somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রী হবেন?

০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার মনে এখন প্রায়ই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে শেখ হাসিনা কি আবার দেশের প্রধানমন্ত্রীর পদটা গ্রহন করবেন কিংবা করতে পারবেন?

আপনি মানেন কিংবা না মানেন আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে। হয়তো এখনই আসবে না। ইউসুফ সরকার যদি সামনের এই নির্বাচন যথাযত ভাবে করতে পারে তখন বিএনপি ক্ষমতায় আসবে কোন সন্দেহ নেই। এই নির্বাচনে আওয়ামীলীগের কোন চান্স নেই। কিন্তু এরই মধ্যে দেখেছেন আমাদের সোনার বিএনপির লোকজন কী কাজ কর্ম শুরু করেছে। আওয়ামীলীগকে মানুষ আবারও ভোট দিয়েই ক্ষমতায় আনবে এবং এটার জন্য তাদের নিজ থেকে কোন কিছুই করতে হবে না। তারা এভাবে পালিয়েই বেড়াক। মানুষ তাদের আবার ভোট দিবে এবংগ এমনটা হওয়ার জন্য বিএনপির লোকজনই যথেষ্ঠ। বিএনপির লোকজনের কাজ কর্মই এমনটা ঘটাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি আবার সেই প্রধানমন্ত্রীর পদটা গ্রহন করতে পারবেন যে পদ ছেড়ে তাকে এভাবে পালিয়ে যেতে হয়েছে। আমাদের দেশে বোধ করি এমন ভাবে আর কোন দেশ প্রধান অপমানিত হয় নি। এমন কি হমু এরশাদের অবস্থাও এর থেকে ভাল ছিল।

খুব সম্ভবনা আছে যে এই নির্বাচনের পরের নির্বাচনেই আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। যদি নাও হয় তবে তার পরেরটাতে আসবেই আসবে। তখন শেখ হাসিনার বয়স হবে কত? এই ৮৫/৮৭ বছর। তিনি বেঁচে থাকবেন । তিনি কি তখন তখন সত্যিই প্রধানমন্ত্রীর পদ গ্রহন করবেন? করতে পারবেন?
ক্ষমতা কি এতোই তার কাছে কাঙ্খিত তার কাছে যে এতো অপমানিত হওয়ার পরেও তিনি তা গ্রহন করবেন? শপথ নেওয়ার সময় তখন তার মনে কী আসবে?
ঢাবিতে থাকা মেট্রোরেলের সেই পিলারটা কি তিনি রাখবেন?

এই বর্তমান সময়ের একটা সমস্যা হচ্ছে কোন কিছুই এখন আর চাইলেই মুছে ফেলা যায় না। ২০ বছর আগেও চাইলে ইতিহাস যত বদলে ফেলা যেত । কিন্তু সব কিছু সবার সামনে জ্বলজ্বল করবে সব সময়। এই তথ্য প্রযুক্তির যুগে সব কিছু রয়ে যাবে চোখের সামনে।

যাই হোক, দেখা যাক কী হয়? যদি আচকা মরেটরে না যাই তাহলে কয়েক বছরে হয়তো এই ব্যাপারটা নিজের চোখেই দেখতে পাব। তখন আমার জানার আগ্রহ যে তিনি কী করেন !
আপনাদের কী মনে হয়?
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×