somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিগত ভাবনাঃ আমি কাকে ভোট দিব ?

২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০০১ এর আগে যখন আওয়ামীলীগ ক্ষমতায় ছিল তখন শিক্ষা ক্ষেত্রের উপর ভর করে ছিল নকলের রাজত্ব । যারাই তখন পাশ করতো, তাদের বেশির ভাগই পাশ করতো নকল করে । প্রশাসন দেখেও না দেখার ভান করতো কোন উদ্দোগ নেওয়ার ক্ষমতা কিংবা ইচ্ছে তাদের ছিল না । তারপর বিএনপি ক্ষমতায় আসার পরে মিলন সাহেব একেবারে ঝেড়ে পুছে শিক্ষাঙ্গন থেকে এই নকলের নাম নিসানা দুরে করে দিল । বলতে আমার খানিকটা গর্বই হয় যে আমি পাশ করেছি মিলন সাহেবের আমলে । বিএনপিকে যদি আবার ক্ষমতায় দেখতে চাই তবে এই একটা কারনেই দেখতে চাইবো !
এরপর আওয়ামীলীগ এল । নকল ফিরে না এলেও শিক্ষাঙ্গনের উপর নতুন করে ভয় করলো প্রশ্ন ফাঁসের ভুত । পাবলিক পরীক্ষার প্রশ্ন স হ সকোল পরীক্ষার প্রশ্ন ফাঁস হতে লাগলো । আমরা অসহায়ের মত দেখতে লাগলাম । কিছুই যেন করার নেই । এই সরকারের সব থেকে ব্যর্থ সেক্টর হচ্ছে এই শিক্ষা সেক্টর । কেবল সময় মত বই বিতরন ছাড়া আমাদের শিক্ষা মন্ত্রনালয়ের কোন সফলতা আছে বলে আমার মনে হয় না । সেই সাথে বাংলাদেশের সব থেকে ব্যর্থ এই আমলের এই শিক্ষা মন্ত্রনালয় !

২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতা আসার অন্য তম কন্ট্রিবিউটার ছিল তরুন ভোটাররা । আওয়ামীলীগ তাদের নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছিলো এই যুদ্ধাপরাধীর বিচারের আশ্বাস দিয়ে এবং তাদের বুঝাতে সক্ষম হয়েছিলো বিএনপির সাথে যুদ্ধাপরাধীর দল আছে । সেই ক্যাম্পেইব খুব সফল হয়েছিল বলা যায় নয়তো, বাংলার ইতিহাসে এতো বড় ব্যবধানে কোন দলকে জয়ী হতে দেখা যায় নি (ফেয়ার ইলেকশনের কথা বলছি) । এখন কিন্তু আওয়ামীলিগের আগে আর সেরকম কোন ক্যাম্পেইন নেই । যুদ্ধাপরাধীর বিচার হয়েছে আর এখন পাব্লিক এই একই জিনিস খাবেও না । অন্য কোন ইস্যু লাগবে যেটা পাবলিক খাবে বিশেষ করে তরুনরা !


বর্তমান তরুন এবং ২০১৯ সালের ভোটারেরা সবার কাছেই একটা চাকরি সব থেকে বেশি কাঙ্খিত, বিশেষ করে সরকারী চাকরি । মানুষ চাকরি পাচ্ছে না এটা তারা মেনে নিতে পারে, তার যোগ্যতা নেই এজন্য চাকরি পাচ্ছে না । এটা মেনে নেওয়া যায় কিন্তু যখন চোখের সামনে দেখে অন্য কেউ অবৈধ পথে সেই চাকরি পেয়ে যাচ্ছে, কেউ বা তার থেকে কম যোগ্য হয়ে কেবল কোটার জোরে চাকরি পেয়ে যাচ্ছে, সেটা মেনে নিতে পারে না ! আর সাধারন শিক্ষার্থীদের এই চাকরির পথে প্রধান দুই বাঁধা হচ্ছে, ক) প্রশ্ন ফাঁস খ) কোটা সিস্টেম ! একটা সরকারী চাকরির নিয়োগে ৫৫% কোটা রাখলে কি পরিমান অযোগ্য লোক শীর্ষ স্থানীয় পদ গুলো দখল করে থাকবে সেটা বুঝতে কারোরই কষ্ট হয় না । কোটা থাকবে, থাকাই স্বাভাবিক । একশ ভাগের মধ্যে ১০% কোটা থাকা স্বাভাবিক । তাই বলে ৫৫% ?

যে দল নিশ্চয়তা দিবে সে পাব্লিক পরীক্ষা সহ সকল চাকরির পরীক্ষায় কোন রকম প্রশ্ন ফাঁস হবে না আমি সেই দলকে ভোট দিব । যে দল নিশ্চয়তা দিবে যে কোটা সিস্টেমের সংস্কার করবে আমি সেই দলকে ভোট দিব ! যদি আমার ভোট আপনাকে পেতে হয় তাহলে এই দুই কাজ করতেই হবে । আর যদি আমার ভোট আপনার কাছে জরূরী না হয় তাহলে যা ইচ্ছে করতে পারেন ! তবে আমি আমি এবং আমার মত এরকম একটা একটা ভোট নিয়েই কিন্তু সরকার গঠন হবে !
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:০৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×