somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের বই ''লেখাজোকা সংকলন'' (পাঠ-প্রতিক্রিয়া)

১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি মূলত ছোট গল্পের পাঠক । অন্য যে কোন কিছুর চেয়ে ছোট গল্প পড়তে আমার বেশি ভাল লাগে । বই মেলা থেকে বই কেনার ক্ষেত্রে এই বই গুলো কেনার দিকে আগ্রহ বেশি থাকে । আর পরিচিত লেখকদের বই হলে তো কথাই নেই । লেখাজোকা সংকলন বইটা কেনা হয়েছে বছর দুয়েক আগেই । তবে এতোদিন অন্য সব বই আর কাজের কারণে বইটা পড়া হয় নি । গতকালকে পড়া শেষ করে মনে হল যে বইটা আরও আগে পড়ে শেষ করা দরকার ছিল ।

বইয়ের ভেতরে অনেক কিছু রয়েছে ভ্রমন, কবিতা, গল্প স্মৃতি ফিচার । কবিদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি । কবিতা আমি কম বুঝি । তাই কবিতা নিয়ে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব না কোন ভাবেই । সেই বিষয়ে কোন কথা বলা ঠিকও হবে না । এখানে মূলত বইয়ের ভেতরে লেখা গল্প গুলো নিয়ে কয়েকটা কথা বলব ।

নেয়ামুল নাহিদের লেখা জরথ্রুস্টবাদঃ ন্যায় ও সত্য প্রতিষ্ঠার লড়াইয়ের একটি প্রাচীন একেশ্বরবাদ ধর্ম
জরথ্রুস্টবাদের উত্থান ঘটেছিল প্রায় তিন হাজার বছর আগে ইরানে । এই ধর্মের বলা হয়েছে, সর্বশক্তিমান একদিন লক্ষ্য করলেন যে এই পৃথিবী অশুভ শক্তির দখলে চলে গেছে । তিনি ভাবলেন এই পৃথিবীতে একজন ত্রান কর্তা প্রেরণ করা দরকার । যখন সকল ফেরেস্তা তাদের অপারগতা প্রকাশ করলেন তখন ঈশ্বর স্বয়ং সেই আত্মার নামকরণ করলেন জরোঅস্টার এবং তাকে পৃথিবীর ত্রাণ কর্তা হিসাবে পাঠালেন । মূলত এই প্রাচীন ধর্ম নিয়ে আরও খুটিনাটি ব্যাপার গুলো লেখা হয়েছে ফিচারে ।

এরপরের ফিচারটির নাম ফিবোনাচ্চি সিরিজ এবং সোনালী অনুপাত । লেখক শাহানা ইয়াসমিন ।
ছায়াপথ থেকে শুরু করে হারিকেন অথবা শাকুম আমাদের কর্ণকুণ্ডলী সব কিছুর আকারের ভেতরে একটা মিল রয়েছে । এই কুণ্ডলী গুলো এক অদ্ভুত গানিতিক নিয়ম মেনে চলে । প্রাচীন কাল থেকেই ভাস্কর আর স্থপতিরা এক বিশেষ অনুপাত মেনে চলে । এটাকে বলে সোনালী অনুপাতা । পুরো ফিচার জুড়ে নানান এই অনুপাতের বিষয়ে লেখা হয়েছে । এই ব্যাপারটা আগে অল্প করে শুনেছিলাম । ফিচারে আরও চমৎকার ভাবে জানা গেল ।

গল্প অবয়ব । লেখক স. আ. নেওয়াজ
দুর্যোগপূর্ন আবহাওয়ার ভেতরে প্লেনে করে গল্পের কথক দেশে ফিরছে । সেই প্লেনের অবস্থা খানিকটা ফুটিয়ে তোলা হয়েছে । পরে প্লেন ল্যান্ড করলো দেশে কিন্তু .... আসলেই কি ল্যান্ড করেছিলো?
গল্পটা পড়ে মনের ভেতরে এতো নাড়া দিল । গল্পের কাহিনীই সম্ভবত এমন ছিল । একটা ব্যকুলতা এসে ভর করলো মনে !

গল্প সোনালী বালির প্রাচীর । লেখক আখেনাটেন
বইয়ের ভেতরে সব থেকে পছন্দের গল্প। গল্পের শুরুর সামান্য ঘটনাটা শেষের দিকে দিকে এমন ভাবে মোড় নিবে আমি ভাবতে পারি নি । বুদ্ধিদীপ্ত লেখা । অনেক দিন পরে চমৎকার একটা গল্প পড়া হল !

গল্প রাঢ়াঙ । লেখক অগ্নি সারথি
সাওতাল নিঃসঙ্গ রমনী সাবিত্রী মরমুর গল্প । তার জীবন ভর ছিল কষ্ট আর সংগ্রাম । সাওতাল নারীদের পাড়ার বাইরে যাওয়ার অনুমতি নেই কেবল একটা দিন ছাড়া । সেই একদিনে সাবিত্রী মরমু বের হয় মহাজনদের ধান মাড়াইয়ের পরে ধান কুড়াতে । কিন্তু সত্যিই কি ধান কুড়ানো শেষ করে সাবিত্রী মরমুর ফেরা হয় আবার সাওতাল পাড়াতে !!

গল্প জুঁই । লেখক সামিয়া ইতি
জুঁই গল্পটা পড়ে আমি বেশ চমৎকৃত হয়েছি । গল্পটা যে এই দিকে যাবে সেটা ভাবতেও পারি নি । গল্প পড়ার মনে হল সত্যিই কি এমন কিছু আছে ? আমি যে কত মানুষের সাথে ইনবক্সে কথা বলেছি তাদের ভেতরে কি জুঁইয়ের মত কেউ ছিল কোন দিন ?
কী জানি ! থাকতেও পারে ।

গল্প হারানো ভালবাসা । লেখক সৈয়দ তারেক মাহমুদ
কিশোর বয়সের প্রেমের গল্প । শুভ নামের ছেলেটা কিভাবে নতুন প্রেমে পড়ে তারপর কিভাবে প্রেম হারিয়ে যায় সেই গল্প । গল্পটা পড়ার সময় আমার মনে হল যেন আমি যেন চোখের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছি । ঠিক এমন ভাবে প্রেম করা আমাদের কিশোর জীবনে ঘটেছিলো । তখন এমন ফোন ছিল না, ছিল না ইন্টারনেট । চিঠির যুগের ভালোবাসা ! আহা !

গল্প পারফিউম এবং কাঠ পেন্সিলের গল্প । লেখক শামীম সাগর
ঘুম থেকে অফিস যাওয়ার পথে গল্পের কথকের সাথে এক মেয়ের দেখা হয় বাসে । তার পাশে বসে মেয়েটি । গায়ে তার পারফিউমের গন্ধ । একসময়ে আবারও চলে যাওয়া । তবে গল্পটা পড়ে মনে হল যে লেখক বাস্তবতার চেয়ে কল্পনা মিশিয়েছেন বেশি । যেমন ঢাকার লোকাল বাসে ফাঁকা সিটে বসতে কেউ পাশের সিটের কাছে জিজ্ঞেস করে না । এই অংশ টুকু বাদ দিয়ে গল্পটা গত আরও চমৎকার ।

গল্প এক ডলার ছাপ্পান্ন সেন্ট । লেখক সোহানী
কঠিন এক বাস্তবতার গল্প । লিসা জন্ম থেকে দেখে আসছে তার মা কী নিদারুন কষ্ট করে টিকে আছে । মাকে একটু শান্তি দিতেই হয়তো ঘর ছেড়ে নিজের পথে চলে আসা । তারপর সেই একই অবস্থানে নিকেজে আবিস্কার করে । শেষ পর্যন্ত এই এক ডলার ছাপ্পান্ন সেন্ট কি লিসা জোগার করতে পেরেছিলো ? কেন দরকার ছিল তার সেটা?

গল্প ভালোবাসার জাল বুনেছি । লেখক শিখা রহমান
মাঝে মাঝে কিছু গল্প পড়া শেষ করলে মন অদ্ভুত ভাবে খারাপ হয়ে যায় । আমি জানি বানানো গল্প তবুও গল্পের চরিত্রের জন্য মনে একটা বিষণ্ণতা এসে ভর করে । এই গল্পটাও ঠিক তেমন ! রণো আর বহ্নির গল্প ।

অনুগল্প সীমাবদ্ধতা । লেখক সুমন কর !
ছোট এক পাতার একটা গল্প অথচ গল্পের ভেতরের কথা টুকু কত বিশাল । আমি প্রায়ই ভাবি যদি সত্যিই পৃথিবীর সব থেকে বড় ধর্ম হত ভালোবাসা তাহলে কতই না ভাল হত ।

অনুগল্প কৃষ্ণ জল । লেখক মনিরা সুলতানা
এই গল্পের থিমটাও সীমাবদ্ধতার মতই । মানব মনে একজনের জন্য ভালোবাসা জন্মে অথচ তার সামনে দেওয়াল হয়ে দাড়ায় সমাজ আর ধর্ম !

স্মৃতি দিনগুলো মোর সোনার খাঁচায় রইলো না । লেখক কামরুন নাহার বীথি
স্মৃতি কথার সাথে নিজের জীবনের খানিকটা মিল যেন খুজে পেলাম । যদিও আমার দাদা বাড়িতে যাওয়া হত না খুব একটা । আমার ছোট বেলার আনন্দের স্মৃতি সব নানা বাড়ি কেন্দ্রিক । স্কুল ছুটি হলেই ট্রেনে চেপে চলে আসা হত নানা বাড়ি । সেখানে আমার মামাতো খালাতো ভাই বোন মিলে কত আনন্দ করা হত । লেখিকাও এখানে নিজের জীবনে কাটানো সেই চমৎকার সময় গুলোর কথা বলেছেন ।

স্মৃতি হারিয়ে যাওয়া প্রাণের কাবুলিওয়ালা । লেখক মিথী মারজান
রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পটা অনেকের পড়া নিশ্চিত । সেই কাবুলিওয়ালা গল্প টা লেখিকার জীবনে বাস্তবে হয়ে যেন ফিরে আসে । তার এতো পছন্দের মানুষ একজন পরে আবার তার জীবনে আসে গল্পের মিনির মত লেখিকাও যেন তার সেই কাবুলিওয়ালাকে আর চিনতে পারে না ।

স্মৃতি বন্ধু তোমার চোখের ভাঁজে চিন্তা খেলা করে । লেখক নীলা নাজমা
এক ফেসবুক ফ্রেন্ড রিকু থেকে বাস্তবে প্রানের বন্ধু হওয়ার গল্প ।

রম্য নিজে বাঁচলে দিগম্বর মামার নাম । লেখক গিয়াস উদ্দিন লিটন
ঝনটু মামার প্রেমপত্র রিনাপুর কাছে পৌছে দিতে গিয়ে অপমান হয়ে ফিরে আসা । ঝনটু মামার মাথা গরম । তার ভাইগ্নাকে অপমান । এর প্রতিশোধ নিতেি হবে । কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে ঝনটু মামা যে কী এক মহা বিপদে পড়লো ! মামার বিপদে পাঠকের দুঃখের চেয়ে বরং হাসিই বেশি আসবে ।

ভ্রমন ভিলা দি এসতে । লেখক আরিফ - উজ্জামান কাজল
রোম শহরের একদম নিকট বর্তী একটা ছোট্ট শহরের নাম তিভলী । রোম থেকে মাত্র ২৬ কিমি দুরে অবস্থিত । এর শহরের অনেক গুলো দর্শনীয় স্থানের ভেতরে ৩ টি স্থান বিখ্যাত এবং এগুলো ওয়ার্ল হেরিটেজের অন্তর্ভুক্ত। লেখক মূলত এই শহরে যাওয়া এবং ঘোরাঘুরির একটা বর্ণনা দিয়েছে । তবে ভ্রমন পোস্টটা আরও একটু ভাল লাগলো যদি কয়েকটা ছবি যুক্ত থাকতো ।

মোটামুটি এই হচ্ছে আমার পড়া বই । এছাড়া আরও কিছু পড়া হয়েছে বইয়ের ভেতরে তবে সেগুলোর ব্যাপার লিখলাম আর । বইটির প্রকাশা কাল ২০১৯ । সম্পাদনা করেছেন শায়মা হক এবং গিয়াস উদ্দিন লিটন ! প্রকাশিত হয়েছে এক রঙ্গা এক ঘুড়ির ব্যানারে । বইটা আশা করি অনেক ব্লগারই পড়েছেন । যারা পড়েন নি তাদের কে বলবো আজই সংগ্রহ করে পড়ে ফেলুন ! রকমারীতে এখনও তিন কপি আছে দেখা যাচ্ছে । পড়ে ফেলুন । সময় নষ্ট হবে না গ্যারান্টি দিতে পারি ।
রকমারী থেকে কেনার লিংক

হ্যাপি রিডিং
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

×