somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের আবেগটা অন্য সব আবেগ থেকে আলাদা । খেয়াল করে !

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানকে খেলায় হারিয়ে যারা মনে করে যে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিলাম কিংবা এই বিজয়ের মাসে আরেকটা প্রতিশোধ তাদের বিচার বুদ্ধি কোন লেভেলের সেইটা জানতে বড় ইচ্ছে করে !

আমি মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ নই । আমি মুক্তিযুদ্ধ টুকুকে যতটা চিনি তার সবই বই, ব্লগ নেট থেকে লেখা পড়ে । সেই অল্প জ্ঞান নিয়েই বলছি, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সব থেকে গর্বের বিষয়, আমার সব থেকে সম্মানের স্থান । এটার সাথে আমি যখন কোন কিছু তুলনা দিবো কিংবা কোন কথা প্রসঙ্গে যখন এই শব্দটা টেনে আনবো অথবা এর সম্পর্কৃত যে কোন কথা সামনে আনবো তখন খেয়াল রাখতে হবে যে সেই জিনিসটাকেও যেন এর সমান সম্মানীয় হয় ! আবেগের কারনে মনে যা চলে আসলো তাই বলা ঠিক না, অন্তত এই ক্ষেত্রে তো নয়ই !

আচ্ছা আপনাদের কি মনে হয় পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধ আর পাকিস্তানের সাথে ক্রিকেট খেলাটা একই জাতীয় কিছু ?
মনে হয় একবারও ?
ধারনা আছে ? বিন্দু মাত্র ধারনা আছে সেই সম্পর্কে ?

না । আমার খুব একটা ধরনা নেই । আমি খুব অল্প জানি ।

এই খেলা ঐ যুদ্ধের ধারে কাছ দিয়েও যায় না ! কোন দিন না ।
তাহলে এই খেলায় জিতে কেন সেই একাত্তরের প্রতিশোধের কথা বলছেন ?
ব্যাপারটা এতোই সহজ ?
এতো সহজে আমরা স্বাধীনতা পেয়ে গেলাম ?
আমাদের এই যুদ্ধ এই স্বাধীনতা এতো সহজে চলে এসেছে আমাদের কাছে ?
কিংবা এটা প্রত্যেক বছরের কোন ইভেন্ট ?


পাকিস্তানের সাথে আমাদের খেলা প্রত্যেক বছর বছর ঘুরে ঘুরে আসে !
প্রত্যেক বছর আমরা খেলি !
কোন বার জিতি আবার কোন বার হারি !

তাহলে কি এই দুটো জিনিসকে এক কাতারে ফেলে একাত্তরকে খাটো করা হচ্ছে না ?
আজকে আপনি বলছে একাত্তের প্রতিশোধ নিলাম তাহলে ১২তে যে হেরে গেলাম সেটা ? ১৪তে হেরে গেছি সেটা ?
তার মানে একাত্তর হেরে গেল ? একাত্তরে মুক্তিযুদ্ধাদের আত্মত্যাগ হেরে গেছিলো তখন ?
কোন ভাবেই না !
এই খেলা কোন ভাবেই সেটা বিচার করে না ! একাত্তর, একাত্তরের প্রতিশোধ এই টাইপের কোন কিছুর সাথে অন্য কোন শব্দ যুক্ত করতে গেলে আগে ১০ বার ভেবে নেবেন ! কেবল সেটা কেবল আপনার আবেগ নয় এর সাথে জড়িত ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ জড়িত, দুই লক্ষ মা বোনের সম্ভ্রম জড়িত আরও কত বীর মুক্তি যোদ্ধার সম্মান জড়িত !
সুতরাং খেয়াল করে !
এমনি আবেগ মুক্তি যুদ্ধের আবেগটা এক না কোন ভাবেই । আপনি অন্য সব আবেগকে এই আবেগ দিয়ে বিচার করতে পারবেন না । যেখানে যেখানে সেটা ব্যবহারও করতে পারবেন না ।

আমাদের ক্যাপ্টেন নিজেই এই কথা বলেছেন ব্যাট হাতে মাঠে খেলা করা আর বন্দুক হাতে যুদ্ধ করাটা কোন ভাবেই এক না ! আমাদের ক্যাপ্টেন এতো সহজে এটা বুঝতে পারলেও অফসো কিছু শিক্ষিত বদল এটা বুঝতে পারে না ! এমন মাশরাফি নিজেকে ন্যাশলান হিরো বলতে নারাজ । তার কাছে আসল হিরো হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা !

আপনার আবেগের মুল্য আছে কিন্তু মনে রাখবেন মুক্তিযুদ্ধের সম্মান আপনার আবেগ থেকেও বেশি দামি !


গতকাল খেলায় জয়ের পর ফেসবুকে অনেক বদলকেই এমন ভাতে তুলনা করতে দেখলাম । সেখানে কয়েজ জায়গায় বলতেই তারা ব্যাপার বুঝলো তো নাই আমার কমেন্ট মুছে দিয়ে আমাকে ব্লক করে দিল । গুরুজন বলেছেন "বলদের ভুল ধরিয়ে দিতে নেই । এতে সে বুঝতে তো নাই বরং তোমার উপর চড়াও হবে" । ফেসবুক থেকে ব্লগ সব জায়গায়ই এমন পাব্লিকে ভর্তি ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×