somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

KK মারা গেছেন, এখনও বিশ্বাস হচ্ছে না !!

০১ লা জুন, ২০২২ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মৃত্যুর মত চিরন্তন আর শ্বাশত বুঝি আর কিছু নেই । মানুষের সাথে ভাল মন্দ আর যাই কিছু হোক না কেন সে যে মারা যাবে এটা সব থেকে বড় সত্য । তবুও যখন কেউ মারা যায়, বিশেষ করে যখন কাছের কিংবা পছন্দের কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন সেটা কেন জানি আমাদের মন কিছুইতেই ঠিক মত গ্রহন করতে পারে না ! মানুষজনকে আমার পছন্দ হয় কম । আমার খুব কম লেখকের বই পছন্দ, খুব কম অভিনেতাদের অভিনয় পছন্দ, আবার খুব শিল্পীদের গান পছন্দ । তাই এই পছন্দের মানুষ গুলো যখন চলে যায় তখন বুকের ভেতরে কেমন যেন করে । বারবার মনে হয় যে নতুন করে তারা গান গাইবেন না, আর নতুন কিছু লিখবেন না।

নব্বই দশক কিংবা এর আশে পাশে যে ছেলে মেয়ে গুলো জন্মেছে এবং যারা গান পছন্দ করে তাদের কাছে কেকের নামটা একটা আলাদা অর্থ বহন করে । আমাদের সময়ে এতো আধুনিক সব ইন্টানেট ছিল না । আমরা কেকের গান যখন পছন্দ করি তখন তার নাম পর্যন্ত আমরা জানতাম না । অনেক পরে জেনেছি যে এই শিল্পীর নাম কেকে । তাও কেকের ফুল ফর্ম কে কী সেটা জানতেও আরও সময় কেলেছে । আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা গানের লিরিক্স পর্যন্ত বুঝতে না পেরে কেবল তার কন্ঠে গানটাকে ভালো বেসেছি !

কেকের প্রথম যে গানটা আমার গানে বেজেছিলো সেটা আমি ঠিক নিশ্চিত করে বলতে পারি না ! তবে গানটা ''ইয়ারো'' আর ''পাল'' । প্রথম শোনাতেই গানটা মনের ভেতরে একটা আলাদা আবেদন সৃষ্টি করেছিলো । আমাদের সময়ে তো এতো এতো আধুনিক জিনিস পত্র ছিল না । আমরা গান শুনতাম ফিতা ক্যাসেটের । একটা ক্যাসেটে সর্বোচ্চ ১২টা গান ধরতো । কোন গান পছন্দ হলে সেটা টেনে টেনে আবার আগের স্থানে নিয়ে যেতে হত । এখনকার মত কেবল এক সুইচ টিপ দিলেই রিপ্লে হওয়ার কোন সুযোগ ছিল না !

ইংরেজি গান এখন যা টুকটাক শোনা হয় ইউটিউবের কল্যানে কিন্তু তখন গান বলতে কেবল বাংলা আর হিন্দি আর হিন্দি । আর হিন্দি গানের একটা বড় অংশ ছিল এই কেকের গান । মুভির গানে কেকে তখন এক উজ্জল নক্ষত্র ! প্রতিটা গান যেন আলাদা সুরে বুকে এসে বিধে । বিষাদের সুর যে তার কন্ঠে এতো তীক্ষ আর মধুর ভাবে ফুটে উঠতো সেটা তার গান যারা শুনেছে কেবল তারাই বুঝতে পারবে। ইণ্ডিয়ার গানের জগতে কত কত হিট আর জনপ্রিয় গান যে কেকে উপহার দিয়েছে সেটার কোন হিসাব নেই । সেই ৯৯ সালে সম্ভবত তার প্রথম এলবাম বের হয় । তারপর জীবনের শেষ দিন পর্যন্ত সে গান গেয়ে গিয়েছে । শ্রোতাদের মাতিয়ে রেখেছে ।

কলকাতায় পরপর দুইদিন গান করেছে সে । কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার সময় সে স্ট্রোক করে বলে খবর প্রকাশ পেয়েছে । তারপর হাতপাতালে নিয়ে যেতে সব শেষ । শেষ গানের ভিডিও টা বারবার দেখছিলাম । কেবলই মনে হচ্ছে সে কি জানতো এটাই হবে তার জীবনের শেষ গাওয়া গান ?
মানুষের জীবনের জীবন কতটা অনিশ্চিত ! আর কোনদিন সে গান গাইবে না ! নতুন কোন গান দিয়ে আমাদের আর মুগ্ধ করবে না ! মাত্র ৫৩ বছর বয়সে চলে গেল ! কাল রাতে নিউজটা শোনার পর থেকে মনের ভেতরে কেমন একটা গুমট ভাব আটকে রয়েছে !

ইয়ারো গানটা শুনতে পারেন ইউটিউব থেকে ।


পাল গানটা বেশি পছন্দ আমার





পিক সোর্স

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২২ সকাল ১১:৫৬
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×