ঈদের একদিন আগে একটা গল্প লিখেছিলাম "অতৃ আর অর্থির ঈদ" শিরোনামে । গল্পটা মূলত লিখেছিলাম অর্থি নামের ঐ মেয়েটার কান্নাজড়িত ছবি দেখে । মনের ভেতরে বারবার বোঝার চেষ্টা করছিলাম যে মেয়েটার মনের ভেতরে এখন কি চলছে । প্রিয় পোষা প্রাণীটাকে এভাবে চলে যেতে দেখে কি যে মনে হতে পারে সেটা ভাবতে আমার নিজের চোখ ভিজে উঠছিলো বারবার ।
আজকে আবারও চোখ সিক্ত হল তবে সেটা আনন্দে । প্রথম সেই অর্থিকে আজকে নতুন একটা গরু উপহার দিয়েছে । হয়তো একেবারে গল্পের মত বাস্তবটা হয় নি তবে কিছুটা তো হয়েছে । মেয়েটার মুখে হাসি ফুটেছে। মেয়েটার মুখে হাসি দেখে আজকে একটু শান্তি লাগছে মনের ভেতরে !
ভিডিওটা যুক্ত করে দিলাম
সেই সাথে অর্থির পড়াশুনার জন্য উপবৃত্তিরও ব্যবস্থা করেছে প্রথম আলো ।
প্রথম আলোকে মন থেকে ধন্যবাদ জনালাম । তা সে যে কারণেই হোক, কারো মুখে হাসি ফোটানো খুব বড় একটা ব্যাপার !
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



