somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখে নিন সামহোয়্যার ইন ব্লগের খোজ তারা কোথায় পেয়েছিল ! জানিয়ে দিন আপনার টাও ...।

০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে টুকটাক লেখালেখি করি এই কথা শুনে অনেকেই একটা প্রশ্ন প্রায়ই করে যে সামুর খোজ আমি পাইলাম কই । এমন কি আমি নিজেও অনেককেই এই একই প্রশ্ন টা করেছি ।
কি মনে হল পরিচিত সবার কাছেই জানতে চাই এই প্রশ্নটার উত্তর ।
বেশ কদিন আগে ব্লগারদের নিয়ে একটা জরিপ চালিয়েছিলাম যেখানে বেশ কয়েকটা প্রশ্নের সাথে এই প্রশ্নটাও ছিল !
"আপনি সামহোয়্যারইন ব্লগের নাম প্রথম কোথা থেকে শুনেছেন এবং কি দেখে সেখানে নিক খুলতে আগ্রহী হোন ?"

প্রথমে ভেবেছিলাম মুল পোস্টের সাথেই এই পোস্ট টা দিবো কিন্তু পরে সে চিন্তা বাদ দিয়েছি । কারন মূল পোস্টে কারো নাম উল্লেখ থাকবে না ! কিন্তু এই পোস্টে যদি কারো নাম উল্লেখ না থাকে তাহলে এই পোস্টের কোন মানে নেই ।

যাক জরিপে সব মিলিয়ে প্রায় ২৫০ টা রিপ্লাই এসেছে । অবশ্য উল্লেখ যোয্য সংখ্যক ব্লগার নিজেদের নিকের নাম লিখেনি তাই ইচ্ছে থাকা সত্ত্বেও তারা কোথা থেকে থেকে সামুর খোজ পেয়েছে এইটা জানাতে পারলাম না ! অনেকেই লিখেছে তারা কোথা থেকে সামুর খোজ পেয়েছে সেই কথা মনে নেই । তাই আপাতত যারা যারা সঠিক ভাবে মনে করতে পেরেছে তাদের টা দিলাম । তবে এটা মূল পোস্ট না । আর কয়েকদিন পরেই সেই জরিপের ফলাফল নিয়ে একটা পোস্ট করবো ! চাইলে এখনও কেউ জরিপে অংশ নিতে পারেন এখানে গিয়ে


আসুন দেখে নেওয়া যাক ককোন ব্লগার কোথা থেকে সামু ব্লগের খোজ পেয়েছিল ! মনে পড়লেও আপনারাও জানাতে পারেন !


সাসুম প্রথমে শুনেছি গুগুল সার্চ করতে গিয়ে এবং সেখানে মুলত ফিফা ভাই আর নাফিস ইফতেখার ভাই এর পোস্ট দেখেই নিক খুলি ।

নিয়েল হিমু একজন সিনিওরের কাছে শুনেছিলাম এবং তিনিই খুলে দেন একাউন্ট

ফরহাদ আহমদ নিলয় ফেসবুকে, কেউ একজনের শেয়ার করা কোন গল্পের লিংক থেকে । লেখালেখি করা যায়, অনেক ভাল ভাল লেখা পড়া যায়- এজন্য একাউন্ট খুলতে আগ্রহী হই ।

নিয়ামুল ইসলাম কাজিনকে পরতে দেখেছিলাম ২০১০ তে

নোমান নমি ফেসবুকের হোমপেজে

আজ আমি কোথাও যাবো না প্রথমে পত্রিকা থেকে শুনেছি। পরে নেট ঘাটাঘাটি আর্টিকেল সার্চ দেবার সময় প্রথম দেখেছি। ব্লগিস্ফিয়ারে সবার সাথে যুক্ত হতেই মিলত নিক খুলেছি সামুতে

একজন আরমান এক বড় ভাইয়ের কাছে। পোষ্ট পড়তে পড়তে আগ্রহ তৈরি হয়।

কালো-পেঁচা প্রথম একজন বগ্লারের থেকে দেখেছি । গল্প দেখে আগ্রহি হই ।

দালাল০০৭০০৭ প্রথমে ফেবু, পরে আমার খালুর কাছ থেকে শুনে একাউন্ট খোলা।

একজন ঘূণপোকা মনে নাই, কুট্টিকালের কাহিনী

অপর্ণা মম্ময় ফ্রেন্ডের কাছে শুনেছিলাম এবং ব্লগ একটা নতুন ব্যাপার, সেখানে লেখা পোস্ট ওরা যায়, কমেন্ট বিনিময় করা যায় এটা খুব আশ্চর্যের বিষয় ছিল আমার কাছে। তাই নিক খোলা হয়েছে

নিমচাঁদ সামুর কথা শুনি ব্লগার রাজামশাই এর কাছে , কিন্তু সে সময় কি কারণে জানি আমি রেজিষ্ট্রেশন করতে পারছিলাম না। উনি খুব সহাণুভুতি দেখিয়ে উনার যে মালটি নিকটি আমাকে দান করেছিলেন , তার নাম নিমচাঁদ

নৈঋত ফ্রেন্ডের কাছ থেকে। একদিন কোন কারনে আপ্সেট সিলাম আমার ফ্রেন্ড আমাকে দুর্যোধন ভাইয়ার 'একশন রিপ্লে' ম্যুভির রিভিউ পড়তে দিল। এরপর থেকেই রাত জেগে জেগে ব্লগ পড়া অভ্যেস হয়ে গেল... আমার সেই ফ্রেন্ড 'নোবেলজয়ী টিপু' এখন আর এই দুনিয়াতে নেই... তার কথা মনে পড়লেই ব্লগে ঘুরে আসি...

তার ছেড়া প্রথম শুনেছি ফেবুতে । সেটা আঃ কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলনের ব্যাপারটা ভালো লেগে খুলেছিলাম ।

মাহতাব সমুদ্র রংপুরে শুনেছিলাম, লেখালেখির আগ্রহ থেকেই

হীমু আমি রোমান্টিক গল্প পড়তাম সামুতে । গুগলে সার্চ দিলেই সামুর রোমান্টিক গল্প চলে আসতো ! এরপরই সামুতে একাউন্ট খুলতে আগ্রহী হই । এছাড়াও সামুর সাইটের ডিজাইনটাও অনেক আকর্ষণীয় !

শামীম শরীফ সুষম একটা লেখা পড়ে , ফেসবুকে

দি সুফি ঠিক মনে করতে পারছি না। অনেক দিন আগের কথা। সম্ভবত গুগল থেকে। মূলত নতুন একটি নেটওয়ার্কের সাথে জড়াতেই এই ব্লগে অংশগ্রহন করি।

স্বর্ণমৃগ গুগল

নষ্ট কাক প্রথম দেখেছি ফেসবুকের কোন এক স্ট্যাটাসে (ব্লগের নামে আ'কথা বলা হচ্ছিল)

বিডি আইডল কানাডায় আসার পর দেশের খোজ খবর নিতে যেয়েই সামু ব্লগে সাথে পরিচয়। তবে ব্লগে নিক খুলেছিলাম আরিফুর রহমান নামে এক ছাগ-নাস্তিকের লেখার বিরুদ্ধে ফাইট দেবার জন্য।

আশরাফুল ইসলাম দূর্জয় ব্লগ ধারণায় আগেই পরিচয় ছিল। বাংলা ব্লগ খুঁজতে গিয়ে অন্য এক ব্লগে নিয়মিত যেতাম, এরপর আরো ব্লগ খুঁজতে গিয়ে সামু পাই। যদিও বাংলা ব্লগে সামু প্রথম, আমার নিজের জন্য ২য়।

*কুনোব্যাঙ* কোন এক এলাকাতো ছোট ভাইয়ের মাধ্যমে। কোন কারণ নেই সেই ছোটভাই এমনি নিক খুলে দিয়েছিলো।

নিশাত তাসনিম ফেসবুকের মাধ্যমে দারুন ও উপভোগ্য যুক্তি তর্ক বিতর্ক

সান ড্যান্স চার বছর আগে, উন্মুক্ত সাহিত্য চর্চা

মাহবু১৫৪ হঠাৎ করেই একদিন সামু ব্লগের নিক পেয়েছিলাম এবং তখন কিছু লেখা পড়েছিলাম। এভাবে নিয়মিত পড়তে পড়তে আমারো একটা নিক খোলার আগ্রহ তৈরি হয়।

অন্ধকারের রাজপুত্র ১/বন্ধুর মুখে। ২/ বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্লগ।

বটবৃক্ষ~ নিজেই ব্লগ খুজে বের করেছি! একজন ব্লগারের গল্প পড়া দিয়েই ব্লগ পড়া শুরু! কমেন্ট করার ইচ্ছা থেকেই নিক খোলা। এরপর একসময় নিজেই আবোল-তাবোল লিখা শুরু করলাম!! হিহিহি!!! :P

স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বন্ধুর কাছে , তারপর ইদানিং মাথায় গল্প লেখার ভুত চাপলা তাই নিক খুললাম

হান্টার১ এক ছোটো ভাই ব্যবহার করতো, তার থেকে দেখে ভালো লাগলো, লেখা লেখি ও ভালো লাগতো, তাই একটা নিক ওপেন করলাম

রায়ান ঋদ্ধ সামুর সাথে প্রথম পরিচয় সম্ভবত 2010-এ। বিতর্কের বিষয় নিয়ে তথ্য খুঁজতে গিয়ে। এর পরে ইমন জুবায়ের কে খুঁজতে। ব্ল্যাকের ডাই হার্ড ফ্যান আমি। হয়তো বাংলা ব্লগ যগতের সব থেকে পেইনফুল পয়েন্টটায় স্পর্শ করলাম। কিন্তু সেই থেকেই সামুতে ঘোরাফেরা বাড়লো। কেন আগ্রহী হইলাম নিক খুলতে?.. অনলাইন আমার কাছে সব সময় একটা বড় শক্তি মনে হয়েছে। ব্লগে যেভাবে আলোচনা বা বিশ্লেষণ হত সেটা বাস্তব জগতে হতে দেখি নি। এক সময় এসে মনে হল অংশ গ্রহন করা উচিৎ। সমাজ বদলের একটা বড় হাতিয়ার হতে পারে এই ব্লগ। একই সাথে টুকটাক লেখালেখি যা আছে তা তুলে ধরার ইচ্ছা তো ছিলই। আরেটা কারণ হল যে বিষয় গুলোতে আমি কৌতুহল বোধ করি তার সম্পর্কে জানা আর সেটাকে সবার কাছে উপস্থাপন করা। চিন্তা অচিন্তা তুলে ধরার মাধ্যম। আর সামু থেকে নানা সময় নানা প্রগতশীল ইভেন্ট আগ্রহটা আরো অনেক বাড়িয়ে তোলে। আর ওই যে, বাংলাদেশের সর্ব বৃহৎ কমিউনিটি ব্লগসাইট! সব মিলিয়ে.. একটি নিক চাইই এখানে।

মাসুম আহমদ১৪ প্রথম আলো ব্লগে প্রথম সামু ব্লগের নাম শুনেছি। তখন নতুন ব্লগিং শুরু করেছি, নতুন ব্লগের নাম শুনলেই রেজিঃ করতাম।

আপেক্ষিক ইনকগনিটো ভাই এর কাছ থেকে এবং মেইনলি লেখালিখির প্রতি অনেক আগ্রহ ও তা প্রকাশের জন্যই আইডি খোলা। অনেক বিশ্বস্ত মনে হয়েছিল।

এক্সপেরিয়া গুগল এ একটা বিষয়ে লিখা খুঁজতে গিয়ে এই ব্লগের সন্ধান পাইসিলাম! ঢুকে লিখা পড়তাম! পরে কমেন্ট করার জন্য প্রথম নিক খুলসিলাম।

আশিক মাসুম সামুর একজন ব্লগারের আমন্ত্রণে

জাওয়াদ তাহমীদ বন্ধুর কাছ থেকে। তখনকার ব্লগ এর উন্নত পরিবেশ দেখে।

আম্মানসুরা মুক্তমনা ব্লগে একটা পোস্টে সামুর নাম প্রথম শুনেছি

আমি ইহতিব সহধর্মীর কাছ থেকে শুনেছি, নিজের মনের কথা ব্যক্ত করার জন্য নিক খুলি এখানে।

মামুন রশিদ গুগলে বাংলা মুভি রিভিউ সার্চ দিয়ে সামুর লিংক পাই

শাকিল১৭০৫ এক বন্ধুর কাছ থেকে আড্ডা মারার জন্য!

বশর সিদ্দিকী বন্ধুদের কাছ থেকে শুনি এবং পরবর্তিতে বেশকিছু পোস্ট পরে আগ্রহি হই

খাটাস নেট এ একটা আর্টিকেল দেখে

রহস্যময়ী কন্যা আমার এক বড় ভাইয়ের কাছে থেকে প্রথম নাম শুনি, উনার কাছে থেকে ব্লগের কথা শুনে আগ্রহী হই, ভাইয়াই আমার নিক খুলে দেন সামুতে।সেই থেকেই আমার ব্লগে পথ চলা শুরু।

হুমায়ুন তোরাব বন্ধুর কাছে থেকে

ইরফান আহমেদ বর্ষণ গুগল এর মাধ্যমে

স্বপ্নবাজ অভি বন্ধুর ফেসবুক শেয়ার দেখে , লিখা পড়ে কমেন্ট করার জন্য নিক খোলা

বাংলাদেশী দালাল কিছু লেখার আর ফাউ গল্প কবিতা পড়ার লোভে

সাইলেন্স এলোমেলো ব্রাউজ করার সময় হঠাৎ সামুতে ঢুকে পড়ি। সে সময় রাজনৈতিক বিতর্ক ভালো লাগতো, শের শায়রির লেখাগুলো পড়ে মূলত ব্লগে নিক খুলতে আগ্রহী হই, ইচ্ছা ছিলো রাজনৈতিক ব্লগ লেখার।

জেনারেশন সুপারস্টার বন্ধুর কাছ থেকে।মত প্রকাশের যৌক্তিক স্বাধীনতার প্লাটফর্ম ও মনমত বন্ধুসুলভ আচরণ দেখে তবে মডারেশন নিয়ে গত একদেড় বছর খুব বিরক্ত অসন্তুষ্ট

RJ Sipan Protom aloo

অঘটনঘটনপটীয়সী ব্লগের নাম অনেক আগেই শুনেছি। কবে কোথায় প্রথম শুনি তা ঠিক মনে নেই। তবে ব্লগে নিক খোলার কারণ হল নিজের পরিচয় গোপন রেখে মনের কথা গুলো খুলে বলার একটা চেষ্টা করা।


ভুল উচ্ছাস বন্ধুর কাছে শুনেছি

নামহীন যুবক অন্য ব্লগার থেকে জানতে পারি

রাতুল_শাহ গুগল মামার কাছ থেকে, সুন্দর সব লেখা দেখে, নিজেরও লিখতে ইচ্ছে করলো।

AlwaysAntiGovernment by Search

যুবায়ের ফেসবুকে লিন্ক শেয়ার হতে দেখে

সকাল রয় আরিফ জেবতিক ভাইয়ের কাছে প্রথম শুনেছিলাম। এই ব্লগটাকে বন্ধু মনে হয়েছিল তাই নিক খুলেছিলাম।

কবি ও কাব্য আমি নেটে সার্চ করে সামু ব্লগটি পাই ।দেখলাম যে সামুতে অনেকে লিখে ,প্রচুর লিখা আসে তাই সেখানে নিক খুলি ।

সাদরিল ফেসবুকে জিকো ভাই তার নিজের পেইজ ৩২টা থাপ্পর দিয়া এক দাঁত ফালায় দিমু থেকে নিজের সামুর লেখাগুলো শেয়ার দিতেন।সেখান থেকে জেনেছি

ডট কম ০০৯ সামু ব্লগে আমি ত্রিভুজ ভাইয়ের একটা লিঙ্ক ধরে প্রথম ঢুকেছিলাম।তারপর কিছু দিন পড়লাম আর পড়ালাম।নাফিস ইফতেখার ভাইয়ের লেখা পইড়া ব্লগে নিক খুলতে আগ্রহী হই।


মো: আনারুল ইসলাম ফেসবুক

এরিস কোথাও শুনিনি। ফটোশপ বিষয়ক একটি পোস্টের লিঙ্ক ধরে ব্লগে যাই। দেখি সবাই কি সব লিখছে। আমি ভেবেছিলাম বোধয় ধরাছোঁয়ার বাইরের সব লোকজন এখানে কি সব লিখছে আর সবাই মিলে সেগুলো পড়ছে। পরে কোণায় দেখাই হিসাব খোলার অপশন। ব্যাস!!

ডি মুন প্রথম সামুর কথা শুনি আমার এক বড়ো ভাইয়ের কাছে থেকে। তার নাম জহিরুল ইসলাম। তার উৎসাহেই নিক খোলা

মাননীয় মন্ত্রী মহোদয় ফেসবুকের বিভিন্ন পেজ থেকে সামহোয়্যারইন ব্লগের পোস্টের শেয়ার দেখে


লাবনী আক্তার ছোট এক ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম । আর ওর ব্লগে কমেন্ট করার জন্যই নিক খুলেছি।

আমি তুমি আমরা বন্ধুরভকাছ থেকে।একটা ক্যাচাল পোস্ট দেখে ব্লগে নিক খুলতে আগ্রহী হই।

নাইট রিডার নাম শুনি বন্ধুর কাছ থেকে, নিক খোলার কথা কখনও মনে হয়নি, শুধুই পড়তাম, প্রায় এক বছর পর হঠাত করেই নিক খিলে ফেললাম

বঙ্গভূমির রঙ্গমেলায় আমার বড় ভাইয়ের কাছ থেকে নাম শুনে তারপর অনেকদিন সামুতে ঘুরাঘুরি করে পড়ি তারপর মনে হল আমিওতো লিখতে পারি এত এত লেখক আমি তাদের একজন হতে পারি, তাদের সাথে বন্ধন তৈরী হবে তাই থেকে নিক খুলি। ভাল লেখা পড়ে মন্তব্য করাও একটা কারন।

বৃষ্টি ভেজা সকাল বন্ধুর কাছে, তার অনুরোধে নিক খোলা।

প্রোফেসর শঙ্কু হাংরি আন্দোলন নিয়ে খোঁচাখুঁচি করতে গিয়ে গুগলের মাধ্যমে সামহয়ারইন ব্লগে প্রথম প্রবেশ। ওখানে দারুণ সব গল্প আর ফিচার দেখে মুগ্ধ হয়ে যাই, নিক খুলে ফেলি।

বিষন্ন রাত্রি অপু তানভীরের গল্প পড়ে সামুতে আইডি খোলার ইচ্ছা হল তাই|

রাশেদ হাসান নোবেল প্রথম শুনেছি এক বড় ভাই এর কাছে। ভাল লেখা পড়ে সেখানে কমেন্ট করতে নিক খুলি।

প্রবাসী পাঠক যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শাহবাগ আন্দোলননের সময় প্রথম সামুর নাম শুনি। তারপর রানা প্লাজার দুর্ঘটনায় ব্লগারদের সাহায্যের উদ্যোগ দেখে ব্লগে নিক খুলতে আগ্রহী হই।

সুমন জেবা প্রিয় শিপু ভাই এর নিকট কৃতগ্ঞ, উনার লেখা পড়তে পড়তেই মনে র ভিতর লিখার ইচ্ছা

আরজুপনি এলাকার এক ছোটভাইয়ের কাছ থেকে, রেজিস্ট্রেশন করার অপশন ছিল দেখেই খুলে ফেললাম । ব্লগটা দেখতে খারাপ লাগে নি, এটাও একটা কারণ ।

উপপাদ্য শুনতে অবাক লাগলেও সামুর নাম শুনেছি ব্লগার আরিফ জেবতিকের কাছ থেকে।

চড়ূই আমি সামহোয়্যার ইন ব্লগের খোজ সুদীপ্ত কর নামে কোন ব্লগারের আস্ক ডট এফ এম সাইট থেকে পেয়েছিলাম আর ব্লগার নোমান নমির ।
সাবলীল এবং সহজ- সুন্দর ভাষার গল্প লিখার ভাব ভঙ্গি দেখে লিখতে আগ্রহী হই।

পরিবেশ বন্ধু আমাদের আছে সফটওয়ার কোম্পানি , তো ১ম ১ম ইন্টারনেটে ঘাটাঘাটি করতাম
লেখক মানুষ তো ।
ঘাটাঘাটির এক পর্যায়ে ব্লগ পড়তাম । আগ্রহ জাগল , একদিন সামহোয়্যার ইন ব্লগে ট্রাই করলাম সদস্য হয়ার জন্য ।
সাম কর্তৃপক্ষ নিয়ম বলে দিল, কুপন পুরন করে রেজিস্টার করলাম । বেশ
এক সপ্তাহ পরেই আমার কাংকিত লেখা কবিতা ছাপা হল ।।


হাতীর ডিম গুগোলে সম্ভবত কোন কোন টেকি পোষ্ট খুজতে গুয়ে সামুর খবর পাই। এরপর চেয়ারম্যান সাবের পোষ্ট পড়ে ভাল লাগে এবং এরপর থেকেই মোটামুটি ব্লগে ঘুরাঘুরি করি :-B

নুর মোহাম কোন বিষয়ের উপর গুগলে সার্চ দিতে গিয়ে সামুতে প্রথম প্রবেশ করি, তার পর বাংলা ভাষায় মনের ভাব প্রকাশের এমন একটি সাইট দেখে নিক খুলতে আগ্রহি হই

সারা হেপি সেটা ২০০৯সালের কথা তখন ফেবুতে নতুন কিন্তু ফেবুতে সুন্দরী মেয়ের আইডি ছাড়া তেমন কিছুই নাই বা এখনকার মত নেই। একদিন সকাল দার কাছে দেখলাম আর একাউন্টটা তিনিই খুলেই দিলেন ।

এস.বি.আলী বন্ধু আজমের কাছ থেকে। সবচেয়ে বড় বাংলা ব্লগিং কমিউনিটি দেখে।

চড়ূই ask.fm , সবার গল্প দেখে।

মতিউর রহমান মিঠু (স্বপ্নবাজ) বন্ধুর কাছে। লেখালেখি করবো তাই।

সচেতনহ্যাপী খুব সম্ভবতঃ প্রথম আলো পত্রিকা এবং অন্যান্য খবরেও ব্লগ সম্বন্ধে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখে।

আকিব আরিয়ান প্রথম দেখি নামটা ফেসবুকের একটা গল্পের পেজে, সেখানে রিয়েল দেমোনের একটা গল্প ছিল, "কফিশপ"।



এবার সবার শেষে আমার নিজের টাঃ
তখন সবে মাত্র নতুন কম্পিউটার কিনেছি । মডেম কিনি নাই । নোকিয়া ২৭০০ ক্লাসিক ফোন টা দিয়ে মডেম আকারে ব্যবহার করি । আমার রুমমেটের কাছে একদিন গুগল ব্লগের কথা শুনতে পাই । ওখান থেকে গুগলে ব্লগ লিখে সার্চ দিতে গিয়ে নাম আছে সর্ব বৃহৎ বাংলা ব্লগের নাম ।
প্রথম প্রথম কেবল পড়তাম । এক আপুর লেখা গল্প পড়ে মনে হল দেখা যাক একটা আইডি খুলে । তখনও জানি না সামুর আইডি কে নিক বলে !
এই ভাবেই সামুর সাথে পরিচয় !


জরিপ করার সময়ে অনেকেই নিজেদের পরিচয় গোপন রাখতে চেয়েছিল তাই কিছু নাম দিতে পারলাম না ! তবে যাদের নাম দিয়েছি তাদের যদি কোন প্রকার সমস্যা থাকে তাহলে দয়া করে জানাবেন । আপত্তি দেখা মাত্র সেটা এডিট করে দিবো !

সবাই ভাল থাকুন !



সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×