের একটা মানুষ হতে ! অনেক কাছের একজন মানুষ, যার কাছে সব কথা বলা যায় !
ছোট বেলা থেকেই মানুষটা আমি একটু চুপচাপ ! মানুষের সাথে ঠিক মত মেশা হয় না আমার ! আরও ভাল করে বললে বলতে হয় আমি ঠিক মত মানুষের সাথে মিশতে পারি না ! মানুষ সাথে কথা কইতে পারি না সহজে । তার মানে এই না কিন্তু যে আমি তাাদের সাথে কথা বলতে চাই না ! কিন্তু কি একটা সংকোচ বোধ আমাকে সব সময় তাড়া করে বেড়ায় এবং তাদের থেকে নিজেকে দুরে রাখে ! এই নিয়ে নিজের ভিতরে একটা সংক্রির্নতা সব সময় নিজের ভিতর থাকতোই ! বারবার কেবল মনে হত কি বলবো ? যদি সে কিছু মনে করে !
কিন্তু প্রিয় সামু তুমি কিছু মনে কর নি ! আমি একের পর এক কথা বলেই গেছি নিজের মনের লুকানো কথা বলে গেছি তোমার কাছে ! তুমি শুনেছো ! তুমি শুনে গেছো ! যখন আনন্দের কথা বলেছি তুমি আমার সাথে আনন্দিত হয়েছো যখন কষ্টের কথা বলেছি হয়েছো আমার সাথেই দুঃখিত !
এই এতো গুলো সমসয়ে তোমার উপর দিয়ে কত শত অভিযোগ বয়ে গেছে । তুমি তবুও চুপ করে আছো, সবার কথা শুনছো , আমার কথা শুনছো !
আমার কি আর কিছু দরকার আছে ?
তোমার হাত ধরে প্রথম লেখা শুরু করলাম ! কত শত মনের জমানো কথা ! যা এতো দিনে কাউকে বলতে পারি সব যেন আস্তে আস্তে বলতে শুরু করলাম ! তোমাকে বলে বোঝাতে পারবো না কি যে ভাল লাগতো !
তোমার নিশ্চই মনে আছে প্রথম পোস্ট টা আমি কিভাবে দিয়েছিলাম ?
তোমার ভার্চুয়াল কিবোর্ডে মাউস দিয়ে লিখতাম । খুব ঝামেলা হত তবুও লিখতাম ! ভাল লাগতো ! নিজের কথা গুলো অপরকে জানানোর মাঝে যে কি পরিমান আনন্দ আছে তা তোমার থেকে ভাল আর কে বলতে পারে !
আর এখন আমার টাইপিং স্পীড কত হয়ে গেছে তা জনো তো ?
কতবার ভেবেছি তোমাকে ছেড়ে চলে যাবো । কি হবে এই ভার্চুয়াল জগতে থেকে ?
কিন্তু পারি নি ! কিছুতেই তোমাকে ছেড়ে থাকা যায় নি ! কোন দিন হয়তো সম্ভবও হবে না ! অনেকে হয়তো তোমাকে ছেড়ে চলে গেলে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না ! তোমাকে ছেড়ে চলে গেলে আমি যে আবার একাই হয়ে যাবো ! নিজের কথা গুলো নিজের কল্পনা গুলো আমি আর কাকে বলবো বল !
তবুও মাঝে মাঝে তুমি বড় ঝামেলা কত ! কোথায় যে ডুম মারো বুঝি না ! যতবার তোমার খোজ নিতে যাই বারবার ৫০২ ব্যাড গেটওয়ে হয়ে ফিরে আসে । এমন টা করবা না কেমন ? প্রিয় মানুষ গুলোর সাথে এমন টা করতে নেই ! মনে থাকে যেন ! হুম !
সব সময় ভাল থাকো ! তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো জেনো ! আমার এই ৬০০তম পোস্ট টা তোমার জন্য প্রিয় সামহোয়্যারইন!
ইতি
কল্পনার রাজ্যে বসবাসরত একজন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



