somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রপতি নির্বাচনের মত করে ''সামুপতি'' নির্বাচন করলে কে জয়ী হত !

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইতিমধ্যে আমাদের দেশের রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে । এবং আমরা এও জানি যে সামনের মেয়াদে আমাদের দেশের রাষ্ট্রপতি কে হতে চলেছে । এটাই আমাদের দেশীয় নির্বাচনের অন্যতম বড় বৈশিষ্ট্য । আমরা এখন আগে থেকেই জানি যে জিতবে ! যাই হোক সেদিকে না গিয়ে আমরা আসি আমাদের সামুব্লগের সামুপতি নির্বাচন প্রসঙ্গে । আমি মোটামুটি নিশ্চিত যে এই নির্বাচনে কোন ভাবেই আগে থেকে বলা সম্ভব হবে না যে কে নির্বাচিত হবে । কিন্তু তার আগে সব থেকে বড় সমস্যাটা হবে সেটা হচ্ছে সামুপতি নির্বাচনের জন্য আমরা কাকে রেখে কাকে প্রার্থী করবো ! এটা হয়ে দাড়াবে কর্তৃপক্ষের সব থেকে কঠিন কাজ ।

যদিও সামুপতি নির্বাচিত হলেও তার হাতে কোন ক্ষমতা দেওয়া হত না । তখন সকল নিয়ন্ত্রন থাকতো ব্লগ মডারেটরের হাতে । তবুও সামুপতি বলে কথা । ভাব গম্ভর্যের ভেতর দোয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হত ! আমরা নিশ্চিত ভাবেই সবাই খুব আশা উত্তেজনা নিয়ে ভোট দিতাম । তারপর মডারেটর সেই ভোট গুনে জয়ী প্রার্থী ঘোষণা করতো ।

এখন সবার আগে যে প্রশ্নটার সমাধান দরকার হত সেটা হচ্ছে প্রার্থী কে হত !
সামুপতি যে হবে তার দরকার একটা ক্লিন ইমেজ । সবাই যাকে পছন্দ করে সর্বপরি যার সামুর নিয়ম ভঙ্গের কোন অতীত রেকর্ড থাকবে না । এবং এমন একজন সামু হতে হবে যে বর্তমানে সামুতে নিয়মিত । আগে কে কত মহান ব্লগার ছিল সেসব এখন ভেবে লাভ নেই । এখন যে ব্লগার সামুতে নিয়মিত আসা যাওয়া করেন এমন একজনকেই নির্বাচিত করতে হবে । এমন নাম যদি ঘোষণা করতে হয় তাহলে সবার আগে কার নাম আপনাদের মনে আসতো বলেন দেখি !

এমন দুজনের ভেতরে একজনের নাম হচ্ছে ব্লগার খায়রুল আহসান ! অন্যজন হচ্ছেন ব্লগার ডঃ এম এ আলী । এই দুজন হচ্ছে সব থেকে পার্ফেক্ট ক্যান্ডিডেট ।

তবে কেবল তো পার্ফেক্ট ক্যান্ডিডেট নিলেই হবে না । আরও অনেক অনেক প্রার্থীর কথা চিন্তা করতে হবে । যেমন সব থেকে পুরানো ব্লগার কিন্তু এখনও সামুতে নিয়মিত এমন কয়েকজন ব্লগারকেও প্রার্থীতা দেওয়া যেতে পারে । এদের ভেতরে সবার প্রথমে নাম আসে ব্লগার নতুন, ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ব্লগার শেরজা তপন আর ব্লগার মরুভূমির জলদস্যু । ইনারা নিয়মিত ভাবেই ব্লগে আসছেন । পোস্ট করছেন মন্তব্যে অংশ গ্রহন করছেন ।

অন্যদিকে আমাদের সবার প্রিয় নারী ব্লগারদেরও এই লিস্টে যুক্ত করা যেতে পারে । এদের ভেতরে উল্লেখযোগ্য ব্লগার শায়মা, ব্লগার মনিরা সুলতানা অথবা ব্লগার কাজী ফাতেমা ছবি । এছাড়া ব্লগের আরেকজন শক্তিশালি ব্লগার কলাবাগান১ কেও প্রার্থীতা দেওয়া যেতে পারেন । ব্লগার শাহ আজিজ এবং ব্লগার আহমেদ জী এস এই দলে যুক্ত হতে পারেন ।

এতো এতো প্রার্থীর মাঝে কয়েকজনকে নির্বাচন করা আসলেই বেশ ঝামেলা আর কঠিন কাজ বলেই আমার মনে হয় । কর্তৃপক্ষ যথাযথ ভাবে এই কাজ করতে পারবে বলে মনে হয় না ।তবে এটা নিয়ে কোন চিন্তা করতে হবে । আমি আছি কিসের জন্য ! :D
ব্লগ কর্তৃপক্ষকে অন্য সব ঝামেলা থেকে উদ্ধার করতে অন্য সব প্রার্থীকে বাদ দিয়ে আমি নিজেই এই প্রার্থীতা ঘোষণা করলাম । কিন্তু তাতেও আবার ঝামেলা আছে দেখা যাচ্ছে । আমার নিক একবার ২০ দিনের মত ব্লক খেয়েছিলো। সেই হিসাবে আমি তো বাদ হয়ে যাই । এছাড়া ছবি আপা বলেছেন আগে আমাকে বিয়ে করতে । বিয়ে না করলে সামুপতি হওয়া যাবে না । কথা অবশ্য সত্য যে অন্য কারো পতি হতে পারে নি সে সামুপতি কিভাবে হবে ! তাই আমিও বাতিল ।

তবে আমি ঠিক ঠিক জানি আসলে কে হতে পারে সামুপতি । যার ব্যাপারে কারো কোন আপত্তি থাকবে না । সেই ব্লগার টি হচ্ছে সামুর সব থেকে রহস্যময় ব্লগার ঘোর অমানিশায় একলা.....আমি নিশাচর ।
অবশ্য সামুর পতির যে খুব একটা কাজ থাকবে সেটাও না । চুপচাপ থাকবে আর সব কিছু দেখবে । সেই হিসাবে ব্লগার ঘোর অমানিশায় একলা.....আমি নিশাচর এই কাজ তো বিগত ১৪ বছর ধরেই করে আসছেন ।


সামুপতির জয় হোক !




pic source



সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×