somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগের এই উন্নয়নের আমলে বিদ্যানন্দ খাওয়াইলো কারে? :||

১৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার বিটিভির সেই বিজ্ঞাপনের কথা মনে আছে কি? যেখানে দেখা যায় গ্রামে ফকির খুজতে গিয়ে গ্রামবাসীর দৌড়ানি খায় । সেখানে আর কোন গরীব নেই । সরকার এতো এতো উন্নয়ন করেছে যে আর কেউ আসলে গরীব নেই আর। কারো কোন অভাব নেই ।
সবাই পর্যাপ্ত পরিমান আয় করছে । নিজেদের চাহিদা পূরণ করতে পারছে । সরকার এতো এতো উন্নয়ন করেছে যে কারো আর কোন অভাব নেই । এই তো কদিন আগে জিনিস পত্রের দাম বৃদ্ধি নিয়ে একটা পোস্টে আমাদের ব্লগেরই একজন মন্তব্য করলো যে সুলতান ডাইনে মানুষ লাইণ ধরে খাবার খাচ্ছে । এতো দামী রেস্টুরেন্টে যেহেতু মানুষ লাইন ধরে খাবার খাচ্ছে এর অর্থ হচ্ছে সবার কাছে অনেক অনেক টাকা আছে । কারো অভাব নেই । এই থেকেই বোঝা যায় সবার কাছে অনেক অনেক টাকা রয়েছে । ইলিয়ানের পাঞ্জাবি কেনার জন্য মানুষ লাইণ ধরে দাড়িয়ে রয়েছে তার মানে দেশের মানুষের কাছে রয়েছে প্রচুর টাকা ।
এই তো কদিন আগে ভাত ডালের সংবাদ ছাপার কারণে প্রথম আলোর বিরুদ্ধে মামলা হল । ওটা একটা মিথ্যা কথা ছিল । মানুষের নাকি ভাত ডাল কেনার ক্ষমতা নেই এটা কোন কথা । আমি তো বলি একেবারে সঠিক হয়েছে । দেশের অর্থনীতি একটা শক্তিশালী পর্যায়ে রয়েছে আর প্রথমআলো একটা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে মানুষের নাকি ডাল ভাত কেনার ক্ষমতা নেই । আমি তো বলি ওদের লাইসেন্স আইজ মানে এক্ষণ বাতিল করা উচিৎ । এতো বড় সাহস বেটাদের !

তাহলে প্রশ্ন হচ্ছে বিদ্যানন্দ তাহলে এতো দিন ধরে কাদের খাওয়াচ্ছে ?
এই মজিদ চাচা বারবার ঘুরে ফিরে আসতেছে তাদের পোস্টে, একবার সে গরুর মাংস খেতে চাচ্ছে, একবার পোলাও একবার মুরগির মাংস খেতে চাচ্ছে, এই মজিদ চাচা আসলে কোন মজিদ? এই মজিদ চাচা কি আমাদের দেশের ?
কিন্তু আমাদের দেশের মানুষের তো অভাব নেই । এটা তো আর আমার কথা না । সরকারের কথা। আর আমাদের সরকার তো কখনই মিথ্যা কথা বলতে পারে না । এটা বলা একেবারে অসম্ভব ।
এই যেমন গত পরশু দিন সরকার থেকে জানালো হল যে ৫৩ বছরের ভেতরে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে । পনের হাজার মেগাওয়াটের উপরে । কিন্তু একই দিনে ৫ ঘন্টা লোডশেডিং আমার এখানে । কিন্তু সরকার তো আসলে মিথ্যা বলতে পারে না । পরে আমারই মনে হল আমি হয়তো লোডশেডিং স্বপ্ন দেখেছি । বাস্তবে আসলে লোডশেডিং হয় নি ।

একই ভাবে সরকার বারবার বলছে দেশের মানুষ মানুষ খেয়ে পড়ে পরে ভাল আছে তাহলে বিদ্যানন্দ যে তাদের মানুষের খাওয়ানোর কথা বলছে সেটা তো মিলতেছে না । সরকার বলতে সবার কাছে ভাত কাপর রয়েছে আবার বিদ্যানন্দ বলতে তারা না খাওয়া মানুষকে এক টাকা দিয়ে খাওয়াচ্ছে । সরকার আর বিদ্যানন্দ দুই পক্ষের বক্তব্য তো বিপরীত । আমি তো সব সময় সরকারের কথাই বিশ্বাস করবো । তাহলে সেই হিসাবে বিদ্যানন্দকে বিশ্বাস আমি করবো না ।

তাই আমি চাই আওয়ামী উন্নয়নের আমলে বিদ্যানন্দ কাদের কাদের খাওয়াচ্ছে সেটা খতিয়ে দেখা হোক । এটা দেশের ভাব মূর্তি রেপুটেশনের একটা ব্যাপার । এর একটা বিহিত অবশ্যই করতে হবে ।

বিটিভির বিজ্ঞাপন
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×