somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে সময় নষ্ট করার ১০ টি ওয়েব সাইট (ভলিউম দুই)

৩০ শে জুলাই, ২০২১ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কদিন আগের একটা পোস্ট দিয়েছিলাম সময় নষ্ট করার ওয়েবসাইট নিয়ে। ইন্টারনেটে সময় কাটানোর একটা অংশ থাকে যেখানে আমি নানা রকম মজাদার আর ইউনিক সাইট খুজে বের করার চেষ্টা করি । গুগলে সার্চ দিলে এই রকম অনেক সাইটের খোজ পাওয়া যায় যেখানে নানান ধরনের ওয়েবসাইটের খোজ থাকে । আমি সেগুলো খুজে খুজে দেখি আমার পছন্দের সাইট গুলো কোন গুলো । সেই লিস্টের মাঝে থেকে যে সাইট গুলো পছন্দ হয় সেগুলো আমি বুক মার্ক করে রাখি ওয়েব ব্রাউজারে । পরে সেগুলোতে নিয়মিত যাতায়াত শুরু করি । ঠিক সেই রকম আরও ১০টি মজাদার ওয়েবসাইট নিয়ে আজকের এই পোস্ট ।

১. Patatap.com এর ব্যাপারটা বেশ দারুন । লোড হওয়ার পরে আপনি আসলে কিছু দেখতে পাবেন না । কিন্তু যখনই আপনি কিবোর্ডের কোন একটা কি চাপ দিবেন তখনই একটা আওয়াজ শোনা যাবে । নানান ধরনের মজাদার সব শব্দ । একবার ট্রাই করে দেখতে পারেন ।

২. NotAlwaysRight.com সাইটটা আমার আরেকটা পছন্দের ওয়েব সাইট । আমি সব সময় পড়তে পছন্দ করি । সারাদিন ঘুরে ঘুরে নানান কিছু পড়ি । এমন একটা সাইট হচ্ছে এই নট ওলোয়েজ রাইট সাইটটা । এখানে বাস্তব জীবনের গল্প মানুষ লেখে । বিশেষ করে কাস্টমারদের কাছ থেকে তারা যে সমস্ত আচরন পেয়ে থাকে কর্ম ক্ষেত্রে সেই সমস্ত গল্প । কিছু গল্প পড়ে আপনার দারুন হাসি আসবে আবার কিছু গল্প আপনানে মুগ্ধ করবে । পড়ে দেখতে পারেন । সময় ভাল কাটবে আশা করি ।

৩. আমাদের সবার মনে অনেক কথা থাকে যা আমরা কাউকে বলতে পারি না । মনের কথা কিংবা না বলা কথা গুলো লিখে রাখার জন্য এই Noiys.com সাইটটা । এখানে আপনি সম্পূর্ন ভাবে পরিচয় গোপন রেখে যে কোন কিছু লিখতে পারবেন । সাইটটা আপনার কথা গুলো ঠিক ২৪ ঘন্টা রেখে দিবে । এবং তারপর সেই পোস্টটা রিমুভ হয়ে যাবে । মানুষ এই ২৪ ঘন্টা আপনার কথা গুলো পড়তে পারবে, চাইলে সেইটার জবাব দিতে পারবে । আপনি ওয়ালে সেইটা দেখতেও পারবেন ।

৪. Pixelthoughts আপনাকে যে কো চিন্তা থেকে সাময়িক মুক্তি দিতে সাহায্য করে । আমি এই সাইটে ঢুকি তারপর যে চিন্তাটা আমাকে বিরক্ত করছে সেটা লিখি । কোন চিন্তা কিংবা কোন ব্যক্তির নাম লিখি । এই সাইটে দেখা যায় সেই চিন্তাটা আস্তে আস্তে ছোট হতে হতে একবারে গায়েব হয়ে যায় । এই চিন্তা আসলে কিছুই না । নিজের মন কে শান্ত করতে বেহুদা চিন্তা বাদ দেওয়া দরকার ।

৫. যারা পড়তে ভালোবাসে তাদের জন্য আরেকটা ভাল ওয়েব সাইট হচ্ছে Smithsonianmag.com এখানে বিজ্ঞান ইতিহাস কলা নিয়ে অনেক আর্টিকেল পাওয়া যায় । যদিও এই সাইটের খোজ খুব বেশি দিন হয় পাই নি । এখানে আরও বেশি সময় পার করতে হবে । আপনারাও টু মারতে পারেন ।

৬. আমার আরেকটা পছন্দের ওয়েব সাইট হচ্ছে Worldhistory.org এখানে কত কিছু পড়ার আছে তার কোন ঠিক নেই । পরাতন কালের ইতিহাস আমার সব সময়ের একটা আগ্রহের ব্যাপার । এই সাইটে সেই বিষয়ে অনেক লেখা পাওয়া যায় ।

৭. ধরুন আপনি প্যারিসের আইফেল টাওয়ারের মাথায় দাড়িয়ে আছেন । তখন চারিদিকটা দেখতে কেমন লাগবে? সেটা দেখতে এই Gillesvidal.com এ ক্লিক করেন । এবং লোডিংয়ের সময় দিন । দেখবেন চমৎকার একটা ভিউ দেখতে পাবেন । এছাড়া আরও কয়েকটা এমন দৃশ্য দেখছে এখানে ক্লিক করেন।

৮. Internetlivestats.com মূলত এমন একটা সাইট যেখানে আপনাকে পরিসংখ্যান দেখাবে । এই সাইটে প্রবেশ করলেই আপনি দেখতে পারবেন যে বর্তমানে কত জন মানুষ অনলাইনে আছে, কত ওয়েবসাইস কত ফেসবুক ইউজার কত ইউটিউব ভিউ । এবং এগুলো সব আস্তে আস্তে বাড়ছে । মাঝে মাঝে এর ভেতরে ঢুকে দেখি কত মানুষ রয়েছে ইন্টারনেটে !

৯. আগের পোস্টে রেডিও শোনার একটা সাইটের লিংক দিয়েছিলাম যেখানে সারা পৃথিবীর রেডিও চ্যানেলের খোজ ছিল । এই Radiooooo.com সাইটটাও ঠিক তেমনই একটা সাইট । তবে এই সাইটের বিশেষত্ব হচ্ছে এটা আপনাকে কেবল কোন জায়গার রেডিও চ্যানেল শোনায় না, সাথে সাথে যে কোন সময়ের চ্যানেলের রেডিও শোনায় । রেডিও টাইম মেশিন বলা চলে । একবার ঢু মেরে আসেন । আমি এখানে মাঝে মাঝে ঢুকে পুরানো দিনের রেডিও শোনার চেষ্টা করি ।

১০. gag.com সাইটের কথা অনেকের কাছেই পরিচিত । এখানে প্রচুর পরিমানে মজাদার ছবি আর ভিডিও পাব্লিশ হতে থাকে । একবার ঢুকলে আর সহজে বের হওয়া যায় না ।

১১. যারা ছবি তুলেন তারা জানেন যে পার্ফেক্ট ছবির মাঝেও কতশত ওড ছবি আমাদের ক্যামেরাতে ধরা পড়ে । সেই সমস্ত ওড অকওয়ার্ড ছবি নিয়ে Awkwardfamilyphotos.com সাইট টা । এবং ছবি গুলো অবশ্যই বেশ মজাদার ।

যদিও বলেছিলাম ১০টা । একটা বোনাস সাইট দিয়ে দিলাম । আপাতত আজকের আয়োজন এখানেই শেষ । আবার নতুন আরেকটা লিস্ট নিয়ে হাজির হব অন্য কোন দিন ।

হ্যাপি ব্লগিং




Photo by cottonbro from Pexels
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ২:২২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞান কোনো একক কর্তৃত্ব নয়: সমন্বিত প্রজ্ঞা

লিখেছেন রাড্ডা, ০১ লা মে, ২০২৬ রাত ১০:২১



বিশ্ব আজ যেখানটায় দাঁড়িয়ে তা কোনো একক ব্যক্তি, একক প্রতিষ্ঠান বা একক চিন্তার ফসল নয়; বরং এটি বহুমাত্রিক জ্ঞান, সমন্বিত গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার একটি দীর্ঘ যাত্রার ফল। ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×