
বলি কি, ব্লগ নিয়ে কেবল "ভ্রাতা শব্দের প্রচলক অপূর্ণ রায়হানই" চিন্তা ভাবনা করে যাবে ? আমাদেরও নিজেদেরও উপরেও কি একটু ঐ দায়িত্ব এসে বর্তায় না যে ব্লগ নিয়ে আমরাও একটু চিন্তা ভাবনা করি !!
শুনেছি খুব শীঘ্রই ব্লগের নতুন ভার্শন । নতুন ভার্শন চালু হলে যাতে তাতে আরও বিশেষ কিছু ফিচার যুক্ত থাকে, কিছু নতুন নিয়ম নীতি যুক্ত হয় সেই বিষয়ে আমরা বলবো না তো কে বলবে ?
সৃষ্টির শুরু থেকেই সামুর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ করা হয়েছে । কেউ বলেছে সামু লীগের কেউ বা জাতিয়তাবাদীর আখড়া, কেউ বলে এটা ছাগুর বিচরণ ক্ষেত্র কেউ বা নাস্তিক পোষনকারী !
অথচ যে মানুষ গুলো শুরু থেকে এখনও পর্যন্ত সামুতে নিরলস সময় দিয়ে যাচ্ছে তাদের কোন নাম নেই । নেই স্বীকৃতি !
দিনে দিনে তারা পেয়ে এসেছ গঞ্জনা ব্যঞ্জনা ! সেই অবহেলিত ব্লগারদের কি দেখার কেউ নেই ?
তারা কি কেবল সারা জীবন এমনই থেকে যাবে ?
তাদের সুযোগ সুবিধার জন্য সামু কি কিছুই করবে না ?
জি আপনি ঠিকই ধরেছেন ! আমি ব্লগের স্বঘোষিত এবং অঘোষিত লুল ব্লগারদের কথাই বলছি ! যুগে যুগে সামুতে লুল ব্লগার ছিল এবং যুগে যুগে থাকবে ।
এখন সময়ে এসে আমাদের এই সর্বসঙ্গী ব্লগারদের জন্য সামুর কিছু করা । নতুন ভার্শনে তাদের জন্য বিশেষ কিছু ফিচার রাখা যায় কি না এই ব্যাপারে সামু কর্তপক্ষের গভীর চিন্তা ভাবনা করা উচিৎ ! যে সকল নতুন ফিচার যোগ করা যেতে তার কিছু পরামর্শ নিচে দেওয়া হল !
১. একদম প্রথম যে কাজ টা করতে হবে যে সামুর রেজিস্ট্রেশনের সময় অন্য সকল তথ্য বক্সের সাথে আরও একটা তথ্য বাক্স যোগ করতে হবে !
এবং সবাইকে সেই তথ্য বাক্স অবশ্যই পূরণ করতে হবে ! যেমনটা লিঙ্গ বাছাই বক্স পূরন করতে হয় ঠিক তেমন !
বাক্সটা এমন হবে
আপনি একজন
ক. লুল
খ. ছুপা লুল
গ. একটু একটু লুল
ঘ. অ-লুল
২. এর পরেই থাকবে ব্লগার স্টাটাসের মত লুল স্টাটাস ! আপনি একজন "লুল ব্লগার", "একটু একটু লুল ব্লগার" অথবা আপনি একজন "অ-লুল ব্লগার" !
এখানে অবশ্য প্রত্যেক ব্লগারের একটা চয়েজ থাকবে ! সে কি তার লুল স্টাটাস অন্যান্য ব্লগারদের কে দেখাতে চায় নাকি লুকিয়ে রাখতে চায় ! এই ক্ষেত্রে তার ব্লগের এক কোনায় লেখা থাকবে "এই ব্লগার তার লুল স্টাটাস দেখাতে চান না"
৩. এর পরের কাজ টা করতে হবে সার্চ সাধারন বক্সের পাশা পাশি আরেকটা আলাদা সার্চ বক্স তৈরি করতে হবে যেটাকে কেবল মাত্র আপু ব্লগারদেরকে সার্চ করা যাবে । এতে সকল লুল ভাইয়া ব্লগার কাজ আরও সহজ এবং আনন্দময় হয়ে উঠবে ।
৪. ফেসবুকে যেমন মানুষ নাম সাজেশন আসে ঠিক তেমন সকল লুল স্টাটাস ধারী ব্লগারদের নিজেদের ওয়ালের কোন একপাশে এর কিছু আপু ব্লগাদের ব্লগ এবং ব্লগ পোস্টের সাজেশান আসবে । যাতে করে তারা আরো সহজতর উপায়ে লুল গিরি করতে পারে ! লুল আপুদের ক্ষেত্রে বিপরীত নাম সাজেশন আসবে !
৫. ব্লগে যাতে কোন মেয়ের নাম কোন ছাইয়া ব্লগার না আসতে পারেই সেই দিকে ছাইয়া ডিটেকটিভ এপ্লিকেশন স্থাপন করা যেতে পারে । এখন প্রশ্ন আসতে পারে কি হবে সেই এপ্লিশেন । সেটা এখন ভাব্বার বিষয় ! এই বিষয়ে কোন এক্সপার্টের পরামর্শ নিয়ে দেখা যাক কিছু করা যায় কি না !
৬. আরও একটা বাটন প্রত্যেকে ব্লগারদের ওয়ালে যুক্ত করা যেতে পারে যেখানে প্রত্যেক ব্লগারের বিশেষ করে আপু ব্লগারদের ফেসবুক আইডির সাথে যুক্ত থাকবে । এক ক্লিকেই আমরা ঘুরে আসতে পারবো তার ফেসবুক আইডি থেকে !
৭. বাধ্যতামূলক ভাবে প্রত্যেক ব্লগারের ওয়ালে একটা ফটো এলবাম থাকতে হবে যেটা কেবল লুল স্টাটাস ধারী ব্লগাররাই দেখত পারবে ! ব্যাপার টা এমন না যে কেবল ভাইয়ারাই ব্লগে লুল গিরি করবে । আপুরাও এই কাজে সমান পারদর্শী হতে পারে !
৮. প্রত্যেক কমেন্ট অপশানে দুইটা অপশান থাকবে । কমেন্ট লেখার পরে পোস্টের আগে দুইটা অপশান আসবে যেখানে লেখা আসবে "লুল হিসাবে মন্তব্য করুন" অথবা "সাধারন মন্তব্য করুন" ! এতে করে পোস্ট ধারীর সুবিধা হবে যে ব্লগার আসলেই লুল গিরি করার চেষ্টা করছেন কি না !
৯. কোন ব্লগার বিশেষ করে আপু ব্লগাররা কোন লুল স্টাটসধারী কোন ব্লগারকে কমেন্ট ব্যান করতে পারবে না !
১০. যদি অ-লুল স্টাটস ধারী কোন ব্লগার লুল গিরি করার চেষ্টা করে তাহলে কোন প্রকার সাবধান না করেই তাকে চিরোতরে ব্যান করা দেওয়ার নিয়ম করে দেওয়া যেতে পারে !
১১. একটা ইনবক্স সিস্টেম চালু করা যেতে পারে যেখানে কেবল মাত্র লুল স্টাটাস ধারী ব্লগাররা অন্যদের কে মেসেজ পাঠাতে পারবে !
আশা করি আমাদের লুল ভাই ব্রাদারের এবং আপুদের জন্য সামু কর্তৃপক্ষ এই সামান্য সুযোগ সুবিধা গুলো যুক্ত করবে ! কারন এটা তো সবারই জানা আছে যে বয়স যতই হোক না কেন, কি বা বালক, যুবক কিংবা বৃদ্ধ, ঘমিয়ে আছে সুপ্ত লুল সকল মানুষের অন্তরে !
(ফান পোস্ট এটা মনে রাখলেই চলবে)
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




