somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখে এলাম টম ক্রুজের মুভি - টপগানঃ ম্যাভেরিক

০৩ রা জুন, ২০২২ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু কিছু অভিনেতার মুভি আমাকে কখনও হতাশ করে না । টম ক্রুজ হচ্ছে তাদের ভেতরে একজন । আর মুভির নাম যখন টপ গান তখন যে মুভিটা অন্য রকম কিছু হতে যাচ্ছে সেই ব্যাপারে কোন সন্দেহ থাকার কথা না । টপ গান মুভির প্রথম পার্টটা যে আমি কবে দেখেছিলাম সেটা আমার ঠিক মনেও নেই । ৩৬ বছর আগে রিলিজ পাওয়া একটা মুভির সিকুয়্যাল বের হচ্ছে । তাও আবার টপগানের মত মুভির ।

টপগান ম্যাভেরিক মুভিটা শুরুর আগে অবশ্যই প্রথমপার্টটা দেখে নিতে হবে । নয়তো একটা খাপছাড়া ভাব থাকবে মুভির ভেতরে । মুভির ট্রেইলার আগে দেখে নেওয়া যাক ।


মুভি শুরু হয়েছে প্রথম মুভির শেষ হওয়ার ৩০ বছর পরে । এখানে আমাদের মুভির প্রধান চরিত্র পিট ম্যাভেরিক মিচেল একজন নেভির ক্যাপটেন । যদিও তার সাথের সবাই প্রমোশন পেয়ে এডমিরাল পর্যায়ে চলে গেছে কিন্তু সে এখনও রয়েছে গেছে ক্যাপ্টেন পদেই । কেন যে এখনও ক্যাপ্টেন পদেই রয়েছে সেটা প্রথম মুভির শুরুতেই বুঝা যাবে । নিয়ম নীতির তোয়াক্কা না, উর্ধতন অফিসারের অর্ডার না মানা তাদের ভেতরে অন্যতম ।

যাই হোক মুভির শুরুতে দেখা যায় যে নিষেধ থাকা সত্ত্বেও পিট ম্যাভেরিক এখন প্লেনের স্পিড টেস্ট করা দায়িত্বে নিয়োজিত । সেখানে হাইপারসনিক একটা প্লেনের টেস্টের জন্য তারা অনেক দিন ধরে কাজ করছিলো কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়ার নির্দেশ আছে । পিট এই অর্ডার অমান্য করে প্লেন আকাশে নিয়ে যায় এবং প্রোটোটাইপকে তার ম্যাক 10 গতিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এক সময়ে সেই গতিতে পৌছিয়েও যায় । কিন্তু যখন টেন ক্রস করতে যায় তখনই প্লেন ক্রাশ করে !

এরপর তাকে পাঠানো হয় টপগানে ! টপগান কি সেটা প্রথম পর্ব দেখলেই সবার জানার কথা । তবুও এখানে ছোট করে বলি যে টপ গান হচ্ছে নেভির একটা স্পেশাল প্রোগ্রাম সেখানে বেস্ট নেভি পাইলটদের ট্রেন করা হয় ! পিট ম্যাভেরিককে এইখানে পাঠানো হয় একদম পাইটলকে ট্রেন করার জন্য ! এই পাইলটদের উপর দায়িত্ব হচ্ছে একটা এনিমি এরিয়ার উপরে আক্রমন করে সেটা ধ্বংশ করে দেওয়া ।
পিট তাদের ট্রেইন করতে শুরু করে। এই ট্রেইনিদের ভেতরেই একজন থাকে যার নাম রস্টার । এই রস্টার আর কেউ নয়, পিট ম্যাভেরিকের পুরানো বন্ধু গুজ ব্রাডশয়ের ছেলে । যারা প্রথম পর্ব দেখেছেন তারা জানেন যে গুজ প্রথম পর্বে মারা যায় এবং এরপরেই ম্যাভেরিক অনেকটা বদলে যায় । সে নিজেকে খানিকটা গুজের মৃত্যুর জন্য দায়ী মনে করে আসছে । এই রস্টারকে এপ্লিকেশন ম্যাভারিক চার বছর আগে বাতিল করে দিয়েছিলো রস্টারের মায়ের অনুরোধে । তার বাবার মত সেও যাতে না মারা যায় এই ভয়ে । কিন্তু রস্টার পিটকে ভুল বুঝে আছে ।

প্রথম পর্ব থেকে এই পর্বে আসা আরেকটা চরিত্র হচ্ছে আইসম্যান । এই আইসম্যান হচ্ছে পিটের বন্ধু এবং রক্ষা কর্তা । সে পিটকে সকল নিয়ম ভাঙ্গার পরেও রক্ষা করে এসেছে এতো এবং তার বদৌলতেই সে আবার টপগানে পা রাখে । আবার তার সাথে দেখা হয় পেনির । পেনি সাথে আবারও সাখ্যতা গড়ে ওঠে । এভাবেই কাহিনী এগিয়ে যায় । পিট ম্যাভেরিক কি সকল পাইলট ট্রেইনিদের ঠিক মত ট্রেন করতে পারবে? আর সেই মিশন কি সফল ভাবে পূরণ করে আবারও ফিরে আসতে পারবে সবাই ? নাকি এবারও কাউকে মরতে হবে ?
এরপরের কাহিনী আর নাই বলা ভাল । তাহলে হয়তো মুভিটা দেখার আগ্রহ থাকবে না ।

সাধারনত সিকুয়্যায়লের বেলাতে প্রথম মুভিটাই সব থেকে ভাল হয় । কিন্তু আমার কাছে এই মুভির বেলাতে প্রথম টপ গানের থেকেও দ্বিতীয় টপগান মুভিটা আরও বেশি ভাল ছিল । অনেক গুনে বেশি ভাল । কাহিনী এবং সেই সাথে মুভির সকল ক্ষেত্রেই । অবশ্য এটাই তো স্বাভাবিক হওয়ার কথা । ৩৬ বছর আগে সামরিক ক্ষেত্রে ব্যবহার করা বিমান আর বর্তমান সময়ের বিমান যদি আমরা তুলনা করি তাহলে কোনটা দেখতে ভাল লাগবে সেটা বলার অপেক্ষা রাখে না । বিশেষ করে প্লেনের সিন গুলো এতো চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে সেটা প্রশংসা না করে পারা যায় না ! আধুনিক ফাইটার জেট গুলো যেভাবে চলাচল করে, নিমিষেই ঘুরে আবার অন্য দিকে যায় যেভাবে রকেটের হাত থেকে বাঁচে - সব মিলিয়ে পুরো মুভিটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে !

আপনাদের কাছে পরামর্শ হচ্ছে মুভিটা অবশ্যই হলে গিয়ে দেখবেন । এই মুভি পিসি স্ক্রিন আর বক্সের আওয়াজে কিছুই মনে হবে না । বড় স্ক্রিন আর মাল্টিপ্লেক্সের সাইন্ডে এই মুভিটা সব থেকে ভাল উপভোগ করা যাবে ! সময় করে পরিবার কিংবা বন্ধু বান্ধব অথবা প্রেমিকা নিয়ে মুভিটা উপভোগ করে আসতে পারেন ! সময় ভাল যাবে এই কথা বলতে পারি !

হ্যাপি ওয়াচিং

pic source
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২২ রাত ৯:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×