somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ষষ্ঠ বর্ষ পূর্তিঃ ব্লগ একটা ভালুবাসা

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সত্যি বলতে কি পরিবারের বাইরে আমি আর আগে কোন জিনিসের সাথে এমন ভাবে একভাবে যুক্ত থেকেছি কি না ঠিক বলতে পারবো না । বলতে পারি এর আগে কেবল আমার একটা গার্লফ্রেন্ড ছিল যার সাথে দীর্ঘ একটা সময় আমি সংযুক্ত ছিলাম । সেটা শেষ হওয়ার পরে বলা চলে ব্লগই আমার এক মাত্র লংটার্ম ভালবাসা ! যতটা সময় আমি এই ব্লগের পেছনে ব্যায় করেছি ততটা সময় যদি এমপি থ্রি বই নিয়ে পড়ে থাকতাম তাহলে আজকে নিশ্চিত আমি বিসিএস ক্যাডার হয়ে যেতাম । তবে এই জন্য আমার মনে বিন্দু মাত্র আফসোস নেই । বরং আমি খুশি যে এতৎা লম্বা সময় ধরে আমি সামুর সাথে সাথে রয়েছি । যতদিন সামু থাকবে ততদিন আমি নিজেও থাকবো আশা করতে পারি !

যখন প্রথম ব্লগ খুললাম তখন ব্লগ লিখতে বেশ কষ্ট হত । সালটা ২০১১ । কেবল ভার্চুয়্যাল কিবোর্ডে মাউস টিপে চিপে পোস্ট করতাম । সেগুলো হত বর্তমান যুগের ফেসবুকে স্টাটাসের মত । তবুও বেশ ভাল লাগতো । মাঝে মাঝে পোস্ট যখন ১০০ বারের থেকে বেশি পঠিত হত কি যে ভাল লাগতো । মনে হত যেন বিশ্ব জয় করে ফেলেছি । তখন মনে আনন্দ নিয়ে আবারও পুরো দমে নতুন গল্প লেখা শুরু করে দিতাম ।

যখন আমি ব্লগে পা দিয়েছি তখন ব্লগে পুরো দমে সব বাঘা বাঘা ব্লগারেরা ব্লগিং করতো । কত শত ব্লগার আর তাদের কত বৈচিত্রময় পোস্ট । পড়তে পড়তে দিন কেটে যেত । জেনারেল হওয়ার পরেও কোন পোস্টে কমেন্ট করতে ঠিক সাহস হত না । কি বলতে গিয়ে কি বলব । তবে আমার বেশি আগ্রহ ছিল সব গল্পকারদের ব্লগ গুলো । প্রতিদিন নিয়ম বাঁধা কাজ ছিল তাদের ব্লগ ঘুরে বেড়ানো । নতুন গল্প না পেলেও পুরানো পোস্ট গুলো খুজে খুজে পড়তাম ।

কিন্তু সেই সব ব্লগারেরা আজকে কই গেছে । বলতে গেলে তাদের কেউই এর এখন নেই । ব্লগে আর গল্প দেন না । আমিও আর আগের মত গল্প পড়তে পারি না । আর ইমন জুবায়ের ভাইয়ের চলে যাওয়ার পর থেকে আমার ব্লগের অনেক কিছুই কেমন নেই হয়ে গেছে । তবে এখনও মাঝে মাঝে কিছু গল্প আসে । সেগুলো পড়ি । চুপচাপ পড়ি আর চলে আসি । আর জীবনের কাজে ব্যস্ত হয়ে পড়ায় আর আগের মত সময় দেওয়া হয় না । তবে নিয়মিত ব্লগে আসা কখনও ভুল হয় না । শত কাজ থাকুন দিনে অন্তত একবার এই সামু পাড়ায় না আসলে ঠিক ভাল লাগে না । ঠিক যেমন দিনে প্রেমিকার সাথে একবার অন্তত কথা না বললে মনে হয় দিনটাই মাটি হয়ে গেল তেমনি সামুতে একবার ঢু না মারলে মনে হয় কি যেন আজকে করা হয় নি ! এই ভালবাসা কোন দিন যাওয়ার নয় ।

দেখতে দেখতে ছয়টা বছর কেমন করে কেটে গেল । কত মানুষের সাথে পরিচয় কত মানুষ আবার অচেনা হয়ে গেল । যাদের লেখা নিয়মিত পড়া হত তাদের ব্লগে আজ হয়তো যাওয়াই হয় না । ঠিক তেমনি ভাবে যারা আগে নিয়মিত আমার ব্লগে আসতো আজকে তারা কালে ভাদ্রে আসেন । ঠিক জীবনে আমরা যেভাবে এগিয়ে যাই । কারো সাথে পরিচিত হই কারো থেকে আবার দুরে চলে যাই ।তবে ব্লগ আছে আগের মত । আর এমনই থাকবে আশা করি । সেই সাথে থাকবো আমি নিজেও !

যাক এবার আমার ব্লগ পরিসংখ্যান দেখা যাক । ছয় বছর ধরে ব্লগিং করছি একটু দেখেন কত গুলা পোস্ট করছি



পোস্ট মোটামুটি ৯৬৬টা । অনেক গুলো । তবে সেটা আগের বছরের তুলনাতে অনেক কম !
গত বছরে পোস্ট ছিল আর বেশি । এবং দিন দিন পোস্ট বাড়লেও পোস্ট দেওয়ার হারটা কমে আসছে ।

গত বছরের পরিসংখ্যান




তবে এই বছরে যে জিনিসটা বেড়েছে সেটা হল আমার ব্লগের হিটের সংখ্যা ! এই বছরে হিট ছাড়িয়েছে প্রায় সাতে ১৩ লক্ষের কাছাকাছি । বলতে খানিকটা লজ্জা লাগছে যে এটা সামু ব্লগারদের ভেতরে এখনও পর্যন্ত সর্বোচ্চ হিট প্রাপ্ত একক ব্লগ ! B-)) :D



কিন্তু গত বছর এই হিটের পরিমান ছিল নয় লক্ষের মত !



আগের বছরের কিছু ব্লগ পরিসংখ্যানের স্ক্রিনশট ।



আরেকটা



আরও কিছু ছিল কিন্তু খুজে পাচ্ছি না ।


ব্লগের বছর পূর্তি আসলেই অনেক কিছু লিখতে ইচ্ছে করে । অনেক কথা লিখতে ইচ্ছে করে । এতোদিন যাদের সাথে ব্লগিং করে এসেছি তাদের সবার কথা বলতে ইচ্ছে করে কিন্তু লিখতে বসে আর কিছুই মনে থাকে না ।

আজও আর কিছু লিখবো না । কেবল তো মাত্র ছয়টা বছর কাটালাম । ব্লগে যখন এক যুগ কাটাবো তখন একটা গ্রান্ড পার্টি দিব ঠিক করেছি । সবাইকে দাওয়াত দিলাম এখন থেকেই !



ব্লগ টিকে থাকুক আজীবন । ব্লগের সাথে আমার সুখ দুঃখ হাসি কান্নার স্মৃতির দেওয়াও টিকে থাকুক সারাটি জীবন !
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×