somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কন্যা বলিলো...... ;);)

২০ শে মে, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কন্যা মাঝে মাঝে আমাকে কিছু অহেতুক কথা বলে আমিও অহেতুক তার কথার জবাব দেই ! সিরিয়াসলি নেওয়ার কিছু নেই ! আসুন দেখা যাক কন্যা আমাকে কি কি বলিলো ;);)

১
কন্যা বলিলো
-তুমি আর্জেন্টিনার সাপোর্ট কেনু কর শুনি ?
বলিলাম
-একমাত্র আর্জেন্টাইনদেরই হাত দিয়া ফুটবল খেলার রেকর্ড আছে, তাই !

২
কন্যা অবাক হইয়া বলিলো
-আপনাকে আমি আমার বড় ভাইয়ের মত দেখতাম !
আমি কন্যার থেকেও অধিক অবাক হইয়া বলিলাম
-আমি তোমাকে আমার ছোট গার্লফ্রেন্ডের মত দেখতাম !

৩
কন্যা বলিলো
-আচ্ছা এইবার যদি সাইদির ফাঁসি না হয় তাহলে কি হইবে বল তো ?
বলিলাম
-কিছু হইবে না । কোন প্রতিবাদও হইবে না । এই জাতি এখন সিজেনাল জাতিতে পরিনত হইয়াছে । এবং এখন বিশ্বকাপের সিজেন চলিতেছে...

৪
কন্যা বলিলো
-এই ! তুমি আমাকে এভাবে কেন দেখিতেছো ?
অবাক হইয়া বলিলাম
-কুন ভাবে ?
কন্যা বলিলো
-বুঝো না ! বদ পুলা !

৫
কন্যা বলিলো
-তুমি তো বিরাট বদ আছো । লুকিয়ে লুকিয়ে মেয়েদের সাথে চ্যাট কর !
বলিলাম
-তা না হইলে তো তোমার সাথে ভাব হইতো না

৬
কন্যা বলিলো
-কি ব্যাপার ? তুমি মেয়েদের শপিং নিয়া উপহাস কেন করিয়াসো ? মেয়েরা নাকি শপিংয়ে অধিক সময় নেয় ? জানো আজকে গাউছিয়ায় গিয়া আমি আধা ঘন্টার ভিতরেই বাহির হইয়া আসিয়াছি !
বলিলাম
-তা কি কিনিলে ?
কন্যা বলিলো
-কিছু কিনি নাই । গতকালকে ভুলে একটা ব্যাগ ফেলে এসেছিলাম সেটা আনতে গিয়েছিলাম ।

৭
কন্যা বলিলো
-আমাকে রাখিয়া একলা একলা আইসক্রিম খাইতেছো ? ঘটনা কি ?
বলিলাম
-মেয়েদের ঠোটে বেশি মিষ্টি নাকি এই ভ্যানিলা আইসক্রিমে বেশি মিষ্টি সেইটা পরীক্ষা করিতে আসিয়াছি ।
কন্যা হাসিয়া বলিলো
-তা ফলাফল কি ?
বলিলাম
-বদ মেয়ে কুনোদিন চুমু দিয়েছিস একখানা ? ফলাফল কিভাবে বলিবো ?

৮
কন্যা বলিলো
-উত্তরা যাইবো তোমার সাথে । নতুন যে ক্যাব গুলি চালু হইয়াছে তাহার একটা ডাকিয়া নিয়া আসো ।
বলিলাম
-তার চেয়ে বরং টেকনাফে চল । খরচ কিছু কম হইবে ।

৯
কন্যা বলিলো
-আজকে মা দিবসে তোমার প্লান কি ?
বলিলাম
-প্লান আবার কি ? কিছু না !
কন্যা বলিলো
-সিনেপ্লেক্সে "মনমুগ্ধকর মাকড়শা মানব ২" হচ্ছে, চল দেখে আসি !
বলিলাম
-আমার আম্মাকেও নিয়ে যাবো ?
কন্যা বিরক্ত হইয়া বলিলো
-তুমি কি যে বল না ! তাকে উইস করিয়া একখানা স্টাটাস মারিয়া দাও, একখানা ফটো আপলোড দাঁও, তাহাতেই হইবে !

১০
কন্যা বলিলো
-আমরা কি বন্ধু হতে পারি না?
এই কথা শুনিয়া তাকে ব্লক মেরে দিলাম! ফাজিল মাইয়া তোর ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড হইতে চাইছিলাম!!

১১
কন্যা বলিলো
-তা খুব তো ইনবক্সে মেসেজ চালাচালি করিতেছ !
আমি আকাশ থেকে পড়িবার ইমো দিলাম । কন্যা তখন বলিলো
-যে সুন্দরীর সাথে মেসেজ চালাচালি করিতেছো উহা আমারই মাল্টি আইডি । তোমার লুলামী ধরিবার নিমিত্তে এই কাজ করিয়াছি ।
আমি এই কথা শুনিয়া রাগে দুঃখে আইডি ডিএকটিভ করিয়া মুড়ি খাইতে লাগলাম ।

১২
অন্য এক কন্যা বলিলো
-তোমাকে যে আমি ভালবাসি এইটা আমি কোন দিন তোমাকে বলবো না ! হুহ !!

১৩
কন্যা বলিলো
-আজকে আপার বান্ধবী বাসায় এসে দুইটা পাত্রের বায়োডাটা দিয়ে গেছে । একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার ।
আমি তাহাকে বলিলাম
-আজকের খবর পড়িয়াছো তো ? প্রেমিকার বিয়েতে প্রেমিক হাজির হইয়া প্রেমিকাকে গুলি করিয়াছে । সুতরাং সাবধান ।

১৪
কন্যা বলিলো
-যে সমস্ত পুরুষ সিট ফাঁকা থাকা সত্ত্বেও মহিলা সিটে বসে তাহারা অতিশয় বলদ গোত্রীয় ।
বলিলাম
-কথা সত্য । কিন্তু যেকল নারীগন মহিলা সিট ফাঁকা থাকা সত্ত্বেও অন্য সিটে গিয়া বসে, তাহারাও মহিলা বলদ গোত্রীয় ।

১৫
নতুন ম্যাম বলিলো
-আমার নাম খানা খাতায় লিখিয়া লও । সিলেবাসে বানান ভুল আছে ।
মনে মনে বলিলাম
-খাতায় নয় হৃদয়ে লিখিয়া লইলাম । আর ভুল হইবে না ।

১৬
কন্যা বলিলো
-ইহা তোমাদের কেমন বিচার ? পোলার আইসক্রিম আছে অথচ মাইয়ার আইসক্রিম নাই !
বলিলাম
-প্রতিবাদে একখানা ফেসবুক ইভেন্ট খুলিয়া ফেলো, সাথে মানব বন্ধন । এমন বৈষম্যের প্রতিবাদ হওয়া অতি জরুরী !

১৭
কন্যা বলিলো
-ফেসবুকের সব থেকে হাস্যকর কি লাগে তোমার কাছে ?
বলিলাম
-কোন একটা প্রতিবাদে ফেসবুক ইভেন্ট করা, ২০ হাজার গোয়িং বাটনে চাপ দেওয়া এবং মানববন্ধনে ৫০ জন গিয়া হাজির হওয়া !

১৮
কন্যা বলিলো
-ব্রাজিল আর পর্তুগালের খেলা দেখিলে লজ্জা অনুভব হয় !
অবাক হইয়া বলিলাম
-সেকি ? কেনু ?
কন্যা বলিলো
-খেলা চলাকালিন সময়ে স্কোরবোর্ডে লেখা থাকে "BRA-POR"

১৯
কন্যা বলিলো
-টাইগার শ্রোর্ফ কে দেখছো ? কি কিউট না বল ?
বলিলাম
-হুম ! একটু বেশিই কিউট ! লম্বা চুল লাগাইলে কারিনা কাপুরের মত লাগে !

২০
কন্যাকে বলিলাম
-এক গবেষনায় দেখা গেছে কম বয়সী বাবা-মাদের সন্তান মেধাবী হয় । চল আর দেরী না করিরা আমাদের সন্তানের কথা চিন্তা করিয়া বিবাহ সম্পন্ন করিয়া ফালাই ।
কন্যা বলিলো
-চিন্তা করিও না আমাদের সন্তানকে ফেসবুকে একাউন্ট খুলিয়া দিবো । এতো জলদি গলায় ফাঁস নেওয়ার ইচ্ছা নাই ।

২১
পুলাটিকে বলিলাম
-তুমি কেনু আর্জেন্টিনাকে সাপোর্ট কর ?
পুলা বলিলো
-আমার গার্লফ্রেন্ড সাপোর্ট করতে বলেছে তাই করি !
বলিলাম
-তুমার গার্লফ্রেন্ড যদি বলে লুঙ্গি খুলিয়া পথে ঘাটে ঘুরাফেরা কর, তাইলে কি তাই করিবে ?

এই কথা শুনিয়া পুলা আমাকে ব্লক মারিয়া চলিয়া গেলু !

২২
কন্যার পিতা বলিলো
-তোমরা পালাইয়া বিবাহ কইর‍্যা আমার বংশের মুখে চুনকালির দাগ দিয়াছো ! একক্ষুনি আমার সামনে হইতে বহিস্কার হও !
বলিলাম
-আব্বা, দাগ হইতে যদি দারুন কিছু হয় তবে দাগই ভালো !

২৩
কন্যা বলিলো
-সামনের সপ্তাহে তোমার জন্মদিন আসতেছে, কি চাও বল ?
বলিলাম
-নিশ্চিন্তে, নির্ভাবনায় এবং নির্ভয়ে অন্য মেয়েদেরকে "আই লাভ ইউ" বলার অধিকার চাই !

এই শুনিয়া কন্যা আবার আমাকে সাময়িক ব্লক মারিয়া দিল !

২৪
কন্যা বলিলো
-একটা কবিতা শুতাও তো দেখি ।
বলিলাম
-তোমার পিছু ছাড়বো না কিছুতেই, যতই আসুক চাপ !
তুমি যদি হ্যা তবে আগেরটার সাথে করবো ব্রেকআপ ।
কন্যা বলিলো
-আর যদি না বলি ?
বলিলাম
-কি আর করা, রইবো একা দাড়িয়ে বিষন্ন মনে ।
রাজা সিটিতে জায়গা না পেলে উঠবো মালঞ্চ পরিবহনে

২৫
কন্যা বলিলো
-কি বলিতে চাও ?
বলিলাম
-এদেশের মন্ত্রী এমপিরা পদত্যাগ করুক না করুক তবে কন্যা তোমার "বন্ধু" পদ থেকে আমি একক্ষুনি পদত্যাগ করিলাম । তোমার "বয়ফ্রেন্ড" পদটির জন্য নির্বাচন প্রচারণা শুরু করিলাম ।

২৬
কন্যা বলিলো
-এই যে তোমার ঠান্ডা লাগিয়া নাকের পানি, চোখের পানি মিলিয়া মিশিয়া একাকার হইলো, ইহাতে তোমার উপলব্ধি কি ?
বলিলাম
-উপলব্ধি হইতাছে জগতে তোমার চোখের পানি মুছিয়া দিতে অনেকেই আগাইয়া আসিবে কিন্তু নাকের পুটা মুছিয়া দিতে কেউ আগাইয়া আসিবে না । ইহা তোমাকে একা একাই করিতে হইবে ।
এই কথা শুনিয়া কন্যা আমাকে সাময়িক ভাবে ব্লক মারিয়া দিল

২৭
এইবার কন্যার বাপ আমাকে ডাকিয়া বলিলো
-গুন্ডের বক্তব্য নিয়া এতো স্টাটাস প্রসব করিলা প্রথম আলুর বক্তব্য নিয়া কুনো বক্তব্য নাই কেনু ? দুইজনই তো একই বক্তব্য দিয়াছে ? গুন্ডে তাও তো অন্যদেশ, প্রথম আলু নিজের দেশের প্রোডাক্ট !
আমি বলিলাম
-আমি ফেসবুক দেশপ্রেমিক ! সব কিছুর দিকে নজর দেওয়ার টাইম কই ?

২৮
কন্যা বলিলো
-"পেন ইজ মাইটার দ্যান সোর্ড" এই বাক্যটি কখন মিথ্যা ?
বলিলাম
-যখন এই বাক্যটি বঙ্গদেশের কোন ফেসবুক ওয়ালে লেখা হবে তখন ।

২৯
কন্যা বলিলো
-ম্যামের ক্লাস করিতেছো ভাল কথা, তা এতো খুশি কেন ?
বলিলাম
-কন্যা এই কারন তুমার বুঝের বাহিরে ....

৩০
কন্যা আমাকে মুঠোফোন মারিয়া বলিলো
-কে জানি প্রধানমন্ত্রী কে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়াছিল, কি হইলো সেইটার? ২৪ ঘন্টা কি পার হইয়া গেছে?
বলিলাম
-এই দেশে ঘন্টার হিসাব বড় জটিল!! ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা কখন যে শেষ হয় বলা মুশকিল!!

৩১
কন্যা বলিলো
-তুমি এসএসসিতে এ প্লাস পাও নাই, তোমার কুনো ভিসা নাই ।
বলিলাম
-মনে রাখিও আমি শিক্ষামন্ত্রী মিলনের শিক্ষা আমলের ছাত্র ! হুহ ! আমার স্থায়ী পাসপোর্ট আছে ।

৩২
কন্যা বলিলো
-আমার পিতার সাথে কথা বলিবে কবে ?
বলিলাম
-ওকে ! একটা ইনবক্স মারিয়া দিবো নে । তোমার পিতার ফেসবুক আইডি টা দিও ।
কন্যা চোখ রাঙ্গাইয়া বলিলো
-তোমাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে বলি নাই ! আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে বলিয়াছি ।

৩৩
২০১৪ সাল
কন্যাকে বলিলাম
-তোমাকে বিবাহ করিতে রাজি আছি তবে একটা শর্ত আছে !
কন্যা বলিলো
-কি শর্ত ?
বলিলাম
-আর্জেন্টিনা যেদিন বিশ্বকাপ জিতিবে আমি তার পরের দিন তোমাকে বিবাহ করিবো !

২১১৪ সাল
মেসির নাতনীর নাতনীর এখন ফুটবল খেলে আর এখনও আমি কন্যাকে বিবাহ করিতে পারিলাম না !

৩৪
কন্যাকে বলিলাম
-তুমার এসএসসির রেজাল্ট কি ?
কন্যা বলিলো
-আমার বাসা থেকে আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু হয়েছে !


৩৫
কন্যা ইনবক্স মারিয়া বলিলো
-তুমি এ প্লাস পাও নাই ! তোমার সাথে রিলেশন রাখিবো না ! ব্রেক-আপ !
এরপর আমাকে অবাক হইবার সুযুগ পর্যন্ত না দিয়াই কন্যা আমাকে ব্লক মারিয়া দিলো !

৩৬
কন্যা বলিলো
-কেমন করিয়া বুঝিবে ইহা বাংলাদেশী মিডিয়া ?
বলিলাম
-কেমন করিয়া ?
কন্যা বলিলা
-নিজ দেশের শতাধিক যাত্রী সমেত লঞ্চ ডুবি যেই দেশের মিডিয়ার প্রধান খবর হয় না কিন্তু ইন্দিয়ার নির্বাচন প্রধান খবর হিসাবে ঘন্টায় ঘন্টায় প্রচারিত হয়, তাহাই এদেশী মিডিয়া !

৩৭
কন্যা বলিলো
-ফুটবল বিশ্বকাপ আসিলে এলাকায় এতো আর্জেন্টিনার পতাকা দেখা যায় কেন বলত ?
বলিলাম
-বানানো সহজ, ছেড়া লুঙ্গির কাপড় দিয়া বানানো যায়, তাই ।

৩৮
কন্যা বলিলো
-আন্দালিফ রহমানের বিজেপি ভারতের নির্বাচনে ৩৩৬ আসন জিতিলো কেমনে ?
বলিলাম
-ভবের লিলা খেলা বোঝা বড় দায় !

৩৯
কন্যা বলিলো
-খবরদার তুমি অরিজিৎ সিং কে নিয়ে একটা কথা বলিবে না ! সে আমার প্রিয় সিঙ্গার !
তারপর আশিকি টুর গান গাইতে লাগিলো !
আমি কুনো কথা বলিলাম না ! আমি এতোদিন তার নাম অভিজিৎ সিং জানিতাম !
বড় বেকডেটেড রইয়া গেলাম !

৪০
কন্যা বলিলো
-মাদারে গনতন্ত্র যে মোদী সরকার কে অভিনন্দন জানাইলো, ঠিক বুঝলাম না । জানিতাম উহারা তো তীব্র ভারতবিদ্বেষী ।
বলিলাম
-উহা মিডিয়ার সৃষ্টি । টেনশিত হইয়ো না ।
কন্যা কৌতুহল নিয়া বলিলো
-কুনটা মিডিয়ার সৃষ্টি ? অভিনন্দন নাকি বিদ্বেষী ?

৪১
কন্যা বলিলো
-আমাকে রাখিয়াই ঘরোয়ার ভূনা খিচুরী খাইতে গেলা ? আমাকে তুমি এই ভালবাসো ?
বলিলাম
-খাওয়ার সময় কারও গুনার টাইম নাই । তফাত্‍ যাও ...

৪২
কন্যা বলিলো
-তোমার কি বিকাশ একাউন্ট আছে ?
বলিলাম
-না । কেন ?
কন্যা চোখ কপালে তুলিয়া বলিলো
-অনার্স পাশ করিয়াও তোমার বিকাশ একাউন্ট নাই ? তুমি তো স্মার্ট পুলা না !


১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×