somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদর্শ প্রকাশনিকে বইমেলায় স্টল না দেওয়াটা অন্য সব প্রকাশনির প্রতি একটা স্পষ্ট ইঙ্গিত

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদর্শ প্রকাশনিকে এবারের মেলায় কোন স্টল দেওয়া হয় নি । তাদেরকে স্টল না দেওয়ার ব্যাপারে কারণ দেখানো হয়েছে যে তাদের প্রকাশনি থেকে এমন একটা বই বের করা হয়েছে যে সেটা বের করা ঠিক হয় নি । বইতে আসলে কী লেখা আছে আমি জানিও না জানার দরকারও নেই । বইতে যদি দেশ বিরোধী কিছু থাকে কিংবা অশ্লীল বক্তব্য থাকে যা পড়লে দেশ ও মানুষের খারাপ হবে এমন কিছু থাকলে বইটাকে সরকার কর্তৃক নিষিদ্ধ করে দিতে পারে যাতে এই বই আর বেরই না ।

কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই বইটা কিন্তু সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় নি । নিষিদ্ধ হয় নি । এমন অনেক বই আছে যা প্রকাশ্যে বিক্রি হলে সেটা নিষিদ্ধ করে সরকার । কিন্ত এই ক্ষেত্রে সরকার সেই বই নিষিদ্ধ করে নি অথচ সেই বই প্রদর্শনের অযুহাত দিয়েই মেলায় আদর্শকে স্টল দেওয়া হয় নি । নাম দেওয়া হয়েছে ''রাজনৈতিক অশ্লীলতা''। রাজনৈতিক অশ্লীলতার মানে ঠিক বুঝতে পারলাম না । এই টার্মটা আমার কাছে নতুন । আপনাদের কাছে জানা থাকলে আমাকে জানাবেন।

প্রথমে আদর্শকে বলা হয়েছিলো যে এই বই যদি মেলায় প্রদর্শন করা হবে না এই শর্ত মেলে নিলে তাকে স্টল দেওয়া হবে । প্রথমে আদর্শ প্রকাশনি সেটা মেনে না নিলেও পরে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে কারণ একটা প্রকাশনি থেকে কেবল একটা বই বের হয় না । আদর্শ এই পর্যন্ত ৩০০র বেশি বই বের করেছে । আর এদেশে বই মেলাটা বই বিক্রির একটা প্রধান উপলক্ষে । তাই একটা বইয়ের কারণে স্টল না পাওয়া তাদের জন্য ক্ষতির কারণ হবে । শেষে নত হয়েই তারা বইটি প্রদর্শন করবে না শর্তেই আবেদন করলো কিন্তু পরে দেখা গেল তারপরেও আদর্শকে মেলায় স্টল দেওয়া হল না ।

কিন্তু সব থেকে মজার ব্যাপার আরও আছে । বইটা কিন্তু এখনও নিষিদ্ধ করা হয় নি । কিন্তু সেই বিক্রির উপরে একটা অদৃশ্য দেয়াল সৃষ্টি করা হয়েছে । অনলাইণে বই বিক্রির সব থেকে বড় প্লাটফর্ম রকমারি থেকে বইটি গায়েব হয়ে গেছে । এছাড়া আরও দুইজন লেখকের বইও গায়েব হয়ে গেছে । এমন কি কলকাতার বই মেলায় সেই বইটি প্রদর্শিত না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বই বিক্রি সমিতি থেকে । আরও যে সব সুপ্রসিদ্ধ বইয়ের দোকান রয়েছে সেই সব স্থান থেকেও বইটি গায়েব করে দেওয়া হয়েছে। সরাসরি নিয়ম মেনে কিন্তু কেউ সরায় নি তবে বইটি গায়েব গেছে ।

এটা আসলে একটা স্পস্ট ইঙ্গিত যে এখন থেকে যে লেখকরা বই লিখবে, প্রকাশনি বই প্রকাশ করবে তারা অবশ্যই এই ব্যাপার টা খেয়াল রাখবেন ঐ অলিখিত নিষিদ্ধ বইয়ের মত বই আর লেখা যাবে না কিংবা প্রকাশ করা যাবে না । যদি এমন কিছু সামনে প্রকাশ পায় তাহলে ঠিক ভাবে তাকে সামনে আসতে দেওয়া হবে না । সব রকম প্রতিবদ্ধকতা সৃষ্টি করা হবে ।

তবে একটা মজার ব্যাপার বলি । এতে আদর্শর শাপে বর হয়েছে। সকল অনলাইন প্লার্টফর্ম থেকে সেটা সরে গেলেও আদর্শ সরাসরি নিজে সেই বই বিক্রি শুরু করেছে। এবং এতো এতো বেশি অর্ডার আশা করেছে যে তারা সেগুলো পাঠকদের কাছে পাঠাতে হিমসিম খাচ্ছে । গতদিন বইমেলা থেকে ফেরার পথে আমি নিজে বইটি কিনতে গিয়েছিলাম আদর্শর অফিসে । সেখানে গিয়ে আমি বইটি পাই নি । স্টক আউট হয়ে গেছে । আমার মত আরও কয়েকজন সেখানে গিয়ে ফিরে এসেছে । এটা একেবারে নিশ্চিত ভাবেই বলতে পারি যে পুরো বই মেলায় অন্য যে কোন প্রকাশনি থেকে এবার আদর্শর এই তিনটি বই সব থেকে বেশি বিক্রি হবে ।


বিস্তারিত খবর জানতে প্রথম ডেইলি স্টারের বেশ কিছু সংবাদ পড়তে পারেন । সেখানে আরও বিস্তারিত ভাবে সব কিছু লেখা আছে।
আরো পড়তে পারেন


সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×