somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজন্মের প্রতিক্রিয়ার ব্যতিক্রমতা

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে করুন একটা মানুষ ঝকঝকে পরিস্কার রাস্তায় পানের পিক ফেলল । আপনার প্রতিক্রিয়া কেমন হবে ? নিশ্চই খুব ভাল কিছু হবে না । মনে করুন আরেক টা মানুষ ঠিক এই জায়গায় পিক ফেলল । আর যাই হোক স্বাভাবিক নিয়ম বলে আগের মানুষটির ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া যেমন ছিল এই মানুষ টার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে !
কি ? তাই না ?
জি না ! তাই হবে না । সব সময় টাই হয় না ! কেমন হতে পারে দুজনের ক্ষেত্রে প্রতিক্রিয়া ?

প্রথম জন পানের পিক ফেলার ক্ষেত্রেঃ
-মানুষ জনের কি কোন কমনসেন্স বলে কিছু নেই । এমন একটা পরিস্কার রাস্তা টা কেমন করে নষ্ট করে ফেলল ! আশ্চর্য হতে হয় !

দ্বিতীয় জন পানের পিক ফেলার ক্ষেত্রেঃ
-মানুষ যে শান্তি মত পানের পিক ফেলবে সেটার কোন উপায় নেই । আসে পাশে এক টা ভাল ডাস্টবীন নাই । বলি একজন মানুষ মুখে পিক নিয়ে আর কত দুর ঘুরে বেড়াবে । বাধ্য হয়ে তাকে তো পরিস্কার রাস্তায় ফেলতে হবেই ।

আচ্ছা এবার আরও একটা সহজ প্রশ্নের উত্তরে দিন । বলুন তো পানের পিক ফেলা প্রথম জন কোন ব্যক্তি এবং পরের জন কোন ব্যক্তি ?

এই তো, সঠিক ধরেছেন !
প্রথম জন আমজনতা আর দ্বিতীয়জন একজন ফেসবুক সেলিব্রেটি ! কি তাই মনে হচ্ছে না । এরকম পার্থক্য মুলক প্রতিক্রিয়া আপনি দেখান নাই !
ইতিহাস বলে তো দেখিয়েছেন !

আসুন দেখে নেওয়া যাক আরও কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়ার ব্যতীক্রমতাঃ


১. আইডিয়া চুরির ক্ষেত্রেঃ

কোন আমফেসবুকার যদি অন্য কারো কিংবা বহিঃবিশ্বের কারো কাছ থেকে কোন আইডিয়া ফেসবুকে শেয়ার করে এবং সেটা ধরা পরে তাহলে তাহলে-

১. কি ব্যাপার অন্যের আইডিয়া নিজের বলে চালিয়ে দিলেন ?
২. কার্টেসী দেওয়ার ভদ্রতা পর্যন্ত করলেন না ?
৩. ভাল কাজ করবেন ভাল কথা তাই বলে এই ভাবে আইডিয়া চুরি ?
৪. নিজের মাথা থেকে কিছু বের না করতে পারলে অন্যের আইডিয়া নয়ে জিনিয়াস সাজার চেষ্টা না করাই ভাল !
৫. সকল বন্ধুদের বলছি আমি কিছু ভাল বন্ধু চাই !


কোন সেলিব্রেটি ফেসবুকার যদি অন্য কারো কিংবা বহিঃবিশ্বের কারো কাছ থেকে কোন আইডিয়া ফেসবুকে শেয়ার করে এবং সেটা ধরা পরে তাহলে তাহলে-

১. আমি বুঝি না মানুষের এতো চুলকানী কোথা থেকে আসে । আইডিয়া অন্যের কি নিজের তার থেকেও আমার কাছে জরুরী এটা দিয়ে কারো উপরকার হয়েছে কি না সেটা !
২. অন্যের আইডিয়া হয়েছে তো কি হয়েছে ? মানুষ উপকার তো পাচ্ছে !
৩. আপনার সমস্যা কোথায় ? পারলে আপনিও এমন কিছু করে দেখান !
৪. যদি অন্যের আইডিয়া উনি শেয়ার করেও থাকেন তবুও দেখবে তার ফলে একজন মানুষের উপকার হয়েছে কি ন, এটাই কি বেশি জরুরী না ?
৫. যারা মনে করেন ওমুক ভাইয়ের স্টাটাসে মানুষ উপকার পাচ্ছে তারা আমাকে এড করুন ! এড ম্যাহ !


২. হুবাহু স্টাটাস চুরির ক্ষেত্রেঃ

যদি কোন আম ফেসবুকার অন্য কারো স্টাটাস কপি করে ধরা পরে তাহলে-
১. যদি কিছু লিখতে না পারিস তাহলে চুপ চাপ বসে থাক । অন্যের লেখা চুরি কেন করিস !
২. হালা চোরের ঘরে চোর !
৩. কি ব্যাপার আপনি ঐ লেখকের লেখা টা হুবাহু দিয়ে দিলেন ? কার্টেসী কই !
৪. চোর হলেও এড মেহ ! আই এম ব্লক !


যদি কোন সেলিব্রেটি ফেসবুকার অন্য কারো স্টাটাস কপি করে ধরা পরে তাহলে-
১. আরে একটা ভাল লেখা যদি উনি শেয়ার করেই থাকেন তাহলে সমস্যা কোথায় ?
২. লন্ডনের কহিনুর তো আর চুরি করেন নাই । সমান্য একটা স্টাটাস নিয়ে এতো মাতামাতির কি আছে !
৩. আসলে আপনার উনার জনপ্রিয়াতার ঈর্ষান্বিত !
৪. উনি এর আগেও অনেক ভালভাল স্টাটাস লিখেছেন কই তখন তো ওনার প্রসংসা করেন নাই তাহলে এখন অপবাদ কেন দিচ্ছেন !
৫. আপনার লেখা ভাই আমার খুব ভাল লাগে ! আশা করি এড দিবেন !


৩. কাউকে গালী দেওয়ার ক্ষেত্রেঃ

যখন কোন আম ফেসবুকার কাউকে গালী দেয় তখন

১. কোন ভদ্র ঘরের মানুষের মুখে এমন কথা বের হতে পারে না ।
২. কোন বংশ থেকে এসেছে সেটার পরিচয় পাওয়া গেল !


যদি কোন ফেসবুক সেলিব্রেটি গালী দেয় তখন
১. উচিৎ জবার দিয়েছে । আসলে যার সাথে যেমন প্রয়োজন তেমন আচরন করাই উচিৎ !
২. এটা দরকার ছিল বস ! এটা দরকার ছিল । সবাই ভদ্র ভাষা বোঝে না !
৩. বস ! ফিডা হয়ে গেলাম ! স্যালুট ! এড দিবেন ভাই । অনেক দিন থেকে ঝুলে আছি !


৪. কোন স্ক্রীন শর্ট প্রকাশের ক্ষেত্রে

যখন কোন সাধারন ফেসবুকার বিরুদ্ধে কোন মেয়ে স্ক্রীন শর্ট প্রকাশ করে তখন-
১. এরা কি একজন মানুষ ! মেয়েটি কোন পরিস্থিতিতে গেলে নিজের স্ক্রিন শর্ট প্রকাস করতে বাধ্য হয়েছে একবার ভেবে দেখুন !
২. আসলে এই টাইপের জানোয়ারদের পিটিয়ে মেরে ফেকা উচিৎ ! একটা মেয়ের সাথে এই ভাবে প্রতারনা কিছুতেই মেনে নেওয়া যায় না !
৩. যারা মনে করুন ঐ মেয়ের সাথে অন্যায় হয়ে তারা আমাকে এড করুন ! আমি কারো সাথে কোন খারাপ কথা বলি না !


যখন কোন সেলিব্রেটি ফেসবকার বিরুদ্ধে কোন মেয়ে স্ক্রীন শর্ট প্রকাশ করে তখন-
১. আজকাল ফটোশপের মাধ্যমে যে কেউ এমন স্ক্রীন শর্ট তৈরি করতে পারে !
২. একটা মেয়ে কিভাবে এমন করে ওপেন প্লেসে নিজের কথা বলতে পারে ? একবার ভেবে দেখুন । এই মেয়ের ভিতরে কোন সমস্যা আছে নিশ্চিত ! ৩. ভাল খারাপ সবাই আমাকে এড করুন প্লিজ । সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট এক নিমিষেই গ্রহন করবো কথা দিলাম !


৫.কোন অপরাধ স্বীকারের ক্ষেত্রেঃ

যখন কোন আম ফেসবুকার নিজের কৃত অপরাধ স্বীকার করে তখন-
১. ছি আপনি এমন হবে ভাবতেও পারি নি !
২. আপনার বন্ধু লিস্টে ছিলাম দেখে ঘৃণা হচ্ছে !
৩. আনফ্রেন্ড !
৪. এড মেহ !

যখন কোন সেলিব্রেটি ফেসবুকার নিজের কৃত অপরাধ স্বীকার করে নেয় !
১. ভুল যে কারো দ্বারাই হয়ে যেতে পারে কিন্তু সবাই সেইটা স্বীকার করার সৎসাহস থাকে না ! আপনার আসে দেখে ভাল লাগছে !
২. আপনার মত একজনের ফ্রেন্ড লিস্টে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে !
৩. স্যালুট রিস্পেক্ট !
৪. এড মেহ !


এখন আপনি একটু বিচার করে দেখুন আপনি কোন দলে আছেন ? আপনার প্রতিক্রিয়া কি জনে জনে পরিবর্তন হয়ে যায় ?


সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

একলা বিকেল

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৫

-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন

সেই লাল সূর্যের নিচে, আমরা, যারা হেঁটেছিলাম—২

লিখেছেন অর্ক, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯



সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।

তার সাথে কথা বলো আকাশ।... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×