
বিকেলে পার্কে হাটতে গিয়ে মনে মনে ভাবছিলাম বাসায় ফিরে গিয়ে এক সেই সিরিয়াস পোস্ট দিবো । হালকা পাতলা পোস্ট আর কত দিন ! এবার সিরিয়াস সিরিয়াস পোস্ট দিয়ে একটু সুপার সেফ জোনে যেতে হবে । বাসায় এসে গরম পানি দিয়ে একটা চমৎকার গোসল দিয়ে, সাথে করে কিনে আনা ছোলা আর পুড়ি দিয়ে নাস্তা করে এখন নিজের বানানো কফিতে চুমুক দিয়ে মনে হল কী দরকার এতো প্যারা নেওয়ার । দেশ ও জাতিকে নিয়ে ভাবনার আরও অনেক লোক রয়েছে । আমি বরং টাইম পাস করি কিছু সময় ।
তো আসুন । আপনিও যোগ দিন এই টাইম পাসে । নিচের প্রতিটি বাক্যের জন্য আপনি পাবেন ৫ নম্বর । অর্থ্যাৎ সামুতে আপনি যে কাজ কোন দিন করেন নি এমন কিছু বাক্য লেখা থাকবে । আপনি বাক্য পড়বেন আর ঠিক করবেন এই কাজ আপনি কোন দিন করেছেন কিনা । করলে সেই নম্বর আপনি পাবেন না । না করলে পাবেন ।
১. সামুতে আমি বর্তমান নিক ব্যতীত দ্বিতীয় নিক খুলি নি । -৫
২. সামুতে কোন দিন আমি মাল্টি নিক খুলে নিজের পোস্টে নিজেই কমেন্ট করি নি । -৫
৩. সামুতে আমি কাউকে কোন দিন কমেন্ট ব্লক করি নি । -৫
৪. সামুতে অযৌক্তিক ভাবে আমি কারো পোস্টে কোন দিন রিপোর্ট করি নি । -৫
৫. সামুতে অযৌক্তিক ভাবে আমি কারো কমেন্টে কোন দিন রিপোর্ট করি নি । -৫
৬. সামুতে আমি কোন দিন কারো পোস্ট না পড়েই কমেন্ট করি নি । -৫
৭. সামুতে আমি কোন দিন কারো পোস্টের বিষয় বস্তু বুঝতে না পেরেও সেই বিষয়ে পন্ডিটি করি নি । -৫
৮. কেবল বিরোধীতার কারণে কোন দিন কোন ব্লগারকে কোন ট্যাগ দেই নি । -৫
৯. সামুতে কারো পোস্টে অপ্রাসাঙ্গিক কোন মন্তব্য করি নি । -৫
১০. সামুতে অপ্রোয়জনীয় ভাবে কোন দিন নিজের বাইরের জীবনের কাজ কর্মের ব্যাপার টেনে এনে বড়াই করি নি । -৫
১১. সামুতে আমি কোন দিন অপ্রয়োজনীয় ভাবে কাউকে আক্রমন করি নি । -৫
১২. সামুতে কোন দিন আমি কাট কপি পেস্ট করে কোন পোস্ট লিখি নি । -৫
১৩. সামুতে কাউকে কেবল বিরোধীতার কারণে কাউকে শত্রু মনে করি নি । -৫
১৪. অপছন্দের ব্লগারকে নিজের মাল্টি নিক দিয়ে কোন দিন আক্রমন করি নি । -৫
১৫. সামুতে আসল নিকে ভাল সেজে মাল্টি নিক দিয়ে উল্টা পাল্টা কমেন্ট করে বেড়াই নি । -৫
১৬. সামুতে কোন দিন কোন সিন্ডিকেটের সাথে যুক্ত হই নি । -৫
১৭. সামুতে আলাদা সুবিধা পাওয়ার জন্য কোন দিন মডুকে তেল দেই নি । -৫
১৮. কোন ব্লগার আমার পোস্টে কমেন্ট করে না বলে আমিও তার পোস্টে কমেন্ট করবো না - এমন মনভাব কোন দিন পেষণ করি নি । -৫
১৯. নিজের পোস্টে কমেন্ট করার জন্য অন্য ব্লগারদের ইনবক্সে পোস্টের লিংক সরবারহ করি নি । -৫
২০. সামুতে কোন দিন কোন ব্লগারকে গালি দেই নি । -৫
২১. পোস্টে তর্ক বিতর্কের সময় কোন দিন অন্য ব্লগারকে অযাটিত ভাবে তার ব্যক্তিগত, কর্ম কিংবা পরিবারিক জীবন নিয়ে কথা বলি নি। -৫
২২. কেবল পছন্দ নয় বলে কোন ব্লগারের যৌক্তিক কমেন্ট এড়িয়ে যাই নি । (এক্ষেত্রে অযাচিত, আক্রমনাত্বক মন্তব্য এড়িয়ে যাওয়া গন্য হবে না) -৫
২৩. সামুতে কোন দিন পোস্টের কমেন্ট মডারেশন করি নি। -৫
২৪. নিজের পোস্টে অন্য ব্লগারদের করা যৌক্তিক মন্তব্য কোন দিন মুছে দেই নি । (এক্ষেত্রে অযাচিত, আক্রমনাত্বক মন্তব্য গন্য হবে না) -৫
২৫. সামুতে নিজেকে কোন দিন অন্য ব্লগার থেকে উচ্চ বলে মনে করি নি । -৫
এবং সব থেকে গুরুত্বপূর্ন ব্যাপার হচ্ছে অপু তানভীর যে একজন অতি ভালু ছেলে এই বিষয়ে কোন দিন সন্দেহ প্রকাশ করি নি । (এটা হচ্ছে বোনাস নম্বর । কেউ যদি ৫০ এর কম পায় তাহলে এটা থেকে ১০ নম্বর যুক্ত করে নিতে পারবেন ।
এখন দেখা যাক আপনি কত নম্বর পেলেন । আমার প্রাপ্ত নম্বর হচ্ছে ৯৫। কোন নম্বর গুলো আমি পাই নি সেটা অবশ্য বলবো না । এবার আপনার পালা .....
সংযুক্তিঃ আমার নিজের হিসাবটা একটু ভুল ছিল । আমি ২০টা ভেবেছিলাম । ১০০ ভেবেছিলাম । ১০০ থেকে বিয়োগ করে ৭৫ করেছিলাম । পরে দেখলাম ২৫টা । ১২৫ হবে । আরও একটা যোগ হয়েছে যেটা আমি করেছিলাম ।
Photo by Tirachard Kumtanom from Pexels
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২১ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


