somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরামর্শ বিষয়ক পোস্টঃ সামুতে এখন আরও যে কয়েকটা ফিচার যুক্ত করা উচিৎ :D

৩০ শে মে, ২০২১ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল থেকে সামুতে ক্যাঁচাল লেগে আছে । ক্যাঁচাল থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে সামুর আইন সবার জন্য সমান না । এই কথা আমি নিজে না স্বয়ং আমাদের মডারেশন প্যানেলের মাননীয় সদস্য নিজের কমেন্টেই স্বীকার করেছেন । তিনি বলেছেন তবে ব্লগার চাঁদগাজীকে যে কোন স্বাভাবিক নিয়মের চাইতে অবশ্যই একটু বেশি সুযোগ দেয়া হয়েছে, এটা অস্বীকার করার কোন সুযোগ নেই।

এই লাইনটা পড়েই আসলে আমার মাথায় ব্যাপারটা এল । আমাদের সমাজে আসলে সব খানেই এই একই চিত্র । আইন সবার জন্য সমান আমরা সবাই জানি কিন্তু প্রয়োগের বেলাতে যে কত সমান সেটা তো আমরা দেখছি । ব্লগও যে তার বাইরে যাবে সেটা তো আশা করা যায় না । তবে অন্তত ব্লগের কাছ থেকে সমান না হোক অন্তত স্বচ্ছ ভাবে ব্যাপারটা আশা করতে পারি । এই যেমন মডারেশন সাহেব স্বীকার করেই নিলেন যে ব্লগার চাঁদগাজীর ক্ষেত্রে আইন সমান থাকে নি । এই ব্যাপারটারই যদি একটা ব্লগীয় রূপ দেওয়া হয় সেটা কিন্তু মন্দ হয় না । বিশেষ করে নিয়ম নীতিতে এটা যুক্ত করে দিলে আমার মনে হয় ভাল হবে । অন্তত আমরা আর সুভংকরের ফাঁকিতে পড়বো না । অন্তত ব্লগে এসে আমরা জানতে পারবো যে এখানে যা লেখা রয়েছে তাই হচ্ছে ।

আমাদের মডারেশন স্টাটাসে মোট চারটা ভাগ রয়েছে । ওয়াচ, ব্লক, জেনারেল আর সেফ । নিচের ছবির মত ।



এখন যে ব্লগারদের উক্ত ব্লগারের মত আলাদা এবং বাড়তি একটু সুযোগ দেওয়া হবে সেই ব্লগারদের মডারেশন স্টাটাস নিচের ছবির মত হতে পারে ।



অথবা এটা হতে পারে নিচের ছবির মত



যারা আলাদা একটু সুযোগ সুবিধা ভোগ করবেন তাদের স্টাটাসটা এমন হলে কিন্তু মন্দ হয় না ।

এছাড়া সেই সমস্ত সুপার সেফ ব্লগারদের প্রোফাইল পিকচারে একটা আলাদা ব্যাজ শো করবে সব সময় । যেন অন্য সাধারন ব্লগাররা তাদের ছবি দেখলেই ব্যাপারটা বুঝতে পারে । গতকালকে প্রতিলিপিতে আমার আইডিতে আলাদা ভাবে একটা গোল্ডেন ব্যাজ লাগানো হয়েছে । তাদের কিছু ক্রাইটেরিয়া আমি পূরণ করেছি এই কারণে । নিচের ছবিটার দিকে খেয়াল করেন দেখুন।


সামুর প্রোফাইল পিকচারেও যদি ঠিক এই রকম কিছু ব্যবস্থা করা যায় তাহলে ব্যাপারটা ভাল হয় বেশ । মানে আমার মত যারা আম ব্লগার তারা ব্যাপারটা ভাল ভাবে বুঝতে পারবে ।
নিজের ছবির সাথে একটা গোল্ডেন ব্যাজ যোগ করে দিলাম । দেখেন কেমন লাগে।



এছাড়া এই সুপার সেফ জোনে যাওয়ার জন্য আমার মনে হয় একটা নির্দিষ্ট নীতিমালা কিংবা নিয়ম থাকা দরকার । উদাহরন স্বরূপ আবারও প্রতিলি[পির কথাটাই আনি । প্রতিলিতে গোল্ডেন ব্যাজ পাওয়ার জন্য নিয়ম হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার থাকতে হবে এবং নিয়ম করে এক মাসের ভেতরে নির্দিষ্ট সংখ্যাক পোস্ট করতে হবে । এটা করলেই আমি গোল্ডেন ব্যাজ পেয়ে যাবো । পেয়ে গেছি । সামুতেও এমন কিছু ব্যবস্থা করা যেতে পারে । যেমন একজন ব্লগারকে যদি সুপার সেফ জোনে যেতে হয় তাহলে তাকে দিনের ভেতরে এতো ঘন্টা সামুতে উপস্থিত থাকতে হবে, এটা এমন ভাবে হতে পারে কেবল এক দিন বিবেচনা না করে এক মাসের ভেতরে মোট এতো ঘন্টা লগইন থাকতে হবে - এমন হলেও হবে । তারপর তাকে এতো সময়ের ভেতরে এতোটি মন্তব্য করতে হবে কিংবা মন্তব্য পেতে হবে, এতো টি পোস্ট করতে এমন নানান রকম নিয়ম বানানো যেতে পারে ।

দয়া করে আবার ভাববেন না যে আমি ক্যাচাল লাগাতে চাই । আমি মোটেই এই কাজটা করতে চাই না । আমি অতি শান্ত এবং নীরিহ একজন ব্লগার । ঠিক ব্লগারও না । আসলে আমার সামুতে অবদান একেবারে শূন্য । অন্তত আলাদা সুবিধা পাওয়ার মত তো নয়ই । তবে আমি সব সময়ই সামুর ভাল চাই । চেষ্টা করি যে সামু যেন আরও ভাল হয়ে ওঠে । এই জন্য এই পরামর্শ টা নিয়ে হাজির হলাম । এটা হয়ে গেলে এর পর থেকে অন্তত আর এই ব্যাপারটা নিয়ে আর কোন ঝামেলা হবে না। এরপরে যখন কেউ আক্রমনের স্বীকার হবে কিংবা ট্যাগ খাবে তখন সে অভিযোগ করার আগেই দেখে নিবে সে সেই ব্লগার সুপার সেফ জোনে আছে কিনা । যদি থাকে তাহলে কোন অভিযোগই আসবে না । আর কোন ক্যাঁচাল লাগবে না । সামুর পরিবেশ শান্ত থাকবে । সবাই সুন্দর আর শান্ত ভাবে ব্লগে ব্লগিং করতে পারবে ।

পরিশেষে সবাই ভাল থাকুন । শান্ত থাকুন । অনলাইনের অশান্তি নিজের বাস্তব জীবনে আনবেন না । অনলাইনের এই ব্লগ কিংবা ফেসবুক মোটেও এতো গুরুত্বপূর্ন নয় যেটার জন্য আপনি আপনার বাস্তব জীবনের শান্তি নষ্ট করবেন ।

হ্যাপি ব্লগিং ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২১ রাত ১০:২৭
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×