somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধীতা করতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে :D

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অনলাইনে কিছু কিছু মানুষ, বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ সুন্দরবনের কাছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পক্ষে কথা বলছে এবং তারা এই পাওয়ার প্লান্টের বিরোধীতার করার ব্যাপারে কিছু নিয়ম নীতিও প্রতিষ্ঠা করেছে । অর্থ্যাৎ আপনি যদি রামপাল পাওয়ার প্লান্ট স্থাপনের বিরুদ্ধে কোন কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই নিয়ম নীতি গুলো মানতে হবে । নতুবা আপনাকে বিরোধীতা আমলে নেওয়া হবে না । অনেক নিয়ম নীতি আসুন অল্প কিছু নিয়ম নীতি দেখে নেওয়া যাক ।

ধারা ১(ক). আপনাকে অবশ্যই সংবিধান সম্পর্কে পরিস্কার ধারনা থাকতে হবে । কেবল ধারনা থাকলেই চলবে না, কতটি ধারা আছে কতটি অনুচ্ছেদ আছে এবং সেই ধারা উপধারা অনুচ্ছেদে কি বলা আছে সেই সমস্ত ব্যাপারেও আপনাকে পরিস্কার ধারনা থাকতে হবে ।


ধারা ২১ (গ). আপনাকে অবশ্যই নির্দিষ্ট সংখ্যক বৃক্ষ রোপন করতে হবে । কতটি বৃক্ষ রোপন করলে আপনি আসলে রামপালের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা অর্জন করবেন সেই বিষয়ে নিকটস্থ দালালী করবুতের কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে।


ধারা ৩২ (খ). আপনি যদি অদুর এবং দুর অতীতে কোন প্রকার পরিবেশ দুষন মূলক কোন কাজে অংশ গ্রহন করে থাকেন তাহলেও আপনি রামপাল বিরোধী কোন কথা বলতে পারবেন না । এমন কি ভবিষ্যতেও যদি এমন কোন কাজ করার ইচ্ছে থাকে তাহলে আপনাকে এই ব্যাপারে কোন কথা বলা থেকে বিরত থাকতে হবে ।


ধারা ৩৪ (ঐ). আপনাকে অবশ্যই পরিবেশ বিজ্ঞানের উপর উচ্চতর ডিগ্রি থাকা থাকা লাগবে । নয়তো আপনি কিভাবে বলবেন যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে !


ধারা ৫১ (ঙ). আপনি যদি বলতে চান যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কাছে অবস্থিত তাহলে আপনাকে নিজ হাতে গজ ফিতা নিয়ে সেই দুরুত্ব মেপে আসতে হবে । নয়তো সরকারী তথ্য (৯২ কিমি) চোখ বুঝে বিশ্বাস করে নিতে হবে । কোন ভাবেই গুগল ম্যাপ কিংবা বেসরকারী হিসাব বিশ্বাস করা যাবে না ।


ধারা ৫৬ (ক). কেবল মাত্র সরকারী কিংবা সরকার দলী লোকজনের তথ্য উপাত্ত বিশ্লেশনই গ্রহনযোগ্য হবে । অন্য কারো তথ্যের ভিত্তিতে তর্ক করতে আসবেন না ।


ধারা ৫৭ (ঘ). আপনাকে আরও বিশ্বাস করতে হবে যে, যারা সরকারের যে কোন সিদ্ধান্তের বিরোধীতা করে তারা আসলে জামাত শিবির জঙ্গী !


ধারা ৬৮ (খ). হেপাজত যে ২০১৩র দিকে ঢাকায় এসে গাছ কেটেছিল সেই গাছ কাটাতে পরিবেশের যে মারাত্বক ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে পরিবেশের যে ক্ষতি হবে, এই দুই ক্ষতিকে আপনাকে একই পাল্লাতে মাপতে হবে ।


ধারা ৬৯ (ক). সুন্দরবনের দু একটা গাছ হয়তো মরবে সেই জন্য প্রত্যেকটি বাড়িতেই "একটি বাড়ি একটি সুন্দরবন গড়ে তোলা সম্ভব এমন মনভাব পেষন করতে হবে । এবং এর ফলে পরিবেশ বিপর্যয়ও ঠেকানো সম্ভব এটাও চোখ বুঝে মেনে নিতে হবে ।


ধারা ১০০. পরিবেশ সংরক্ষন বিষয়ক ক্লজ এই সরকারের আমলে সংবিধানে যুক্ত হয়েছে সুতরাং এই সরকার কোন প্রকার পরিবেশ ধ্বংশ মুলক কাজ করতে পারেন না এই কথা বিশ্বাস করতে হবে ।



উপরে বর্নিত সকল ক্লজ এবং আরও কিছু হিডেন ক্লজ মানতে পারলেই আপনি রামপাল পাওয়ার প্লান্ট স্থাপনের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা অর্জন করবেন । যদি একটিও না থাকে তাহলে আপনি ডিসকোলিফাই !



কিন্তু যদি আপনি রামপালের পক্ষে বলতে যান তাহলে উপরের কোন যোগ্যতা আপনার না থাকলেও চলবে । আপনার সংবিধান জানতে হবে না, পরিবেশ বিষয়ক জ্ঞান থাকাও খুব বেশি দরকার নাই এমন কি আপনাকে গজ ফিতা নিয়ে দুরুত্বও মাপার দরকার নেই । কেবল দালালী মনভাব থাকলেই চলিবে ।


সুংযুক্তি দিলাম দুইটা ফটুঃ




আইডিয়াঃ আপেল আহমুদ এবং অনলাইনের আরো বিভিন্ন মানুষের পোস্ট !
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×