somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা শহরের জ্যাম নিরসনে আরও কিছু যুগান্তকারী আইডিয়া :D

২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যারা নিয়মিত ঢাকার রাস্তায় চলাচল করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দুই তিন সপ্তাহ থেকে ঢাকায় শুরু হয়েছে এক অসহনীয় জ্যাম । পত্রিকা মারফত জানতে পারলাম যে বর্তমানে ঢাকাবাসীর গড় চলাচলের গতি ঘন্টার চার কিলোমিটার ! এমন অবস্থা থেকে যখন উত্তরণের কোন পথ খুজে পাওয়া যাচ্ছিলো না তখনই আমাদের মাননীয় মেয়র সাহেব একটা যুগান্তকারী প্রস্তাব করেছেন । মেয়র সাহেবের আইডিয়া শুনে আমারও মনে হল যে একই ভাবে আরও কিছু নিয়ম যদি বানানো যায় তাহল ঢাকা শহরের জ্যাম থেকে ঢাকাবাসীকে মুক্ত করা যাবে । আসুন দেখে নেওয়া যাক সেই সব আইডিয়া গুলো কী কী !

১. এন আইডি কার্ড অনুযায়ী যাদের বসয় হবে বেজোড় তারা একদিন ঢাকার রাস্তায় বের হতে পারবে অন্য দিকে অন্য দিন বের হবে কেবল যাদের বয়স জোড় তারা ! অথবা একদিন নারী অন্যদিন পুরুষেরা বের হবে এটাও বলবৎ করা যেতে পারে !

২. যারা বিবাহিত তারা একদিন বের হবে আর যারা অবিবাহিত তারা অন্য দিন বের হবে ! এই দিক দিয়ে আমাদের মত অবিবাহিতদের জন্য বেশ সুবিধা হবে ! অবশ্য এই নিয়মটার আরও একটু বর্ধিত করা যায় । যারা আসলে সিঙ্গল, মানে যাদের কোন প্রেমিক/প্রেমিকা/স্বামী/বউ নাই তারা তারা একদিন বের হবে । অন্য দিকে মিঙ্গলরা একদিন ।

৩. বিপুল সংখ্যাক স্টুডেন্ট ঢাকায় থাকে । সেই হিসাবে এমন করে ব্যবস্থাটা করা যেতে পারে ! যারা সরকারি প্রতিষ্ঠে পড়ে তারা একদিন বের হবে আবার যারা বেসরকারি প্রতিষ্ঠানে পড়ে তারা একদিন বের হবে ! অথবা একদিন কেবল ছাত্রীরা বের হবে অন্য দিন কেবল ছাত্ররা । অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাদের রোল নম্বর জোড় তারা একদিন বের হবে, বিজোড়রা অন্য দিন বের হবে !

৪. আবার যারা বেকার তারা একদিন বের হবে এবং যারা সকার মানে চাকরি করে তারা একদিন বের হবে । অথবা সরকারি চাকরী জীবীরা একদিন বের হবে বেসরকারি চাকরিজীবীরা অন্য দিন বের হবে !

৫. ঢাকা শহরে লেখক কবিদের সংখ্যা অনেক । সেই হিসাবে যারা লেখক এবং কবি তারা একদিন বের হবে এবং যারা পাঠক তারা একদিন বের হবে ! আপনার কী মনে হয় কোন দল ভারী হবে বেশী? আমি অবশ্য পাঠকের দলে । ওরা যেদিন বের হবে আমিও সেদিন বের হব।

৬. আবার যারা আওয়ামীলীগ সমর্থক তারা একদিন বের হবে এবং যারা অন্য দল সমর্থন করে তারা একদিন বের হবে । অবশ্য এতে জ্যাম খুব একটা কমবে না । দেখা যাবে অন্যদল সমর্থন কারীদের দিন কেউ বাসা থেকে বেরই হচ্ছে না । দেশে এখন তো সবাই তো আওয়ামীলীগ ।

৭. আবার এমনও হতে পারে যে যারা বর্তমানে টিকটকার এবং ইউটিউবার তারা একদিন বের হবে অন্য দিকে যারা কেবল ভিউয়ার তারা একদিন বের হবে !

সপ্তাহে ছয়দিন এই নিয়ম গুলো চালু থাকবে । তিন দিন দিন করে । অন্য দিকে শুক্রবার থাকবে ছুটির দিন । সেদিন সবাই যে যার মত বের হতে পারবে ।

আশা করি এই আইডিয়ার গুলোর যে কোন একটা কিংবা সম্মিলিত ভাবে কয়েকটা প্রয়োগ করলেই ঢাকা শহরের জ্যামের সমস্যা দুর হবে । আপনাদের মাথায় অন্য কোন আইডিয়া থাকলে জানাতে পারেন । যুক্ত করে দেওয়া হবে !

ইহা নিতন্তই ফান পোস্ট । আবার কেউ যেন সিরিয়াস চিন্তা করে যে কোন একটা ব্যবস্থা সত্যি সত্যিই কায়েম না করে ফেলে !


(একটি আইডিয়া কাসাফাদ্দৌজা নোমান হতে)

pic source

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৪
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×