
জগতে দিবসের কোন অভাব নেই । বছরের ৩৬৫ দিনই কোন না কোন দিবস থাকেই। তেমনই আজকের দিনটি হচ্ছে ''আন্তর্জাতিক তোমাকে ধন্যবাদ দিবস ''থ্যাঙ্ক ইউ ডে'' । এই দিনটি আসলে মনে করিয়ে দেওয়ার জন্য যে, যেই মানুষটি আমাদের জীবনটিকে আরও একটু সুন্দর সহজ করে তুলেছে আমাদের নানান ভাবে উপকার করেছে কিংবা কেবল আমার মনে সামান্য হলেও প্রশান্তির সৃষ্টি করেছে সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ।
এই কথা স্বীকার করতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই যে দীর্ঘদিন ধরে আমার অনলাইন জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে সামহোয়্যারইন ব্লগ এবং এঈ ব্লগারেরা । সত্যি বলতে কী এতো দীর্ঘ সময় আমি স্ব ইচ্ছেতে কোন কিছুর সাথেই কখনও যুক্ত থাকে নি । এখনও যখন আমি পিসি চালু করি, অন্য সব ট্যাবের ভেতরে প্রতিদিন এই সামুর পেইজ চালু হয় সবার আগে । এটা আমার নিত্য দিনের একটা অভ্যাস । সামু আমার অবসরের সঙ্গী । এছাড়া সামুর অনেক ব্লগারদের সাথে ব্যক্তিগত ভাবে অনেক সুসম্পর্ক তৈরি হয়েছে, তারা অনলাইন ছেড়ে বাস্তবের জীবনের একটা সঙ্গী হয়ে আছে এখনও । এই সামুতেই এক সময়ে কত লেখা পড়েছি । এখন যদিও সেটা সংখ্যাতে কমে গেছে তবে এখনও সেই চমৎকার পোস্ট এই সামু থেকে পড়া হয় নিয়মিত । আশা করি সামনেও আরও পড়তে পারবো ।
প্রিয় সামহোয়্যার ইন ব্লগ এবং এই ব্লগের প্রায় সকল ব্লগারকে ধন্যবাদ জানাই ।
নিবেদক
অপু তানভীর
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




