somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২২ বই মেলার মেলার আরও কিছু বই এবং কয়েকটি কথা....

০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বই ভাল কি খারাপ এই ব্যাপারটা আপনারা কিভাবে নির্ধারণ করেন?

প্রতি বছর বই মেলা এলেই কিছু কিছু বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ন মতামত আমরা দেখতে পাই অনলাইনে । অনলাইণ বলতে ফেসবুক এবং ব্লগে । তাদের ভাষ্যমত মতে বই মেলায় প্রকাশিত বইয়ের মান ভাল না । বেশির ভাগই ভাল না ! এখন আমার প্রশ্ন হচ্ছে এই তারা বলেন ভাল না, এই ব্যাপারটা তারা আসলে কিভাবে বের করেন?

এই ব্যাপারে আরও কিছু বলছি তার আগে গতকাল মেলাতে গিয়েছিলাম সেখান থেকে কিনে আনা কয়েকটা বইয়ের ছবি দেখাই ! এই বইটা সবার প্রথমে চোখে পড়লো । মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গায় কি হয়েছিলো সেইটা নিয়ে লেখা । এখানে চুয়াডাঙ্গা জেলার কিছু মুক্তিযোদ্ধাদের বয়ান লিপি বদ্ধ আছে । মূলত এই কারণেই বইটা কেনা ! দেখা যাক কেমন হয় !



এরপরের বইটা সুডোকু মেলানোর বই । সুডোকু আমার পছন্দের একটা খেলা। বইতে অনেক গুলো সুডোকুর খেলা দেওয়া আছে । আস্তে আস্তে সব মিলিয়ে ফেলবো আশা করি ।



পরের দুইটা বই আমাদের প্রিয় ব্লগার মুনিরা সুলতানা আপুর । এই আপুর বইটা যে স্টলে আছে সেই স্টলে আমার পরিচিত একজন রয়েছে । বই কিনতে গিয়ে তার সাথে দেখা হল । উচিৎ ছিল একটা বই কিনে আনা । পরের দিন আবারও আরেকটা বই কেনার উছিলাতে যাওয়া যেত আরেকবার !




এই বইটা কিনেছি কেবল মাত্র বইয়ের নাম দেখে । এই লেখককে আমি চিনিও না । তার লেখা পড়ি নি । লেখক যদি এই নামটা না দিতেন তাহলে হয়তো এই বইটা কেনা হত না কোন দিন । এখন পড়ে দেখতে হবে কেমন হয় !



এটাই সায়েন্স বইটা খুবই ইন্টারেস্টিং একটা বই । গত বছর এই বইটার আরও একটা পর্ব বের হয়েছিলো । বাংলাদেশে ঘটে যাওয়া বিজ্ঞানের কিছু মজাদার ঘটনা নিয়ে বইটা লেখা হয়েছে ।



আমাদের সামু ব্লগের সাবেক ব্লগার মাহী ফ্লোরা আপুর বই



গান্ধী আমার সব সময়ের আগ্রহের একটা ক্যারেক্টার । লাগে রাহো মুন্না ভাই মুভি দেখার পর থেকে এই আগ্রহ সৃষ্টি হয়েছিলো । তারপর তাকে নিয়ে যা বই পেয়েছি পড়ে ফেলার চেষ্টা করেছি ! দেখা যাক এটার ভেতরে কী আছে !



প্রেমিক বইটা কেন কিনলা কে জানে ! ফ্ল্যাপে লেখাটা পছন্দ হল সম্ভবত তাই



কাল কেনা সব থেকে ইন্টারেস্টিং বই । গুপ্ত সংঘ সম্পর্কে কার না আগ্রহ আছে ।



তো যা বলছিলাম । বই মেলা এলেই এই রকম কিছু বিশেষজ্ঞ আমরা দেখতে পাই যারা বাংলা সাহিত্য পতন হয়ে যাচ্ছে এটা নিয়ে তাদের মাথা ব্যাথার শেষ নেই । বইয়ের মান ভাল না, লেখকরা টাকা দিয়ে বই ছাপায়, আরও কত তাদের অভিযোগ !
আমার মাথায় কেবল একটা প্রশ্ন ঘুরপাক খায় । সেটা হচ্ছে এই যে বইয়ের নাম ভাল না তারা বলছে, তারা আসলে কত গুলো বই পড়েছে ? উপরের প্রশ্নটার উত্তরে যদি বলি, একটা বই ভাল কি খারাপ সেটা বের করার একমাত্র উপায় হচ্ছে বইটা পড়া । কোন বই না পড়েই যদি বইটা ভাল নাকি খারাপ এই ব্যাপারে আপনি মন্তব্য করেন তাহলে সোজা বাংলায় বলতে হয় আপনি উন্নতি শ্রেণীর বলদ । এবং এই বলদের সংখ্যাটা খুব কম নয় !

এখন পয়েন্ট হচ্ছে, বইমেলায় প্রকাশিত বেশির ভাগ বইয়ের মান ভাল না, আপনি যদি এই কথা বলেন তাহলে আপনাকে বই মেলায় প্রকাশিত বেশির ভাগ বই পড়তে হবে । অন্তত বেশির ভাগ লেখকদের লেখা আপনাকে পড়তে হবে । এখন আপনি কি পড়েছেন ? যদি আপনি না পড়ে থাকেন তাহলে আপনি কিভাবে এই মতটা দিলেন যে বইমেলার বেশির ভাগ বই ভাল না ?
আমি এই ব্যাপারে জানতে আগ্রহী! বই না পড়েই বই সম্পর্কে মতামত কিভাবে দেন ? কোন বিশেষ ফর্মূলা আছে নাকি আপনারা জ্বীন পালেন ? সেই জ্বীন আপনাদের কে জানিয়ে গেছে?

প্রতিবছর মেলাতে গড় চার হাজারের উপরে বই বের হয় । সংখ্যাটা চার হাজার ! এর ভেতরে আপনার পড়া বই কয়টি ? আচ্ছা বই পড়া বাদই দিলাম । বই সম্পর্কে আলোচনা, বই রিভিউ পড়েছেন কত গুলো? এই পরিমানটা কত?
চার হাজার সংখ্যাটার সাথে তার অনুপাত কত?

গতবছর আমি বই পড়েছি ৩৮টা । তার ভেতরে কিছু বই আমার ভাল লাগে নি । পড়ে মনে হয়েছে সময় নষ্ট হল । কিছু বই পড়ে চমৎকার লেগেছে । এখন এই ৩৮টা বই পড়ে আমি যদি বলি বইমেলার প্রকাশিত সব ভাল কিংবা সব বই খারাপ নীচু মানের তাহলে কি বলদামী হবে না?
আমি তো ৩৮টা বই পড়েছি, এমন বলদও আছে যারা পুরো জীবনে একটা বই পর্যন্ত পড়ে নি অথচ বইমেলার বইয়ের মান খারাপ সেটা মতামত দিয়ে বসে আছে !

একটা বই ভাল কী খারাপ ষেটা সম্পর্কে বলতে গেলে আপনাকে বইটা পড়তে হবে । ঠিক একই ভাবে বাংলা সাহিত্যে বর্তমান অবস্থা বুঝতে হলে আপনাকে বই পড়তে হবে । বেশির ভাগ লেখকদের বই পড়তে হবে । তারপর আপনি এই ব্যাপারে কোন মন্তব্য করার মত যোগ্যতা অর্জন করবেন ।

আমি অবশ্যই বলছি না সাহিত্যের মান খুব ভাল আবার আমি এও বলছি না যে বর্তমান সাহিত্যের মান খুব খারাপ । কারণ যে জিনিস সম্পর্কে আমার ধারণাই পুরোপুরি হয় নি সেইটা সম্পর্কে আমি মন্তব্য কিভাবে করবো ?
বলদামী করবেন না । বই পড়ুন তারপর বই সম্পর্কে মতামত দিন !

বই পড়ুন এবং মেলায় গিয়া ব্লগারদের বই কিনুন !
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:২২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×