somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বৃষ্টি বিলাস

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হুমায়ূন আহমেদের বৃষ্টি বিলাস নামে উপন্যাস আছে । অনেকেই পড়ে থাকবেন । সেই গল্পে আতাউরের একটা মানসিক রোগ থাকে । বৃষ্টির সময়ে সে উন্মাদ হয়ে যায়। রীতিমত তাকে শিকল দিয়ে ঘরে আটকে রাখতে হয় ! ছোট বেলাতে এই বৃষ্টির ভেতরে তার চোখের সামনে তার বাবাকে কয়েকজন মানুষ জবাই করে খুন করেছিলো । শামার সাথে যখন তার বিয়েটা ভেঙ্গে যায় এই রোগের কথা জানাজানি হয়ে যাওয়ার কারণে তখন আতাউর তাকে একটা চিঠি লেখে । সেখানে সে শামাকে জানায় যে প্রবল ভালোবেসে কেউ তার হাত ধরে বৃষ্টি ভেতরে নিয়ে গেলে তার বিশ্বাস ছিল যে এই রোগটা তার সেরে যাবে ! আসলেই কি রোগটা সেরে যেত? ভালোবাসার কি এতো ক্ষমতা আছে ?

আমরা গল্প উপন্যাস কিংবা মুভিতে দেখি ভালোবাসার অনেক ক্ষমতা । কিন্তু আসলেই বাস্তবে এমন কি আছে? এমন কিছু হয় ? ছোটবেলা থেকে আমার বৃষ্টি বিশেষ পছন্দ । বৃষ্টি হয়েছে মানে আমিও বৃষ্টিতে ভিজবোই । সেটা যখনই হোক । সকাল বিকেল রাত কোন মানা নেই । আমার ঘরে আলাদা একটা দরজা দিল বাইরে যাওয়ার । আমি এই দরজা দিয়ে বের হয়ে গেলে কেউ টের পেত না । এমন কত দিন হয়েছে রাতের বেলা বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টিতে ভিজে আমার ফেরৎ চলে এসেছি । সকালে ভেজা কাপড় দেখে পরে টের পেয়েছে যে আমি রাতে ভিজেছিলাম ।

ঢাকার আসার পর থেকে আমার এই বৃষ্টির প্রতি ভালোবাসা কেমন যেন কমে গেল । আর আগের মত আমি ভিজতাম না । বৃষ্টি হলেই নিজেকে সেই বৃষ্টির পানি থেকে রক্ষা করার চেষ্টা করতাম । আজকে অনেক দিন পরে বৃষ্টিতে ভিজলাম । দুপুরে খেতে গিয়েছিলাম নিচে । তখনই মেঘ করেছিল বেশ । যদিও এই বছরে এমন মেঘ অনেক কয়বারই করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না । তবে আজকে কেন জানি মনেই হচ্ছিলো যে বৃষ্টি আজকে হবে । ফেরার পথেই শুরু হয়ে গেল বৃষ্টি । অন্য সময় হলে আমি হয়তো কোন ছাউনির ভেতরে ঢুকে বৃষ্টির পানি হতে নিজেকে বাঁচাতে চাইতাম কিন্তু আজকে কেন জানি সেটা ইচ্ছে হল না । সাথে করে মোবাইল আনি নি, তাই মোবাইল রক্ষা করার কোন তোড়জোড় দেখা গেল না আমার ভেতরে । আস্তে ধীরে বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে গেলাম বাড়ির দিকে । যখন বাসায় পৌছালাম তখন একেবারে ভিজে গেছি । দারোয়ানের কাছে মানিব্যাগ আর চাবিটা রেখে আবারও বের হয়ে এলাম গেট দিয়ে । তারপর আবারও ঠান্ডা বৃষ্টির পানি মাখতে লাগলাম শরীরে । পুরোটা সময় বাড়ির সামনের রা্স্তায় বসে রইলাম কেবল । মনের ভেতরে কেবল বৃষ্টি বিলাসের গল্পটার কথা মনে হতে লাগলো।

আমার পুরো এক জীবনের ইচ্ছে ছিল প্রিয় মানুষটির সাথে বৃষ্টিতে ভেজার । প্রবল বৃষ্টি হবে তার হাত ধরে হেটে যাবো । কোন শহুরে রাস্তা হবে না । গ্রামের কোন রাস্তা চারি দিকে গাছ পালা থাকবে । তবে রাস্তাটা থাকবে ফাঁকা, নয়তো ভালো করে বৃষ্টির পানি আসবে না । দেখা যাবে গ্রামে একটা মাঠে বাচ্চারা ফুটবল খেলছে । আমি হঠাৎ করে সেখানে নেমে যাবো । প্রিয় সেই মানুষ হাসি মুখে আমার পাগলামো দেখবে । একটা সময় হয়তো সেও মাঠে নেমে আসবে আমার সাথেই । যত সময় না আমাদের শীতে কাঁপন ধরিয়ে না দেয় তত সময় আমরা বৃষ্টিতে ভিজবো ।

আজও একেবারে ঠান্ডা লাগার আগপর্যন্ত ভিজলাম বসে বসে । বসে বসে কল্পনা করলাম হয়তো এমন একদিন আসবে যে বৃষ্টিতে সত্যিই কারো পাশে বসে আছি । প্রিয় কোন মানুষটির পাশে । কত কথা বলতো তখন তার সাথে । তবে মনের যে বাস্তব অংশটি সব সময় জেগে থাকে সে মনে করিয়ে দিল যে এই আশাটি সম্ভবত আর কোন দিন পূরণ হওয়ার নয় ! তাকে পাশে নিয়ে আর কোন দিন বৃষ্টিতে ভেজা হবে না !

ছবিটি মিডজার্নি এআই দিয়ে আঁকা
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×