
দেখতে দেখতে কেমন করে তিন তিনটা বছর পার হয়ে গেল । এই তিন বছরে আমি সামুর পিছনে যত সময় দিয়েছে ততটা সময় যদি আমি আমার কোন এক প্রেমিকার পেছনে দিতাম তাহলে সেই মেয়ে আমার মাথায় করে নাচতো ! কিংবা ততটা সময় আমি আমার পড়ালেখার পেছনে দিতাম তাহলে আজকে আমার রেজাল্ট কোথা থেকে কোথায় চলে যেত !
সময় অন্য কোথাও সময় না দিয়ে সামুতে দিয়ে এই জন্য কি আমার মনে কোন আফসোস আছে ?
বিন্দু মাত্র নেই !
বরং মনে হয়েছে এই তিন বছরের আমার উপরে যে মানষিক ঝড় বয়ে গেছে সামু না থাকলে আমার কি হত কে জানে ! ঘন্টর পর ঘন্টা সামুতে পড়ে থাকতাম । সময় কিভাবে চলে যেত কিছুই টের পেতাম না ! এখনও পাই না !
এখনও মনে হয় সেদিন আমার ২৭০০ ক্লাসিক মোবাইল টা মোডেম বানিয়ে নেট চালাতাম । সেইটা দিয়েই সামহোয়্যার ইন ব্লগের খোজ পাওয়া ! একাউণ্ট খুলে মাউচ টিপে টিপে ফেসবুক স্টাটাসের মত ব্লগ পোস্ট দিতাম ।
পোস্ট লেখার থেকেও তখন যে বাংলায় কিছু লিখতে পারছি এটাই ছিল সব থেকে বড় আনন্দের একটা বিষয় । কত সুন্দর ভাবেই না দিন কেটেছে । কত মানুষের সাথে পরিচয় হয়েছে । ভার্চুয়াল জীবনের মানুষ গুলো বাস্তব জীবনে চলে এসেছে । সবই তো এই সামুর জন্যই !

যাক আজকের এই বর্ষ পূর্তি পোস্টে যারা যারা এতো দিন আমার জ্বালাতন সহ্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ! যারা যারা সহ্য করতে পারেন নাই তারা বাড়ি গিয়া মুড়ি খান !
যাক ধন্যবাদ পর্ব এখানেই শেষ ! আজকের পোস্ট আমার কিছু পছন্দের সুর নিয়ে । বিশেষ করে গিটার আর বেহালার সুর ! যখন মন খারাপ হয় আমার, আমি প্রায়ই এগুলো শুনি ! এক সময় গিটার বাজানোর অনেক স হ ছিল ! কিন্তু অনেক চেষ্টা করার পরেও যখন হয় নাই তখন ছেড়ে দিয়েছি ! তবে শখ টা এখনও যায় নাই ! যাক আজকে এই ৩ বছর পূর্তি উপলক্ষ্য এই ভিডিও গুলো শেয়ার দিলাম !
সবাই ভাল থাকবেন !
প্রথমেই আমার পছন্দের গিটারের সুর গুলো ! বারবার এদের বাজানো গুলো দেখেছি আর ভেবেছি ইস যদি এরকম করে যদি বাজাতে পারতাম !
গিটারের পরে মাউথওর্গেন !
বেহালা
এই দুইটা অন্য রকম !
সবার শেষে এই টা !
আবারও সবাই ভাল থাকবেন ! তিন বছর যেন আরও ৩০০ বছর, হয় এই কামনায় !
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




