somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফানপোস্টঃ ব্লগে যারা রিপোস্টোকাইসিস ও কপিওপোস্টোকাইসিস রোগে আক্রান্ত :D

১১ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানব জীবন রোগময় । মানুষ থাকলে তার কোন না কোন রোগ থাকবেই । ঠিক তেমনি ভাবে ব্লগারদেরও নানান ব্লগীয় রোগবালাই থাকে । এই ব্লগীয় রোগ নিয়েই ব্লগার অপূর্ণ রায়হান এবং ব্লগার একজন ঘূণপোকা ব্লগের নানান রোগ নিয়ে আলোচনা করে গেছেন । সেই রোগ নিয়ে আজকে আর আলোচনা না করি । আজকে সম্প্রতি সময়ের দুটো রোগ নিয়ে আলোচনা করবো ভাবছি । এই রোগের রুগী দেখা যাচ্ছে প্রায়ই ।



প্রথম রোগটির নাম রিপোস্টোকাইসিস । রিপোস্টোকাইসিস রোগের রক্ষণ হচ্ছে এই রোগে আক্রান্ত ব্লগাররা নিজেদের করা আগের পোস্ট গুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে আবার ব্লগে পোস্ট করতে থাকে । শিরোনাম বদল করে, সামান্য পরিবর্তন কিংবা হুবাহু একই ভাবে বারবার পোস্ট করতে থাকে ব্লগে । যে বিষয় নিয়ে একবার আলোচনা হয়ে গেছে ঠিক সেই পোস্ট আবার তারা কেন করে কে জানে । গবেষকরা এইরোগ নিয়ে এখনও গবেষণা করে যাচ্ছেন তবে কোন রেজাল্ট তারা বের করতে পাচ্ছেন না । তবে একটা সম্ভাব্য কারণ তারা বের করতে পেরেছেন । তারা মনে করেন রিপোস্টোকাইসিস রোগে আক্রান্ত ব্লগাররা খানিকটা হিটোকাইসিস রোগেও আক্রান্ত । হিটোকাউসিস হচ্ছে সেই রোগ যে রোগে ব্লগাররা সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন কিন্তু পোস্ট করার মত কোন কিছুই খুজে পান না । তাই বাধ্য হয়ে নিজেদের পোস্টই বারবার পোস্ট করেন । এই রোগে আক্রান্ত ব্লগারদের হাতে অফূরন্ত সময় থাকে । সময় ব্যয় করা তাদের কাছে একটা প্রধান সমস্যা বটে । ডাক্তারেরা পরামর্শ দিয়েছেন ব্লগ বাদ দিয়ে অন্য কাজে নিজেকে নিয়জিত রাখলে এই রোগের প্রকোপ খানিকটা কমতে পারে ।



এর পরের রোগটার নাম কপিওপোস্টোকাইসিস । এটা একটা মারাত্ব্বক ব্লগীয় রোগ । এই রোগে আক্রান্ত ব্লগাররা ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে নানান লেখা কোন প্রকার রেফারেন্স ছাড়াই নিজের ব্লগে পোস্ট করে দেয় । এদের হাত সব সময় অন্যের পোস্ট কপি করার জন্য নিশপিশ করে । এই রোগটা এমন একটা রোগ যা সহজে ভাল হবার নয় । রোগের বীজটা আক্রান্ত ব্লগারের মাঝে থেকেই যায় । নিয়মিত কাউন্সেলিং দরকার এই রোগ থেকে সেরে ওঠার জন্য । দীর্ঘ চিকিৎসার পরে কিছু দিন রোগী ভাল থাকে । তবে সময় পার হওয়ার সাথে সাথে আবারও রোগের লক্ষণ দেখা দেয় । প্রথম প্রথম রোগী অল্প অল্প পোস্ট কপি করতে থাকে । যেমন পুরো পোস্টের কিছু অংশ কপি করে মেরে দিল । সময় যত যায় সেই কপির পরিমান আরও বাড়তে থাকে । এই জন্য এই রোগ ঠিক ঠাক বেড়ে ওঠার আগেই যথাযত ব্যবস্থা গ্রহন করা জরূরী । এই রোগ মাঝে মাঝে এমনই ভয়াভয় আকার ধারন করে যে কেউ যদি রোগীকে কপিপেস্ট ধরিয়ে দেয় তাহলে রোগী তার উপরেই চড়াও হয়ে ওঠে ।

আপাতত এই দুই রোগ নিয়ে আজকের পোস্ট । সামনে ব্লগের আরও রোগপত্র নিয়ে হাজির হব আশা করি ।
ব্লগের আরও রোগ সম্পর্কে জানতে হলে একজন ঘূণপোকার এই পোস্টে ঢু মেরে আসতে পােন । ব্লগার অপূর্ণ রায়হান তার সব পোস্ট ড্রাফট করে নিয়েছেন নয়তো তার পোস্টের লিংক দেওয়া যেত ।

ইহা একটি নিতান্তই ফান পোস্ট । কেউ আবার সিরিয়াসলি নিয়ে নিয়েন না । :D

Photo 1 source
Photo 2 source
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×