
জীবন বাবু এক মারাত্বক কবিতা লিখেছিলেন !
বনলতা সেন ! সেই কবে লিখেছিলেন এখনও তার আবেদন বিন্দু মাত্র কমে নি । সেই আগের মতই আছে বরং আরও বেড়েছে তার আকর্ষন । যাই হোক এখন আসি আসল কথায় । যদি জীবন বাবু এখন বেঁচে থাকতো এবং এই সামু ব্লগে কবিতা লিখতো তাহলে নিশ্চই বনলতা সেনের একটা ব্লগ ভার্শন থাকতো । তিনি যেমন নাটরের বনলতা সেন নিয়ে কবিতা লিখেছিলেন, এমন হওয়াটাও অসম্ভব নয় যে তিনি সামহোয়্যারের ইনের কোন ব্লগারকে নিয়ে লিখে ফেলতেন একটা কবিতা !
আসুন দেখা যাক সেই বনলতা সেনের ব্লগ ভার্শন কেমন হতঃ
সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ
হাজার বছর ধরে আমি পোস্ট পড়িতেছি সামহোয়্যারইন ব্লগে,
সেলিব্রেটিদের পোস্ট থেকে ওয়াচে থাকা কমেন্ট শূন্যে ব্লগে
অনেক পড়েছি আমি, যুক্তিতর্ক আর গালী সম্মৃদ্ধ পোস্ট
কমেন্ট করেছি আমি, মহাকবি মাইকেল মেহেদির কবিতায়;
আমি নাদান ব্লগার এক , চারিদিকে ব্লগার ভরা কক্ষ,
আমায় দুদন্ড শান্তি দিয়েছিল সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ ।
ব্লগ তার কবেকার অন্ধকার আবেগী এক নিশা
পোস্ট তার অন্তর্জালের কারুকার্য; অনেকদিন একাউন্ট খুলে
জেনারেল না হতে পেরে যে ব্লগার হারিয়েছে দিশা ।
সামহোয়্যারইনের দেশ যখন যে পোস্ট দেখে নির্বাচিত পাতার ভেতর,
তেমনি দেখেছি তারে পোস্টে;
সামহোয়্যারইনে ব্লগ পোস্ট করেছে "আজকে ব্লগারের সংখ্যা কয় লক্ষ ?"
এফোরটেকের কিবোর্ড চেপে সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ ।
সমস্ত দিনের শেষে অফিস ফেরত কর্মজীবির মতন
ব্লগারেরা চলে আসে; কিবোর্ড চেপে একের পর এক ব্লগ পোস্ট;
সব পোস্ট পড়া হয়ে গেলে ব্লগার করে কমেন্ট করা আয়োজন,
তখন হিসেব কোন গল্প খানা হিট পেয়েছে মোস্ট ।
সব ব্লগারের ঘরে ফিরে- সব মডু, ফুয়ার এ নেওয়া একে অন্য পক্ষ
থাকে শুধু ব্লগার স্কাইতে মুখোমুখি বসিবার
সামহোয়্যারইনের ব্লগার বটবৃক্ষ ।
জীবনানন্দ দাশের আসল কবিতাটা বনলতা সেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



